আলু দিয়ে মজাদার দেশি মুরগী সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240501_111943.jpg

আজকে অনেকদিন পর আপনাদের মাঝে দেশি মোরগের সুস্বাদু রেসিপি শেয়ার করলাম। আসলে দেশী মোরগ খেতে অনেক বেশি মজাদার হয় মআর এই দেশি মোরগ যেন পাওয়া যায় না। কয়েকদিন হলো আমি গ্রামে এসেছি, আর গ্রামে আমাদের বাড়ির পাশে একজন দেশি মুরগি পালন করেছে। তার মধ্যে একটি অনেক বড় মোরগ ছিল। এই মোরগটি সে বিক্রি করবে, আর এই মোরগটি দেখে যেন কেনার ইচ্ছা হল। তাই আমি মুরগ কিনেছি ৭০০ টাকা দিয়ে। আর ৭০০ টাকা দিয়ে কিনে এনে তার পরের দিন এই মজাদার মোরগের রেসিপি তৈরি করলাম। আসলে এই রেসিপি আলু দিয়ে ভুনা করাতে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো।তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে।


🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20240501_124122696.jpg

উপাদানপরিমাণ
১) দেশি মরগের মাংস৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) আলু২০০ গ্রাম।
৯কাঁচা মরিচপরিমানমতো।
১০)পিঁয়াজপরিমানমতো।
আলু দিয়ে মজাদার দেশি মুরগী সুস্বাদু রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240501_112553.jpgIMG_20240501_112516.jpg
  • মজাদার এই দেশি মোরগ মানুষের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে একটি কড়াই নিলাম। তার ভিতরে সকল মসলা দিয়ে দিলাম।
ধাপ-২🍲
IMG_20240501_112423.jpgIMG_20240501_112358.jpg
  • তারপর সকল মাসলার সাথে মাংসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এবং মাখিয়ে নেওয়ার পরে, তার ভিতরে আমি আলুগুলো বজিও দিয়ে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20240501_112245.jpgIMG_20240501_112227.jpg
  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, আমি এই দেশি মাংসগুলো চুলায় ভালোভাবে জ্বা দিয়ে সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20240501_112157.jpgIMG_20240501_112143.jpg
  • এই মাংসের রেসিপি সিদ্ধ হয়ে গেলে তার ভিতরে আবারো পরিমাণমত পানি দিয়ে ঝোল দিয়ে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20240501_112127.jpgIMG_20240501_112113.jpg
  • এভাবে জ্বাল দিয়ে আমি এই দেশি মোরগের সুস্বাদু রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। আসলে মাংসের কালারটা অনেক ভালো হয়েছিল আর দেশি মোরগ মাংসের রেসিপি সুগন্ধ ছিলো অসাধারণ।
👇পরিবেশন🍲

IMG_20240501_112029.jpg

অনেকদিন পর দেশি মোরগের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করলাম। আর আলু দিয়ে তৈরি করার কারণে এর রেসিপিটা খেতে খুবই মজাদার ছিল।মুরগিটা অনেক বড় ছিল যার কারণে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তাই আমার প্রিয় এই দেশি মোরগ-মাংসের সুস্বাদু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই রেসিপির পরিবেশন দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দেশি মুরগির গোশত সব সময় টেস্ট বেশি। আপনি আজকে আলু দিয়ে মজাদার দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। রেসিপি দেখে বোঝা আছে রান্নাটি ভীষণ সুস্বাদু হয়েছিল। এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি রেসিপি পোস্ট উপহার দিলেন আপনি। দেশি মুরগীর নাম শুনলেই আমার জিবে পানি চলে আসে। আমি দেশী মুরগী খেতে অনেক পছন্দ করি। ছোট আলু দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছন আপনার রান্নার ধাপ সমূহ, ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আসলে দেশি মোরগ কিংবা মুরগির মাংস খেতে একটা আলাদা রকম স্বাদ এবং তৃপ্তি পাওয়া যায়। আপনার চমৎকার এই রেসিপিটি দেখে সত্যিই লোভ সামলানো মুশকিল। আপনি যেভাবে এই রেসিপিটি প্রস্তুত করলেন এভাবে আমরাও রান্না করে থাকি এবং এভাবে রান্না করলে খেতে সুস্বাদু লাগে।
যাই হোক রেসিপিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে তবে পরিবেশনের জায়গাটাতে সুন্দর একটি প্লেটে নিয়ে পরিবেশন করলে রেসিপিটি আরও একটু মাধুর্যপূর্ণ হতো। অনেক ধন্যবাদ ভাই চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেশি মুরগি এভাবে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। সাথে আলু দেওয়ার কারনে খেতে নিশ্চয়ই আরো বেশি সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু দিয়ে মজাদার দেশি মুরগী মাংস রান্নার রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতে যেকোন ভাবে দেশি মুরগির মাংস রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি এমন একটি সময় এমন সুস্বাদু ও লোভনীয় রেসিপি শেয়ার করেছেন যা দেখে খিদা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। আলু দিয়ে এভাবে দেশি মুরগির ঝোল খেতে খুব ভালো লাগে। আপনার রেসিপির কালার খুব সুন্দর এসেছে। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

দেশি মুরগির মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি সেই দেশি মুরগির মাংসে আলু টুকরো করে দেয়া যায়, তাহলে তা খেতে দারুন লাগে। আলু দিয়ে দেশি মুরগির মাংস সত্যিই খুব মজাদার খাবার। আর এই মজাদার খাবারকে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আলু দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয়। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রান্নার প্রক্রিয়া খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর রেসিপি প্রস্তুত করে দেখেছেন। তাও আবার মাংসের রেসিপি। এমন সুন্দর লোভনীয় রেসিপি দেখে লোভ সামলানো বেশ কঠিন। আপনার রেসিপি তৈরি টা আমার কাছে বেশ দারুন লেগেছে। সুন্দর এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38