"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের গভীরে 💖

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

মনের বাঁধনে ভালোবাসার প্রিয় মানুষটিকে বেঁধে রাখা হয়। আর এই মনের বাঁধন ছেড়ে যখন প্রিয় মানুষটি দূরে যেতে চায় তখন যেন খুবই কষ্ট হয়। আসলে মনের বাঁধনে প্রিয় মানুষটিকে সারা জীবন বেঁধে রাখতে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে। আর ভালবাসার এই প্রিয় মানুষটিকে নিয়ে মনের অনুভূতি এবং মনের কল্পনার শেষ নেই। তাকে নিয়ে যেন হাজারো স্বপ্ন এই মনের ভিতরে তৈরি হয়। আসলে ভালোবাসা একটি অন্যরকম অনুভূতি। হৃদয়ের এই অনুভূতি প্রিয় মানুষটির প্রতি তৈরি হয়। অন্য কাউকেই তখন ভালো লাগে না। তাই প্রিয় মানুষটিকে মনের গভীরে সারা জীবন বেঁধে রাখতে ইচ্ছা করে এবং তাকে নিয়ে জীবন পাড়ি দিতে ইচ্ছা করে। এই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকে মনের বাঁধনের এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে মনের অনুভূতিগুলো যেন আমি এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনের গভীরে
মোঃরায়হান রেজা

আমার মনের গভীরে,
আছো তুমি লুকিয়ে।
মনের এই বাঁধন ছেড়ে,
যেতে দেবোনা আমি তোমাকে দূরে।


রাখবো তোমাকে মনের বাঁধনে,
আমার বুকের মাঝে,
ভালোবাসায় পরিপূর্ণ পাবে।
তোমার আমার জীবন মাঝে।

মনের এই বাঁধন ছেড়ে,
চলে যেওনা তুমি দূরে।
তোমার জন্য আজও পথ চেয়ে থাকি,
আমি তাই বারে বারে।

ভালোবাসার এই মায়ার বাঁধনে,
বেঁধেছি তোমায় আমি শক্ত করে।
ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব,
তোমার এই জীবন জুড়ে।

মায়া ভরা ঐ মুখের হাসি,
চোখ দুটি বন্ধ করলেই আমি যে দেখি।
তোমার মায়া ভরা মুখের হাসি,
আমি যে খুব ভালোবাসি।

মনের এই বাঁধন ছেড়ে,
চলে যেওনা তুমি দূরে।
সকল বাঁধা পার করে।
চলে এসো তুমি আমার মনের এই ছোট ঘরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষটিকে মনের বাঁধনে বেঁধে রাখার অনুভূতি যেন হৃদয় থেকে তৈরি হয়। আর এই অনুভূতি আমি আজকে কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। আসলে প্রিয় মানুষকে নিয়ে কল্পনা করতে খুবই ভালো লাগে। তাকে যেন কোনমতেই হারাতে দিতে ইচ্ছা করেনা। সারা জীবন যেন নিজের করে পাওয়া যায় এটাই যেন মনের কল্পনা এবং মনের বাসনা কামনা থাকে। সেই অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে । প্রতিনিয়ত আপনার কবিতা পোস্টগুলো আমি দেখার চেষ্টা করি। প্রত্যেকটির লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন আপনি। একটি লাইনের পর অন্য আরেকটা লাইন খুবই সুন্দরভাবে মিল রয়েছে। এভাবে এগিয়ে যান ভাই শুভকামনা রইল।

 2 years ago 

আসলে যখন প্রিয় মানুষ কিংবা প্রিয় কোন জিনিস মনের বাধন ছিড়ে চলে যায়, তখন অনেক বেশি খারাপ লাগে নিজের কাছে। আপনি আজকে "মনের গভীরে" একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি কবিতার লাইন গুলো বেশ মিলিয়ে মিলিয়ে লিখেছেন।

 2 years ago 

খুব সুন্দর কবিতা লিখলেন ভাইয়া। আপনার কবিতাগুলো সব সময় ভালো লাগে আমি পড়ার চেষ্টা করি। আপনি মনের মানুষকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন সব সময়। আজকের কবিতাটি অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এভাবে এগিয়ে যান আশা করি সফল হবেন।

 2 years ago 

মানুষের জীবনে যে কোন প্রিয় বস্তু হারিয়ে গেলে মানুষ কষ্ট পায় এটা স্বাভাবিক। প্রতিটা মানুষ তার প্রিয় বস্তুকে মনের গভীরে বেঁধে রাখতে চায়। কেউ সক্ষম হয় কেউ হয় না। যাইহোক আপনি মনের গভীরে নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি প্রায় সময় নিজের প্রিয় মানুষকে নিয়েই কবিতা গুলো লেখেন। আপনার কবিতা গুলো পড়তে ভালোই লাগে। মাঝেমধ্যে পড়া হয় আমার। আজকের কবিতাটাও বেশ দারুন হয়েছে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ভালোবাসার মানুষটির প্রতি হৃদয়ের গভীর মায়া কাজ করে। আর সেই মায়া থেকে হয়ত অনেক আবেগ তৈরি হয়। আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে ভাইয়া। আপনি অনেক ভালো কবিতা লিখেন। অনেক ভালো লেগেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38