🍲সবজি দিয়ে নদীর সুস্বাদু গোলশা মাছের ভুনা রেসিপি🐟 // [১০% লাজুক খ্যাঁকের জন্য]🌹
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
গোলশা মাছের সুস্বাদু রেসিপি আমি খেতে খুবই পছন্দ করি। তাই আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। গ্আমাদের গ্রামে একটি নদী রয়েছে, এই নদী থেকেই জেলেরা গোলশা মাছ ধরে ছিল। আর আমি তাদের কাছ থেকে গোলশা মাছ কিনেছিলাম। আসলে নদীর গোলশা মাছের সুস্বাদু অন্যরকম। এখন অনেক গোলশা মাছ চাষ করা হয়। আর এই চাষ করা গোলশা মাছের চাইতে অনেক বেশি সুস্বাদু লাগে নদীর গোলশা মাছ।আসলে টেংরা মাছ এবং গোলশা প্রায় একই ধরনের, তবে টেংরা মাছের চাইতে গোলশা মাছ একটু বড় সাইজ এবং একটু সাদা সাদা হয়ে থাকে, আর টেংরা মাছ লালচে হয়ে থাকে। যাই হোক আমার প্রিয় এই নদীর গেলশা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের সুস্বাদু নদীর গোলশা মাছের রেসিপি ভালো লাগবে।
সবজি দিয়ে সুস্বাদু গোলশা মাছের ভুনা রেসিপি🍲👇
🎏প্রয়োজনীয় উপকরণ🍲👇
সবজি দিয়ে গোলশা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করতে যেসকল উপকরণের ব্যবহার করেছি এবং যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে সবজি দিয়ে গোলশা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১)গোলশা মাছ | ২০০ গ্রাম। |
| ২) টমেটো | ২০০ গ্রাম। |
| ৩) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৫) জিরা বাটা | পরিমানমতো। |
| ৬) রসুন বাটা | পরিমানমতো। |
| ৭) মসলা বাটা | পরিমানমতো। |
| ৮) লবণ | পরিমানমতো। |
| ৯)সয়াবিন তেল | ২৫০ গ্রাম। |
| ১০)কাঁচা মরিচ | ০৮ টি। |
| ১২)পিঁয়াজ | ০৬ টি। |
| ১৩)আলু | ২০০ গ্রাম। |
| ১৪)বেগুন | ১০০ গ্রাম। |
- আসলে গোলমা মাছের সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমে গোলশা মাছ জ্বাল দিয়ে নিতে হয়। তাই আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে গোলশা মাছ গুলো আগে জ্বাল দিতে লাগলাম।
- কিছুক্ষণ জ্বাল দিয়ে এই গোলশা মাছ গুলো ভাল করে সিদ্ধ হয়ে গেলে। এগুলো আমি একটি পাত্রে নামিয়ে নিলাম।
- তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেগুন, আলু এবং টমেটো সবজি গুলো দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম।
- তারপরে আমি আদা, জিরা বাটা এবং সকল মসলা দিয়ে এই সবজির মধ্যে পরিমাণমতো পানি দিয়ে জ্বাল দিতে লাগলাম।
- অল্প কিছু পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে এই সবজি গুলো ভালো করে জ্বাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম।
- সবজি গুলো ভাল করে সিদ্ধ করা হয়ে গেলে, তার মধ্যে আমি আবারো পরিমাণমতো ঝোল দিয়ে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
- সবজি রেসিপি ঝোল একটু শুকিয়ে আসলে, তারমধ্যে আমি গোলশা মাছের জ্বাল দেওয়া পিস গুলো দিয়ে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
এই সুস্বাদু নদীর গোলশা মাছের রেসিপি শেষে ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে। আস্তে আস্তে জ্বাল দিয়ে মজাদার গোলশা মাছের রেসিপি তৈরি করে নিলাম। রেসিপিটা দেখে সুস্বাদু মনে হচ্ছে।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | সবজি দিয়ে সুস্বাদু নদীর গোলশা মাছের রেসিপি🎏 |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
