মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বিরিয়ানি আমার খুবই প্রিয়। তাই আজকে আমি বিরিয়ানি রেসিপি তৈরি করেছি। আর চিকেন বিরিয়ানি তৈরি করতে পেরে খুবই ভালো লেগেছে। আসলে সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি ছিল। এই বৃষ্টির দিনে আবহাওয়ার মধ্যে বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছা জেগেছিল। তাই বাসায় আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে এই বিরিয়ানি রেসিপি তৈরি করেছি। আর বিরিয়ানি রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আজকে আপনাদের মাঝে আমার প্রিয় চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম।আশা করি এই বিরানী রেসিপি ধাপ গুলো দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি দেখা শুরু করা যাক।


GridArt_20230925_191228299.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) মুরগির মাংস৫০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)বিরিয়ানির মসলা১ প্যাকেট।
৯)চাউল৪০০ গ্রাম।
মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230925_190141.jpgIMG_20230925_190041.jpg
  • বিরিয়ানি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিলাম। আর এই মাংস আমি সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20230925_190008.jpgIMG_20230925_185322.jpg
  • বিরানি রেসিপি তৈরি করার জন্য সকল মসলা আমি কড়াই এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20230925_185312.jpgIMG_20230925_185259.jpg
  • এই মসলাযুক্ত ঝোলের ভিতর আমি মুরগির মাংস গুলো দিয়ে ভালো করে জ্বাল দিয়ে কষিয়ে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20230925_185248.jpgIMG_20230925_185236.jpg
  • তারপরে আমি বিরিয়ানি রেসিপি তৈরি করার জন্য, পোলার চাউল ভালো করে পানিতে ধুয়ে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20230925_185218.jpgIMG_20230925_185203.jpg
  • তারপর আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম এবং তার ভিতরে জ্বাল দেওয়া মুরগির মাংসের ঝোলসহ মাংস গুলো ঢেলে দিলাম।
ধাপ-৬🍲
IMG_20230925_185148.jpgIMG_20230925_185131.jpg
  • তারপর আস্তে আস্তে জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে নিয়ে এই মজাদার চিকেন বিরানি রেসিপি শেষে ধাপে এসে পৌঁছলাম। সত্যি রেসিপিটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছিলো।
👇পরিবেশন🍲

IMG_20230925_185106.jpg

চিকেন বিরানি আমার খুবই প্রিয়। তাই বৃষ্টি ভেজা এই সুন্দর আবহাওয়ার দিনে চিকেন বিরানি রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে পরিবারের সাথে নিয়ে এরকম সুন্দর একটি আবহাওয়ার দিনে বিরিয়ানি খাওয়ার মুহূর্তটা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আরো মজাদার রেসিপি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চিকেন বিরিয়ানির কথা শুনলেই লোভ সামলাতে পারি না ভাই‌। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া দুর্দান্ত হয়েছে। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বাই চিকেন বিরিয়ানি নাম শুনে এবং আপনার বিরিয়ানি দেখে পেটে খিদা লেগে। বিরিয়ানির নাম শুনলেই মনে হয় কোথায় থেকে নাকে ঘ্রাণ এসে লাগে। বিরিয়ানি আমি খুব পছন্দ করি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি ভাইয়া চিকেন বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনি অনেক সহজ সরল ভাবে বিরিয়ানি রান্না করেছেন। বিরিয়ানি কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিকেন বিরিয়ানি আমি খুব পছন্দ করি। আপনার তৈরী বিরিয়ানি টা অনেক লোভনীয় লাগছে। রেসিপি তৈরীর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি দেখিয়েছেন। যারা চিকেন বিরিয়ানি তৈরি করতে পারে না তারা খুব সহজেই আপনার রেসিপি ফলো করে তৈরি করে ফেলবে। সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বিরিয়ানি আমার খুবই পছন্দের। আপনার বিরিয়ানি দেখে খেতে ইচ্ছে করছে। বেশিরভাগ সময় বিরিয়ানি রেসিপি তৈরি করা হয়। আপনিও খুব সুন্দর ভাবে রান্নার ধাপ গুলো দেখিয়েছেন আমাদের মাঝে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওহ ভাইয়া আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে ভাইয়ার চিকেন বিরানি খেতে আমার কাছে তো সেই লাগে। আপনার এই চিকেন বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে আপনার এই রেসিপি পোস্টটি দেখে আমি তো লোভ আর সামলাতে পারছি না‌। এমন সুন্দর একটি রিসিট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

চিকেন বিরিয়ানি আমার খুবই পছন্দের এবং আপনি বেশ ভালোভাবেই বিরিয়ানিটা রান্না করেছেন। বৃষ্টির দিনে খিচুড়ি, বিরিয়ানি এগুলো বেশ ভালো লাগে খেতে।তবে এটি তৈরি করতে পরিশ্রমও কিন্তু কম লাগে না।

আপনি পেশায় একজন ডাক্তার এরপরেও নিজে এত পরিশ্রম করে রান্না করেছেন। এটা জেনে খুবই ভালো লাগলো। আপনি আপনার ছবি তোলার কাজের প্রতি একনিষ্ঠ ভাবে থাকুন এই কামনাই করছি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিকেন বিরিয়ানি নামটি শুনলে কেমন যেন লোভ লেগে যায় ভাই। আর আপনি যেভাবে পরিবেশনের প্লেটে চিকেন বিরিয়ানি সাজিয়ে রেখেছেন, তাতে করে এই রাতে আমার চিকেন বিরিয়ানি খাবার ভীষণ সাধ জাগছে। মনে হচ্ছে আপনার পরিবেশনের প্লেট থেকে তুলে খেয়ে ফেলি। কেননা বিরিয়ানি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ভাই, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38