নাটোরের গ্রীন ভ্যালি পার্কে ভ্রমন ও ফটোগ্রাফি //পর্ব-৫

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG-20240322-WA0009.jpg

নাটোরে গ্রীন ভ্যালি পার্কে ভ্রমণের সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। কারণ ঐ দিনগুলো খুবই আনন্দময় ছিল। আর সেই দিনগুলোতে বন্ধুদের সাথে অনেক মজা করেছি।আসলে যে দিন গুলো পর হয়ে যাচ্ছে সেই দিন গুলোই যেন আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে পঞ্চম পর্বের ফটোগ্রাফি নিয়ে আসলাম। আর আজকের পর্বের ভিতরে স্পিড বোর্ড ওঠার অনুভূতি এবং সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। আসলে নাটোরে এই গ্রীন ভ্যালি পার্কের ভিতরে এত সুন্দর ব্যবস্থা করেছে যা দেখলেই ভালো লাগে। সেখানে অনেক বিদেশী পর্যটক আসে এই সৌন্দর্য দেখার জন্য। আসলে মানুষের তৈরি কৃত্রিম দৃশ্য গুলো এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। যাই হোক এই পার্কের ভ্রমণের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG-20240322-WA0012.jpg

পার্কের ভিতরে ভ্রমণ করতে করতে একটা বিশাল বড় লেকের পাড়ে আসলাম। আসলে মানুষের তৈরি এত বড় বিশাল লেক তৈরি করা হয়েছে এই পার্কের মধ্যে।আর এই লেকের পাড়ে অনেক সৌন্দর্যময় দৃশ্য ফুলের গাছ রয়েছে। সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর দেখতে পেলাম এই লেক এর ভিতর এখানে ১০০ টাকা দিয়ে স্পিচ বোর্ডে উঠতে হয়।
ফটোগ্রাফি-২👇

IMG-20240322-WA0010.jpg

স্থান:নাটোর ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG-20240322-WA0011.jpg

তারপরে আমি আর আমার বন্ধু মিলে স্পিডবোটে ওঠার জন্য ইচ্ছা প্রকাশ করলাম। তো বন্ধুকে বললাম চল আমরা স্পিডবোটে উঠি। কিন্তু বন্ধু উঠবে না ও খুবই ভয় পায় পানি দেখে, যার কারণেও উঠতেই চালনা। পরে ওকে বললাম ঠিক আছে তুই আমার মোবাইলটা রাখ, আর আমি যখন স্পিডবোর্ডে উঠবো তুই আমার ফটোগ্রাফি করবি। এই বলে আমি ১০০ টাকা দিয়ে টিকিট কেটে স্পিডবোটে উঠলাম। আর বন্ধুকে ফটোগ্রাফি করতে দিলাম। কিন্তু দুঃখের বিষয় বন্ধুর কাছে আমার ফোন দেওয়ার পরে ফোনটা লক হয়ে যায় ও আমার ফোন দিয়ে কোন ফটোগ্রাফি করতে পারেনা। স্পিড বোর্ড থেকে নেমে এসে যেন খুবই খারাপ লাগতেছিল।
ফটোগ্রাফি-৪👇

IMG-20240322-WA0000.jpg

স্থান:নাটোর ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG-20240322-WA0007.jpg

তারপর সবুজে ঘেরা অপরূপ সুন্দর একটি দৃশ্যের মাঝে আসলাম।এখানে খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই দৃশ্যটি দেখে মনে পড়ে গেল ছবির শুটিংয়ের কথা। মানে ছবির ভিতরে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে অনেকেই ফটোগ্রাফি করছে। আসলে লোহা দিয়ে তৈরি করা হয়েছে আর লোহা দিয়ে তৈরি করানোর পরে সবুজ এই পাতাবাড়ি গাছগুলো দিয়ে ঢেকে রেখেছে। যার কারণে দৃশ্যটি অনেক সুন্দর লাগছে।
ফটোগ্রাফি-৬👇

IMG-20240322-WA0008.jpg

স্থান:নাটোর ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG-20240322-WA0005.jpg

আর এই সবুজ দৃশ্যের মাঝে এসে আমি যেন এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করতেছিলাম।তাই আমি ফটোগ্রাফি করতে লাগলাম। বন্ধু ও ফটোগ্রাফি করল। আসলে এই সবুজ দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো মএতো সুন্দর ভাবে এই দৃশ্যটি তৈরি করা হয়েছে এখানে আসলে সবারই ভালো লাগবে।
ফটোগ্রাফি-৮👇

IMG-20240322-WA0006.jpg

স্থান:নাটোর ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG-20240322-WA0003.jpg

