নদীর পাড়ে ভ্রমণের মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে ছুটি দিন হাওয়াতে বন্ধুদের সাথে নদীর পাড়ে ভ্রমন করতে গিয়েছিলাম। যমুনা নদীর অপরূপ সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আজকে হার্ড পয়েন্টে গিয়েছিলাম। আর এই হার্ড পয়েন্টে গিয়ে দেখতে পেলাম হাজার হাজার মানুষের আনাগোনা। আসলে ছুটির দিন হওয়াতে অনেক মানুষ এসেছে। এ যেন একটা মেলার মতো অবস্থা। অনেক মানুষের ভিড়ের মধ্যেও যমুনা নদীর দৃশ্য উপভোগ করতে পেরে খুবই ভালো লাগলো। একদম উৎসবমুখর পরিবেশ ছিল। আর এই সৌন্দর্যময় মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করেছি। আর সেই মুহূর্তগুলোর ফটোগ্রাফি করেছি। আজকে তাই সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে।
যমুনা নদীর পাড়ে এসে দেখতে পেলাম অনেক মানুষের আনাগোনা। আর নদীর পানি বৃদ্ধি পাওয়াতে যমুনা নদীর পাড়ে যারা ভ্রমণ করতে এসেছে তারা সবাই নৌকায় করে ভ্রমন করছে। আর নৌকা করে ভ্রমণের মুহূর্তগুলো সত্যি অসাধারণ। অনেক নৌকায় একসাথে চলাচল করছে এবং তারা প্রতিযোগিতার সাথে চলাচল করতে ছিলো। সেই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো তাই ফটোগ্রাফি করেছি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড়ে নৌকায় করে ভ্রমণের সাথে সাথে দেখতে পেলাম অনেকেই স্পিডবোটেও চলাচল করছে। আর এই স্পিডবোটে চলাচলের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আমি দেখতে পেলাম অনেক মানুষ এসেছে। আসলে যমুনা নদীর পাড়ে আজকে শুক্রবার হওয়াতে অনেক মানুষের ভিড়।তারা যেন ছুটির মুহূর্তগুলো এই নদীর পাড়ে এসে উপভোগ করছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর এই পাড় দিয়ে হাজার মানুষের আনাগোনা, আর এখানে যেন উৎসবমুখর পরিবেশ। দোকানপাট থেকে শুরু করে মেলার জাঁকজমক আয়োজন। আর এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। তাই আমি ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে এরকম পরিবেশ শুক্রবার হলেই দেখতে পাওয়া যায়। আর শুক্রবারে হাজার হাজার মানুষ এই নদীর পাড়ে আসে। যার কারণে উৎসবমুখর এক পরিবেশের সৃষ্টি হয়।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর দিকে তাকিয়ে দেখতে পেলাম অনেক ট্রলার চলাচল করছে। আসলে ট্রলার জাহাজ থেকে শুরু করে সকল কিছুই যমুনা নদী দিয়ে চলাচল করছে। নদীর পানি বৃদ্ধি পাওয়াতে নদীতে যেন ব্যবসায়ী কাজে এই ট্রলার জাহাজগুলো বেশি দেখা যাচ্ছে। নদীর পাড় দিয়েই ট্রলারগুলো চলাচল করছে। তাই দৃশ্যগুলো দেখে তাকিয়ে রইলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পারে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখতে পেলাম এক বৃদ্ধ চাচা সে কৃত্রিম ফুল বিক্রি করছে। আর এই ফুলগুলো যেন খেলনা ফুল ছিল। বাতাসে দিলে এগুলো ঘূর্ণির মত ঘুরতে থাকে। সেই গুলো দেখে যেন বাচ্চারা কেনার জন্য পাগলের মত ছুটে এসেছে। আসলে চাচার কাছে এরকম কৃত্রিম ফুলের দৃশ্য দেখতে পেয়ে আমারও খুবই ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আর এক বৃদ্ধ চাচাকে দেখতে পেলাম সে বেলুনগুলো বিক্রি করছে। আসলে এই বেলুনগুলো ছিল অনেক সুন্দর। সকল পশু পাখির তৈরি করা এই বেলুনগুলো, আর এগুলো গ্যাসে ভরা ছিল। যার কারণে এগুলো উড়ে বেড়ায়। তাই বাচ্চারা এগুলো কিনতে লাগলো। চাচাকে এগুলো বিক্রি করতে দেখে আমার ভালই লাগলো। তাই চাচার ফটোগ্রাফি করলাম। আর এই সৌন্দর্যময় মুহূর্তের মধ্যে দিয়ে সময় পার করলাম। তারপর সন্ধ্যার দিকে আমি বাসার দিকে রওনা দিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
নদীর পাড়ে যেয়ে সময় কাটাতে এমনিতেই খুব ভালো লাগে, আর সেখান থেকে আপনি কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। নদীর মধ্যে এভাবে নৌকা গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওয়াও আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন দেখে তো অনেক ভালো লাগলো আমার।নদীর পাড়ে ভ্রমণের মুহূর্ত ও ফটোগ্রাফি। নদীর পাড়ে এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে সবার কাছেই অনেক ভালো লাগে।আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ।
আসলে ভাইয়া শুক্রবার ছুটির দিন হওয়ায় আপনি দেখছি খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া ছুটির দিনে আমিও অনেক ঘুরতে ভালোবাসি। তবে আপনি নদীর পারে খুব সুন্দর একটা সময় উপভোগ করেছেন এবং নৌকায় চড়ে ভ্রমণ করেছেন জেনে খুবই ভালো লাগলো। তবে এত সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করে আমাদের আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
বাহ বেশ চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল নদীকেন্দ্রিক। নদীর পাড়ে মানুষের ভীড় নদীর চলমান নৌকা ট্রলার। অসাধারণ বাংলার প্রকৃতির প্রকাশ পেয়েছে আপনার ফটোগ্রাফি গুলোতে। পাশে রয়েছে বেশ কিছু ফুল এবং খেলনা বিক্রেতা। সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই।।
ছুটির দিন বন্ধুদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলেন। নদীর পাড়ে ঘুরতে গেলে মনটা বেশ ভালো হয়ে যায়। আপনি বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। সত্যি ই ফটোগ্রাফিগুলো দেখে বেশ উৎসব উৎসব ভাব মনে হচ্ছে।ছুটির দিন তাই হয়তো এতো মানুষের আনাগোনা এখানে।সুন্দর বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
নদীর পাড়ে ঘুরতে গিয়ে খুবই ভালো সময় কাটিয়েছেন আপনি। নদীর পাড়ে দেখছি অনেক মানুষই ঘুরাঘুরি করতে এসেছে তাছাড়া অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে । আমার কাছেও এরকম নদীর পাড়ে ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য।