আমার পালিতো কবুতরের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের সাথে আমার কবুতরের কিছু সুন্দর ফটোগ্রাফি নিয়ে আসলাম। আসলে এই কবুতরগুলো পালন করতে পেরে আমার খুবই ভালো লেগে।আর এই কবুতরগুলোর সাথে আমি প্রতিদিন অসাধারণ মুহূর্ত উপভোগ করতে পারছি। যার কারণে এই কবুতরগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে কবুতর পালন করতে আমার খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকে কবুতর খুবই পছন্দ করি। যার কারণে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি কিছু কবুতর নিয়ে এসেছিলাম। আর বাইরে থেকে কিছু কবুতর কিনেছিলাম।সেই কবুতরগুলো আমি খুবই যত্ন সহকারে পালন করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে এই কবুতরগুলো বাচ্চা দিচ্ছে। যার কারণে আমার কবুতর দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই কবুতরগুলো দিন দিন বৃদ্ধি পাওয়াতে আমার খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আপনাদের মাঝে আমার কবুতরের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20240120_172924.jpg

আমার কবুতর গুলার মধ্যে সবচাইতে প্রিয় আমার কবুতর এই সাদা বিউটি কবুতর। আর এই সাদা বিউটি কবুতর আমার খুবই ভালো লাগে। যার কারণে এই কবুতরটি আমি আমার এক ভাইয়ার কাছ থেকে নিয়েছিলাম।এই কবুতর আমার খুবি পোষা হয়েছে। তাই এই কবুতরের সাথে আমি দারুণ মুহূর্ত উপভোগ করি।
ফটোগ্রাফি-২👇

IMG_20240120_173228.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240120_173027.jpg

কিছুদিন আগে আমি এই কালো বিউটি নিয়ে এসেছি আর এই কবুতর তিন দিন হলো ডিম দিয়েছে। এই বিউটি যখন ডিম দিল তখন আমার খুবই ভালো লাগে। আর এই ব্ল্যাক বিউটি কবুতরের চাহিদা খুবই বেশি। যার কারণে সবাই এই কবুতর পছন্দ করে। আর এই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমার কাছে অনেকেই বলেছে। আসলে এই কবুতরের কেনার পর থেকেই সবাই খুবই পছন্দ করেছে, বাচ্চা নেওয়ার জন্য। তাই ডিম দেওয়াতে আমার খুবই ভালো লেগেছে।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240120_173043.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240120_172943.jpg

রেসার কবুতরের অনেক জাত রয়েছে। আর এই রেসার কবুতরের বিভিন্ন জাতের মধ্যে গ্রিজেল এক জাত। আর আমার কাছে গ্রিজেল কবুতর রয়েছে। এই কবুতর গুলো দেখে খুবই ভালো লাগে। এই কবুতর আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। এই কবুতরটি প্রায় তিন মাস হয়ে গেছে আমি পালন করছি। কবুতরের সাথে তাই আনন্দময় মুহূর্ত উপভোগ করি। কবুতর পালন করতে অনেক বেশি ভালো লাগে আমার। আসলে কবুতর পালন এবং কবুতরের সাথে সময় পার করতে আমার খুবি ভালো লাগে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240120_173011.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240120_173329.jpg

আমেরিকার কিং জাত কবুতর আমি নিয়েছি। আসলে এই কবুতরটি আমি সেই ভাইয়ের কাছ থেকে নিয়েছি। ভাইয়ার কাছে অনেক কবুতর ছিল। তার কাছ থেকে আমি আমেরিকার কিং জাত কবুতরের বাচ্চা এনেছিলাম। এই কবুতর আমি দুই মাস হল পালন করছি। এখন অনেক বড় হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো ডিম দেবে। যার কারণে এই কালো রঙ্গের কিং কবুতর পালন করতে পেরে আমি আনন্দিত।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240120_173201.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240120_173142.jpg

তারপরে রেসার এক জাতির কবুতর আমি পালন করছি। এই রেসার কবুতর আমার খুবই পোষা। কারণ আমি প্রথম এই রেসার কবুতরই পালন করা শুরু করে দিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমি দিনে দিনে আরও কবুতর বৃদ্ধি করছি। তবে এই রেসার কবুতর আমি সাথে নিয়ে যদি বাইরে যায়, তাহলে এই কবুতর আবারো একাই আমার বাড়িতে ফিরে আসবে। এই কবুতরের খুবই ভালো লাগে। আমি এই কবুতরের সাথে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করি। আসলে রেসার কবুতর আর সাদা বিউটি আমার কাছে সবচাইতে প্রিয় কবুতর।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240120_172955.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আজকে আমি আপনাদের মাঝে আমারও পালন করা কিছু কবুতরের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে এই কবুতরগুলো পালন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার কবুতর পালন করতে খুবই ভালো লাগে,যার কারণে ছোটবেলাই আমি কবুতর পালন করতাম। যার কারণে আবারও এই কবুতর পালন করা শুরু করে দিয়েছি। কবুতর শান্তির প্রতীক যার কারণে কবুতর পালন করার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে আমার এই কবুতরের আরো সুন্দরময় কিছু ফটোগ্রাফি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago (edited)

