আলু, বেগুন, মুলা ও ফুলকপি দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


শীতের আবহাওয়ায় চারদিকে যেন মেতে উঠেছে। আর এই শীতের হাওয়াতে যেন বাজারে সবজির সমাহার লেগে গেছে। আসলে শীতের সময় বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর শীতের এই সবজিগুলো খেতেও খুবই মজা লাগে। বিশেষ করে ফুলকপি মূলার সাথে যেন আরো বেশি মজাদার হয়ে ওঠে। তাই আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে ফুলকপি, মুলা, আলু ও বেগুন কিনে নিয়ে আসলাম এবং মাছের বাজারে গিয়ে দেখি রুই মাছ। আর এই রুই মাছ আলু বেগুন ও ফুলকপি দিয়ে তৈরি করলে খুবই মজাদার হয়। তাই আজকে আমি বাজার করে এসেই এই সুস্বাদু রেসিপি তৈরি করেছি এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আলু বেগুন ও ফুলকপি দিয়ে এই রুই মাছের রেসিপিটি খেতে খুবি মজাদার হয়েছিল। তাই রেসিপিটি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন রেসিপিটি দেখা শুরু করা যাক।


GridArt_20231116_124745745.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) রুই মাছ৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)আলু২০০ গ্রাম।
৯)বেগুন১০০ গ্রাম।
১০) মুলা১০০ গ্রাম।
১১)ফুলকপি১ টি
আলু, বেগুন, মুলা ও ফুলকপি দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20231116_122834.jpgIMG_20231116_122604.jpg
  • রুই মাছগুলো আমি খুবই সুন্দরভাবে কেটে পিস পিস করে নিলাম, তারপরে সকল মসলা দিয়ে দিলাম।
ধাপ-২🍲
IMG_20231116_122920.jpgIMG_20231116_122856.jpg
  • সকল মসলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম। তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়ে এই মাছগুলো জ্বা দিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20231116_123013.jpgIMG_20231116_123001.jpg
  • তারপরে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমি সুন্দর করে তেলে ভাসে নিলাম। তার মধ্যে মসলা দিয়ে দিলাম এবং সবজিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
ধাপ-৪🍲
IMG_20231116_123115.jpgIMG_20231116_123041.jpg
  • এই সবজির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিলাম। তারপরে এই সবজিগুলো আমি সিদ্ধ করতে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20231116_123146.jpgIMG_20231116_123132.jpg
  • তারপর আস্তে আস্তে জ্বাল দিয়ে এই সবজিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিলাম।
ধাপ-৬🍲
IMG_20231116_124550.jpgIMG_20231116_124539.jpg
  • তারপরে এই সবজি গুলোর মধ্যে আমি ঝাল দেওয়া রুই মাছের পিসগুলো দিয়ে জ্বাল দিয়ে রেসিপির শেষের ধাপে এসে পৌঁছালাম।
👇পরিবেশন🍲

GridArt_20231116_124911038.jpg

মজাদার সবজি দিয়ে এই রুই মাছের রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। বিশেষ করে ফুলকপি থাকার কারণে এই রেসিপিটি আমার কাছে বেশি সুস্বাদু লেগেছে। যার কারণে ফুলকপির সাথে এই রুই মাছের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করছি আমার তৈরি করা এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তী আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

জি ভাইয়া শীতের আবহাওয়া চারিদিকে যেন মেতে উঠেছে। খুব ভালো লাগতেছে এবং একদম ভোরের দিকে অনেক শীত পড়তেছে খুব সুন্দর ঘুম হচ্ছে। শীতকালে শীতের যে সবজিগুলো রয়েছে ওগুলো খেতে তো ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফুলকপি বাঁধাকপি । আপনি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছেন এবং বাজারে রুই মাছ দেখলেন আর কিনে নিয়ে আসলেন রান্না করার জন্য ভাল লাগলো।আপনি প্রয়োজনীয় উপকরণগুলি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং আপনার উপস্থাপনা দেখে আমরা রান্নাটি শিখতে পারলাম। আমরা যদি ইচ্ছে করে খুব সহজেই আলু বেগুন-মোলা ও ফুলকপি দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপিটা তৈরি করতে পারবো।আপনার উপস্থাপনা বরাবরের মত ভীষণ ভালো ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

শীতের বিভিন্ন সবজি ব্যবহার করে অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন।আলু বেগুন মুলা ও ফুলকপি দিয়ে রুই মাছের সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন ভাই। রেসিপিটা দেখতে ভীষণ লোভনীয় লাগছে। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বর্তমান শীতকাল আর এই সময় বাজারে ওঠে হরেক রকমের সবজি। আপনি আজকে শীত কালের বিভিন্ন সবজি দিয়ে রুই মাছ রান্না করেছেন। রেসিপি টা দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে। খেতেও হয়তো বা অনেক সুস্বাদু হয়েছিল। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

শীতকাল মানেই সবজি খাওয়ার দিন।শীতকালীন যতো সবজি আছে সবগুলোই আমার খুব পছন্দের।মুলা বেগুন দিয়ে মাছ রান্না করে যদি সেই তরকারি পরেরদিন সকালে খাওয়া যায় সে তো অমৃতের মতো লাগে।আলু বেগুন মুলা ও ফুলকপি দিয়ে মাছ রান্না করা রেসিপি টি অনেক সুন্দর হয়েছে।রেসিপি টি সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

রুই মাছ যে কোন সবজি দিয়ে রান্না করে খেলে কিন্তু বেশ স্বাদ হয়। আর যদি এমন করে শীতকালীন কিছু সবজি একত্রে করে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। বেশ স্বাদ হয়েছিল বুঝি রেসিপিটি। দেখে তো লোভনীয়ই লাগছে। বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন দেখছি। শুভ কামনা রইর আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38