"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের রাজ্যের রাণী 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


balloons-1046658_1280.jpg

source

আমাদের প্রত্যেকেরই মনের ভিতর একটি রাজ্য তৈরি হয় কল্পনার। এই রাজ্যে রাণী বানিয়ে রাখতে ইচ্ছা করে মনের এই প্রিয় মানুষটিকে। আসলে আমাদের মনের ভিতরে যে প্রিয় মানুষটি রয়েছে। তাকে নিয়ে যেন মনের রাজ্যে বসবাস করতে ইচ্ছা করে। আর এই রাজ্য জুড়ে শুধু ভালোবাসা থাকবে। কারণ ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে দুঃখ কষ্টের ভিতর নয় বরং ভালোবাসার সুখে যেন বসবাস করতে পারা যায় এটাই আমাদের মনের চাওয়া পাওয়া থাকে। তাই মনের রাজ্যে এই প্রিয় মানুষকে যেন রাণী করে সেই রাজ্যে বসবাস করতে ইচ্ছা করে।এই ভালোবাসার রাজ্য যেন পুরো ভালোবাসায় ভরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের মনের ভিতর তৈরি হয়। তাই ভালোবাসার এই ইচ্ছা অনুভূতি থেকে আজকের এই কবিতাটি লেখা। তো বন্ধুরা আশা করছি ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনের রাজ্যের রাণী
মোঃরায়হান রেজা

ভালোবাসার রাজমহল তৈরি করে রেখেছি,
বুকের এই মধ্যখানে।
সেই রাজমহলের রাণী সেজে।
শাসন করবে ভালোবাসা দিয়ে।


তোমার ভালবাসার শাসনে,
হারিয়ে যেতে চাই আমি স্বপ্নের রাজ্যে।
যেখানে থাকবো তুমি আর আমি,
ভালোবাসার আদরে জড়িয়ে।

ভালোবাসার সকল চাওয়া পাওয়া,
আছে তোমায় ঘিরে।
তোমায় নিয়ে স্বপ্ন আমার,
ভালোবাসার রাজমহলে জুড়ে।

মনের রাজমহলটি আলোকিত হবে,
তোমার স্পর্শ পেয়ে।
তুমি যে আমার মনের ঘরে আলো দিয়েছো।
ভালোবাসা প্রদীপ জ্বালিয়ে।

তোমার ভালোবাসার প্রদীপে,
আলোকিত আমার রাজমহল জুড়ে।
তাই তুমি আর আমি শাসন করব,
ভালোবাসা দিয়ে পুরো রাজপ্রাসাদ জুড়ে।

আমার মনের রাজ্যের,
রাণী শুধুই তুমি।
ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ো,
মনের এই রাজ্য খানি।

fox-ga73d03b37_1920.png

source

মনের রাজ্যের রাণী ভালোবাসার এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে ভালোবাসার অনুভূতিগুলো তুলে ধরতে পেরে অনেকটাই ভালো লাগছে। কারণ ভালোবাসার অনুভূতিগুলো মনের ভিতরে তৈরি হয়। আর এই অনুভূতিগুলো যখনই প্রকাশ করা হয়, তখনই খুবই ভালো লাগে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লেখা। মনের রাজ্যে প্রিয় মানুষকে নিয়ে অনেক কল্পনা আমাদের মনের ভিতর তৈরি হয়। সেই কল্পনা জুড়ে যেন প্রিয় মানুষটি শুধু বসবাস করে। তাই ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি ভালবাসার এই কবিতাটি পড়ে আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতাটি আবৃত্তি করে আমার অনেক ভালো লেগেছে। যেখানে প্রেম অনুভূতিমূলক কবিতা আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। এ জাতীয় কবিতাগুলো আবৃত্তি করতে আমার খুব পছন্দ।

 3 years ago (edited)

কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। সব সময় কবিতা পড়ার চেষ্টা করি। মাঝেমধ্যে আমি নিজেও কবিতা তৈরি করে থাকি। আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের রাজ্যের রানী কবিতাটির টাইটেল দেখেই খুবই পছন্দ হয়ে গিয়েছে। সবগুলো লাইন অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। ভাইটা খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতা পড়তে যেমন ভালো লাগে। তেমনি লিখতেও ভীষণ ভালো লাগে। আপনি আজ চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। মনের মানুষকে নিয়ে সুন্দর অনুভূতি গুলো কবিতায় ফুটে উঠেছে। কবিতার লাইনগুলো ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার শেয়ার করা রোমান্টিক কবিতা গুলো পড়তে আমার সব সময় ভালো লাগে। আপনি প্রায় সময়ই প্রিয়জনকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। আজকের কবিতাটি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে খুবই রোমান্টিক কবিতা শেয়ার করেন। আপনার প্রতিটা কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার লেখা প্রিয় মানুষকে নিয়ে কবিতা গুলো খুব সুন্দর হয় আর পড়তেও খুব ভালো লাগে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি বরাবর দারুন কবিতা লিখেন ।আজকের কবিতাটিও সুন্দর ছিল।কবিতার লাইনগুলোর মধ্যে আপনি নিজের মনের আবেগ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি সবসময় অনেক ভালো কবিতা লেখেন। আপনার কবিতাটি বেশ দারুন হয়েছে। সবসময় ভালোবাসার কবিতা পড়তে বেশ ভালো লাগে। আজকের কবিতার প্রতিটি লাইন বেশ দারুন ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার লেখা মনের রাজ্যের রানী শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া গুলোই গড়ে ওঠে ভালবাসার প্রিয় মানুষের কেন্দ্র করে। কারণ ভালোবাসার প্রিয় মানুষটি হল সকল ভাল কাজের অনুপ্রেরণা যোগায়। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালোবাসার সকল চাওয়া পাওয়া,
আছে তোমায় ঘিরে।
তোমায় নিয়ে স্বপ্ন আমার,
ভালোবাসার রাজমহলে জুড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38