গোলসা মাছের নাম কখনো শুনিনাই। আজকেই প্রথম দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। নদীর মাছ গুলো সব সময় খুব সুস্বাদু হয়। আর এভাবে মাখা মাখা করে রান্না করলে অবশ্যই সুস্বাদু হয়। আপনার রেসিপির কালার দেখে জিভে জল চলে এলো। খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।আমার পোস্ট এর মাধ্যমে গোলশা মাছ দেখলেন।তবে এই মাছ খেয়ে দেখবেন।খুবি মজাদার এই মাছের রেসিপি।
ঠিকই বলেছেন টেংরা মাছ আর গোলশা মাছ একই রকম দেখতে। এটা যে গোলশা মাছ আপনি না বললে তো আমি চিনতেই পারতাম না আমি তো মনে করছি এটা টেংরা মাছ ।এই মাছগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর এভাবে করে রান্না করলে বেশি করে ঝাল দিয়ে খেতে অসাধারণ টেস্ট হয়। আপনার মাছের তরকারি দেখে বোঝা যাচ্ছে যে খুব মজা হয়েছে অনেক' মজা করে খেয়েছেন মনে হয়।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
ভাইয়া আমি অনেক রকম মাছ খেয়েছি কিন্তু গোলশা মাছ কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি খুব লোভনীয় হয়েছে। দেখেই ইচ্ছে করছে খেয়ে ফেলি। আর বেগুনও আমার প্রিয় একটি তরকারি। আশা করি সব সময় এরকম মজার মজার রেসিপি আমাদেরকে উপহার দিবেন । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
কিবেন বলেন আপু, এখুনো গোলশা মাছের রেসিপি খান নাই।খেয়ে দেখবেন আপু খুবি সুস্বাদু এই মাছের রেসিপি।
আমিও মনে করি টেংরা আর গোলশা মাছের পার্থক্য খুঁজে বের করা একটু কঠিন বিষয়। আপনি খুব সুন্দর ভাবে আপনার গোলশা মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। সত্যি বলতে টেংরা গোলশা দুটিই আমি অনেক পছন্দ করি। তবে টেংরা স্বাদের দিক থেকে এগিয়ে।
আমার ও টেংরা ও গোলশা মাছের রেসিপি খুবি প্রিয়।আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
নদীর যে কোন মাছ একটু বেশিই সুস্বাদু হয়। আর আমার কাছে নদীর মাছ খুবই পছন্দের।
আপনার রান্না করা সবজি দিয়ে গোলশা মাছের ভুনা রেসিপিটি তো দারুন হয়েছে ভাইয়া। 😍
দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।
আপনার উপস্থাপনা ও বেশ চমৎকার হয়েছে সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ। ♥️
আসলে ভাই খুবি মজাদার হয়েছিল। আর নদীর মাছ অন্য মাছের তুলনাই বেশি সুস্বাদু হয়।আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই।
আপনার রেসিপির কালার আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমাদের পরিবারের সবাই এ ধরনের রেসিপি গুলো অনেক পছন্দ করে। আমাদের বাসায় এ ধরনের রেসিপি তৈরি করে থাকে সবসময়। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
জি ভাই খেতে খুবি সুস্বাদু হয়েছিল।আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই।
আসলে গোলসা মাছের নাম কখনো শুনিনাই। আজকে প্রথম দেখলাম আপনার মাধ্যমে। সবজি দিয়ে সুস্বাদুই নদীর গোলসা মাছের রেসিপি বেশ দারুন ছিল। দারুণ দক্ষতায় রান্না টি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
বলেন কি ভাই এতো মজাদার মাছের নামই প্রথম শুনলেন। খুবি সুস্বাদু এই মাছ।
আসলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে। আপনার গোলশা মাছের ভুনা রেসিপি দেখতে দারুণ লাগছে আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
গোলশা মাছ খেতে আমি অনেক পছন্দ করি। নদীর গোলশা মাছ খেতে আরো বেশি ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে গোলশা মাছের মজার রেসিপি তৈরি করেছেন। লোভনীয় ও মজার রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুন এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আমি গোলশা মাছের রেসিপি খেতে খুবি পছন্দ করি।আপনারও পছন্দ জেনে খুবি ভালো লাগছে।