মানুষের তৈরি কৃত্রিমভাবে বিশাল বড় একটি পাহাড় তৈরি করা হয়েছে এই পার্কের ভিতরে। আর পাহাড়ে গা দিয়ে যেন ঝর্ণা পানির প্রবাহিত হচ্ছে। আর এই ঝর্ণার পানি প্রবাহিত হওয়ার দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এখানে আমি চলে আসলাম আর ঝর্ণা পানি পাহাড় থেকে বয়ে আসার এই দৃশ্য দেখতে লাগলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG-20240322-WA0004.jpg

স্থান:নাটোর ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG-20240322-WA0001.jpg

এই পাহাড়ে থেকে ঝরনার দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো। এখানে অনেকেই ফটোগ্রাফি করছে। তাদের সাথে আমিও সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করার জন্য ঝরনার কাছাকাছি আসলাম। আর সেলফি উঠতে ব্যস্ত হয়ে পড়লাম। সত্যি সেই মুহূর্তটা অসাধারণ ছিল।
ফটোগ্রাফি-১২👇

IMG-20240322-WA0002.jpg

স্থান:নাটোর ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

এই গ্রীন ভ্যালি পার্কের ভিতর সৌন্দর্যের শেষ নেই। আসলে এই পার্কটি বিশাল জায়গা নিয়ে গঠিত মআর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসে। আর আমরা সবাই ভ্রমণের সেই মুহূর্তগুলো খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। তাই আজকে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি আগামী পর্বে আরো আকর্ষণীয় কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

নাটোরের গ্রীন ভ্যালি পার্কে ভ্রমণের মুহূর্তগুলোর ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে স্পিডবোটে ওঠার পরে আপনার বন্ধু ফটোগ্রাফি করতে পারেনি। আপনার ফোনটি লক ছিলম এটা আসলে খুবই দুঃখজনক। যাইহোক প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য যেন অসংখ্য ধন্যবাদ। আসলে বন্ধুর উপর তখন খুব রাগ হয়েছিল, কারণ ওকে ফটোগ্রাফি করতে দিয়েছি, একটাও ফটোগ্রাফি তুলতে পারেনি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাংলায় একটা কথা আছে ভাই যায় দিন ভালো আসে দিন খারাপ।
আসলে ছাত্র জীবনের বন্ধুদের সাথে ঘুরতে গেলে অনেক মজা হত আর সেই দিনগুলো তো এখন প্রতিনিয়ত খুব মিস করি আমিও আপনার মত।
পাক ভ্রমণ করে আপনি সুন্দর ফটোগ্রাফি সেই সাথে সুন্দর অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলেই ভাই ছাত্র জীবনের দিনগুলো অনেক আনন্দময় ছিল। এই দিনগুলো আর কখনো ফিরে পাবো না, আপনার মন্তব্য যেন ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নাটোরের গ্রীন ভ্যালি পার্কে ভ্রমন ও ফটোগ্রাফি পঞ্চম পর্ব। আমিও গত বছরে নাটোর গ্রীন ভ্যালি পার্কে গিয়েছিলাম। আসলে জায়গাটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লেগেছিল। সেখানে বেশ সুন্দর মনোরম পরিবেশ ছিল। আশা করি আপনারাও সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি কত বছর গিয়েছিলেন আসলে প্রত্যেক বছরই এখানে আপডেট করা হচ্ছে, নিত্য নতুন ভাবে সাজানো হচ্ছে। যার কারণে দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া নাটরের গ্ৰীন ভ্যালি পার্কের ভিতরে সৌন্দর্যের শেষ নেই। এই বিশাল জায়গাটার আপনি অনেকগুলো পর্ব করেছেন দেখে খুবই ভালো লাগলো। এতে অল্প অল্প করে সব জায়গায় আমাদের দেখা হয়ে যাবে। যদিও গত বছর আমি গ্রীন ভ্যালি পার্কে গিয়েছিলাম। আপনার পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনিও গত বছর গিয়েছিলেন জানতে পেরে খুবই ভালো লাগছে। আসলে বিশাল বড় জায়গা। আর এত সুন্দর ভাবে সাজানো গোছানো ছিল যা দেখতে খুবই ভালো লাগলো। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নাটোরের গ্রীন ভ্যালি পার্কে ভ্রমন ও ফটোগ্রাফি এর পূর্ববর্তী পর্ব আমি দেখেছিলাম৷ আজকে এর পঞ্চম পর্ব দেখে খুব ভালো লাগছে৷ এখানে যেসকল জিনিসগুলো রয়েছে তা আপনি খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু বর্ণনাও দিয়েছেন৷ এখানে দেখছি অনেক মানুষও এসেছে৷ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গাও রয়েছে৷ অবশ্যই চেষ্টা করব এই স্থানে গিয়ে ঘুরে আসার৷

 2 years ago 

আসলে এই পার্কের ভিতরে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর খুবই সুন্দরভাবে সাজানো ছিল, আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট এটি৷ আশা করি আরো সুন্দর কিছু পোস্ট দেখতে পাব।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37