আমার হাজবেন্ডেরও কবুতর পোষার খুবই শখ।সেই ছোট্টবেলা থেকেই সে অনেক কবুতর পুষতো।একবার বাসায় বারান্দায় কবুতর পোষা শুরু করেছিলো কিন্তু আমার কাছে একদম ভালো লাগে নাই, কারণ বাসা বাড়ির অল্প জায়গার মধ্যে এই ধরনের পশু পাখি পোষা খুবই মুশকিল হয়ে যায়।আমি সবসময়ই রাগ করতাম তার জন্য একদিন সব বিক্রি করে দিতে বাধ্য হয় আর তারপর থেকে কবুতর পোষা বন্ধ তার।ভাইয়া আপনার কবুতরের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।কবুতর হলো সুখের পায়রা এদের কে যত যত্ন করে রাখা যায় ততই বৃদ্ধি পায়।অনেক সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আজকাল অনেকেই বানিজ্যিক ভাবে কবুতর পালন করছে। শুনেছি বেশ লাভজনক। আপনার পালন করা কবুতরের ফটোগ্রাফিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। যদিও আমি পছন্দ করি না কবুতর পালা। কোন ধরনের পাখি খাঁচায় পালন আমার ভালো লাগে না। তবে কবুতরের অনেক নাম জানতে পারলাম আপনার থেকে। কালো রঙ্গের কিং কবুতরটি দেখতে বেশ রাজা রাজাই লাগছে।

 3 years ago 

কবুতর হচ্ছে শান্তির প্রতীক।
কবুতর আমারও অনেক প্রিয় ছোটবেলা থেকেই আমার কবুতর রয়েছে এখনো প্রায় ৪০-৪৫ টা দেশীয় জাতের কবুতর রয়েছে আমার।।
তবে আপনার মতো করে এমন ভিন্ন ভিন্ন জাতের কবুতর কখনো পালন করা হয়নি।
আপনার ফটোগ্রাফি এবং কবুতর পালন করার কথাগুলো জানতে পেরে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি দেখছি বিভিন্ন প্রকারের কবুতর পালন করেন এবং বেশ সুন্দর সুন্দর কবুতরের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার পোস্টে জানতে পেলাম সুন্দর সুন্দর কবুতরের নাম।বিউটি কবুতর ডিম দিয়েছে জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর কবুতরের ফটোগ্রাফি শেয়ার করার জন্য এবং খুটিনাটি কবুতর সম্পর্কে জানানোর করার জন্য।

 3 years ago 

দারুন ভাইয়া আপনি কবুতর লালন পালন করেন অনেক ভালো লাগলো দেখে। আমার কাছে সাদা কবুতর গুলো খুবই ভালো লাগে। একদম ধবধবে সাদা কবুতর দেখলে ধরতে ইচ্ছে করে। আর আপনার কবুতর ডিম দিল তা তো খুবই সুখবর। দিন দিন আপনার কবুতরের সংখ্যা বৃদ্ধি পাবে। সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 3 years ago 

ভাইয়া আপনি কবুতর পালন করেন জেনে খুশি হলাম। আমিও কবুতর খুব পছন্দ করি কিন্তু কখনো পোষা হয়নি। আপনার কাছ থেকে কবুতরের বিভিন্ন ধরনের নাম জানতে পারলাম। আপনার কবুতর বাচ্চা দিচ্ছে আর ডিমও দিচ্ছে জেনে আরও ভালো লাগলো। যখন কবুতর গুলো বিকেল বেলা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় তখন এই দৃশ্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার প্রতিটা কবুতর দেখতে বেশ কিউট। আমার ছেলে এদের নাম দিয়েছে 'কবিতা'। আমার জানালায় পাশের বাড়ির কবুতর এসে বসে আর তা দেখে এই সুন্দর নাম দিয়েছে। আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া কবুতর হচ্ছে শান্ত প্রাণী। আপনি ছোটবেলা থেকেই কবুতর পছন্দ করেন এটা শুনে ভালো লাগলো। কবুতর দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কখনো কবুতর পালন করা হয়নি। তবে আপনি আপনারা ভাইয়ের কাছ থেকে এবং আরো কিছু কবুতর এড করে পালন করছেন এটা শুনে ভালো লাগলো। আসলে বলতে গেলে এটাও একটা শখের কাজ। আপনার কবুতরগুলো দেখেও অনেক দারুন লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37