আর্টিফিশিয়াল ফুলের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
গতকাল আমি শপিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম।মার্কেটে গিয়ে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখতে পেয়েছি। তার মধ্যে আর্টিফিশিয়াল ফুলের দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। আমি একটি দোকানে গিয়েছিলাম। সেই দোকানে শুধু আর্টিফিশিয়াল ফুলের সমাহার ছিল। আর এই ফুল গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। মানুষ এত সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করেছে যা দেখে অবাক হয়ে গেলাম। আসলে মানুষের তৈরি করা ফুল আর প্রকৃতির সৌন্দর্যময় ফুল যেন বোঝাই যাচ্ছে না, এত সুন্দর ও দক্ষতার সাথে এই ফুলগুলো তৈরি করা হয়েছে। এই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। বিশেষ করে সূর্যমুখী ফুল গোলাপ ফুল এবং গোলাপ ফুলের অন্যান্য জাতের ফুল হয়েছিল। তাছাড়া আরো ভিন্ন ভিন্ন ফুল হয়েছিল। ওই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। তাই ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
এই আর্টিফিশিয়াল ফুল গুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্যমুখী ফুল। আর এই সূর্যমুখী ফুল সত্যিই অসাধারণ ছিল। অনেক বড় বড় সূর্যমুখী ফুল ছিল। ফুলগুলো দেখে যেন চোখ ফেরাতে পারিনি। যে কেউ দেখলে এই ফুলের প্রেমে পড়ে যাবে। মানুষ এত সুন্দর ও দক্ষতা দিয়ে ফুলগুলো তৈরি করেছে, সত্যি অবাক করার মতো। বাসা বাড়িতে এই ফুলগুলো সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে। তাই ফুলগুলো দেখতে লাগলাম আর ফটোগ্রাফি করতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফুলদানিতে সাজিয়ে রাখার মত আরো সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল দেখতে পেলাম। তাছাড়া গোলাপ ফুল থেকে শুরু করে অন্যান্য ফুল দেখতে পেলাম। এই ফুলগুলো টবে সাজিয়ে রাখার জন্য, এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। অনেকগুলো ফুল একসাথে রেখেছে। তাই আমি এই দৃশ্যটি দেখলাম আর ফুলগুলোর ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ছোট ছোট ফুলদানিতে হাজারো ফুল সাজিয়ে রেখেছে। বিভিন্ন জাতির ফুল ছিলো।আসলে ফুল প্রেমিকরা এই দৃশ্যগুলো দেখতে পেলেই তারা যেন কেনার প্রতি একটা অন্যরকম আগ্রহ প্রকাশ করবে। আমারও খুবই ভালো লাগছে। তাই যেন ফুলগুলো কেনার খুব ইচ্ছা করতেছিল। তাই আমি গোলাপ ফুল ও সূর্যমুখী ফুলের একটি টপ কিনলাম। এই ফুল গুলোর দামও কম ছিল মাত্র ২০০ টাকা করে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমি এই আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল দেখতে লাগলাম। গোলাপ ফুলের বিভিন্ন জাতের দৃশ্য এখানে রয়েছে। বিশেষ করে হলুদ রঙের দুটি ফুল দেখতে পেলাম। একটি গোলাপ এবং অন্যটি অন্য ফুল। এই গোলাপ ফুল দেখে খুবই ভালো লাগলো। হলুদ ফুল আমার খুবই প্রিয় যার কারণে এই আর্টিফিশিয়াল গোলাপ ফুলের একটি টক কিনলাম ৩০০ টাকা দিয়ে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
গোলাপ ফুলের আরো একটি টপ পছন্দ হয়েছে। সেই টপটি হল গোলাপি রঙের গোলাপ ফুল, আর লাল রঙের গোলাপ ফুল ছিলো। এই দুটির মধ্যে লাল গোলাপও আমার খুবই প্রিয়। আর গোলাপি রঙের এই গোলাপ ফুলের টপটি আরো বেশি সুন্দর লাগছে ছিল। তাই আমি দুটি কিনলাম এর দাম অনেকটাই কম নিয়েছে ৩০০ টাকা করে না নিয়ে আমার থেকে আড়াইশো টাকা করে মোট দুটি নিয়েছি তাই ৫০০ টাকা নিলো। আসলে এই ফুল গুলো দেখে আমার কেনার প্রতি অন্যরকম আগ্রহ জেগে ছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আর্টিফিশিয়াল ফুল গুলো কোন অংশে কম না। দেখে মনে হচ্ছে যেনো সত্যি কারের ফুল। বিভিন্ন ধরণের ফুল দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। ফুল গুলো নিয়ে অনেক সুন্দর করে বর্ননা সহকারে পোস্ট করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
আর্টিফিশিয়াল ফুল গুলো আসলেই অনেক সুন্দর হয়। এই ফুলগুলো দেখলেই যেন মন ভরে যায়। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
https://twitter.com/rayhan111s/status/1723049114160513101?t=3fd5xt5UDEavcosIb619MA&s=19
ভাইয়া আমিও গতকাল মেলায় গিয়ে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছি তবে এখনো শেয়ার করা হয়। এছাড়া কিছু ফুল কিনেও এনেছি ঘর সাজানোর জন্য। তবে আমাদের এদিকে এই ফুল গুলোর দাম একটু বেশিই রাখে। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল খুব সুন্দর। আমার কাছে এখন আর্টিফিশিয়াল ফুল অনেক ভালো লাগে। ধন্যবাদ শপিং করতে গিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।