"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-560783_1280.jpg

source
ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই কবিতাটির নাম হল মনের মাঝে, আসলে ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের মনের মাঝেই বসবাস করে। আর এই মনের মাঝে তাকে নিয়ে অনেক স্বপ্ন কল্পনা থাকে। আসলে ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের মনের মাঝে অনেক জায়গা জুড়ে থাকে। যার কারণে মনের মাঝে তাকে নিয়ে অনেক স্বপ্ন অনেক কল্পনা আমরা দেখি। আর সেই কল্পনাতেই যেন মনের মাঝে ছোট্ট একটি ঘর তৈরি করা হয়। সেখানেই প্রিয় মানুষকে নিয়ে বসবাস করার ইচ্ছা জাগে। তাই ভালোবাসার এই প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লেখা। আসলে ভালোবাসার অনুভূতি এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। প্রিয় মানুষকে নিয়ে এই কবিতাটি আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আশা করছি ভালবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনের মাঝে
মোঃরায়হান রেজা

মনের মাঝে ভালোবাসার আদরে,
রেখেছি তোমার জায়গা আমি যত্ন করে।
কবে তুমি আসবে ফিরে,
আমার মনের এই ছোট্ট ঘরে।


মনের এই ছোট্ট ঘরে রেখেছি তোমার জন্য,
বাসর আমি তৈরি করে।
আসবে তুমি লাল শাড়িতে,
বধু সেজে আমার মনের ঘরে।

আমার এই মনের ঘরে,
রাখবো তোমাকে খুব যত্ন করে।
থাকবে তুমি আমার হয়ে,
জনম জনম ধরে।

জীবনে মরনে প্রতিটা সময়,
থাকবো আমি তোমার হয়ে,
সকল বাধা জয় করে,
হারিয়ে যাব আমরা ভালোবাসার সাগরে।

আমার মনের মাঝে,
সবটা জুড়ে আছো প্রিয় তুমি।
তুমি ছাড়া জীবন আমার,
হবে যে তাই মরুভূমি।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার এই প্রিয় মানুষটিকে কখনোই মনের মাঝে থেকে সরানো যায় না। সব সময় যেন সে মনের মাঝে বসবাস করে। আর এই মনের মাঝে তাকে নিয়ে স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্নগুলো যখনই পূরণ হয় তখনই ভালোবাসার পরিপূর্ণতা পায়। তাই মনের মাঝে ছোট্ট একটি ঘর তৈরি করা হয় সেই ঘরে যেন ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার ইচ্ছা জাগে। আসলে এই স্বপ্নগুলো যখনই সত্যি হয় তখনই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাই ভালোবাসার প্রিয় মানুষের কেন্দ্র করে আজকের এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আরও সুন্দর কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মনের মানুষকে নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন চমৎকার ছিল । পড়ে বেশ ভালো লাগলো ।আসলে ভালোবাসার অনুভূতিগুলো এরকমই হওয়া উচিত। সত্যি চমৎকার ছিল ধন্যবাদ।

 3 years ago 

মনের মানুষকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন ভাই।
আসলে এধরনের কবিতাগুলো ভেতর থেকে প্রিয় মানুষের জন্য ব্যাকুলতার প্রকাশ ঘটায়। লাইনগুলো এবং শব্দের ব্যাবহার ভালো ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই এত ভালবাসা আসে কোথা থেকে? ভাবি জানে নাকি এত ভালবাসেন যে তাকে?🤣🤣 খুব চমৎকার ছিল কবিতাটি। অনেক ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। আসলেই আমাদের মনের মানুষ আমাদের মনের মধ্যে থাকে আর তাকে ঘিরেই আমাদের স্বপ্ন। কবিতার প্রত্যেকটি লাইনই খুব সুন্দর ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রিয় মানুষটিকে কেন্দ্র করেছে কবিতাটি রচনা করেছেন তা আসলেই অসাধারণ হয়েছে ভাইয়া। প্রিয় মানুষটি যেন আপনার জীবন থেকে না হারায়, যেন পূর্ণতা পায় আপনাদের।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের মনের মধ্যে বসবাস করি। সেই প্রিয় মানুষটিকে নিয়ে হাজার স্বপ্ন এবং কল্পনা থাকে। যাইহোক ভাইয়া মনের মাঝে নিয়ে চমৎকার একটি কবিতা আপনি লিখেছেন। অনেক সুন্দর ছিল কবিতা টি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে "মনের মাঝে" কবিতাটি দারুন লিখেছেন । কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। চমৎকার এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বুঝতেই পারি আপনার মনের মানুষ কে আপনি কতই ভালোবাসেন। কারণ আপনি প্রতিনিয়ত মনের মানুষকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। কবিতার মাধ্যমে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেন। আপনার কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39