মজাদার সবজির নিরামিষ রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমি কিছুদিন হলো গ্রাম এসেছি, আর গ্রামে দেখতে পাচ্ছি শীত মোটামুটি ভালই পড়েছে। সকালবেলা যেন কুয়াশায় ঢুকে থাকে রাস্তাঘাট। আর এই শীতের পরিবেশের মধ্যে সবজি রেসিপি খেতে খুবই ভালো লাগে। সবজি রেসিপি যদি রাতের বেলা তৈরি করা হয়, আর সকালে যদি এই ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে সবজি রেসিপি খাওয়া হয়। তাহলে সেই রেসিপি খেতে খুবই মজা লাগে। তাই বাড়িতে আজকে আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে এই সুস্বাদু রেসিপি তৈরি করেছি। আর এই সবজির মধ্যে কাঁঠালের বিচি, কলার মোচা, আলু বেগুন ছিল বিশেষ করে কাঁচা পেঁপেও ছিল। যার কারণে বিভিন্ন রকমের সবজি দিয়ে বুটের ডাল দিয়ে মাখানো মজাদার হয়েছিল। তাই আমার প্রিয় এই সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।


GridArt_20231016_230030493.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) আলু১০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)পেঁপে২০০ গ্রাম।
৮)মুলা১০০ গ্রাম।
৯)কলার মোচা১০০ গ্রাম।
১০)বুটের ডাল২০০ গ্রাম।
১১) কাঁটালের বিচি১০০ গ্রাম।
মজাদার সবজি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20231016_225614.jpgIMG_20231016_225559.jpg
  • মজাদার এই সবজি রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি সবজিগুলো খুবই সুন্দর ভাবে কুচিকুচি করে কেটে নিলাম। এই সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই সবজির মধ্যে মসলা ও বুটের ডাল দিয়ে মাখিয়ে নিলাম।তারপর কড়াইয়ের মধে তুলে দিলাম।
ধাপ-২🍲

IMG_20231016_225625.jpg

  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিলাম, এবং আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20231016_225652.jpgIMG_20231016_225638.jpg
  • পানি দিয়ে ঝোল করে জ্বাল দিয়ে এই সবজিগুলো আমি ঢেকে রেখেছিলাম। যার কারণে সবজি খুব সহজ এই সিদ্ধ হয়ে গেল।
ধাপ-৪🍲

IMG_20231016_225724.jpg

  • তারপরে আমি সকল মসলা আরো পরিমাণ মতো দিয়ে এই রেসিপিটি আবারও আস্তে আস্তে জ্বল দিয়ে ঝোল শুকাতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20231016_225740.jpgIMG_20231016_225706.jpg
  • এভাবে আস্তে আস্তে জ্বাল দিয়ে মজাদার এই সবজি রেসিপির শেষের ধাপে এসে পৌঁছালাম। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে। রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছিলো।
👇পরিবেশন🍲

GridArt_20231016_225903282.jpg

বিভিন্ন রকমের সবজি দিয়ে মজাদার নিরামিষ রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে পুষ্টি গুনে ভরা ছিল এই রেসিপিটি। তাই এই রেসিপিটি তৈরি করেছিলাম। আর রেসিপিটি সকালবেলা খেয়েছি যার কারণে বেশি মজা লেগেছে মতো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার প্রিয় এই বিভিন্ন রকমের সবজি দিয়ে নিরামিষ রেসিপিটি শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

জি ভাই গ্রামে মোটামুটি ভালই শীত পড়তেছে। অনেক জায়গায় কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে এখন। শীতকাল আসলে কিছু কিছু রেসিপি আমাদের সব থেকে প্রিয় হয়ে যায়। বিশেষ করে সবজি রেসিপিগুলো।আপনি অনেক সুন্দর করে রান্না করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি দারুন ভাবে দিয়েছেন। ইচ্ছে করলে বাসায় বানিয়ে নিতে পারব এবং প্রতিটি ধাপ ছিল সবচেয়ে দারুন। শুভেচ্ছা রইল

 3 years ago 

ভাইয়া আপনি অনেক গুলো উপকরণ দিয়ে সবজির রেসিপি তৈরি করেছেন। এভাবে অনেক গুলো উপকরণ দিয়ে সবজি খেতে আমি খুব পছন্দ করি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

গ্রামে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গিয়েছে কুয়াশা পড়ে আর আমাদের এদিকে তো এখনো প্রচন্ড রকমের গরম এসি ছেড়ে রাতের বেলা ঘুমাতে হয় । আর আপনার রেসিপিটা কিন্তু ভাইয়া ভালোই হয়েছে । এ ধরনের খাবার গুলো খেতে ভালো লাগে আমার কাছে । বিশেষ করে ডাল দিয়ে সবজি রান্না করলে সেটা খারাপ লাগে না ভালই লাগে ।

 3 years ago 

আসলে গ্রামের দিকে এখন আস্তে আস্তে শীত পড়া শুরু হয়ে গিয়েছে। আর সকাল সকাল দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে। আপনি মজাদার সবজির নিরামিষ রেসিপি তৈরি করেছেন দেখে আমার খুব লোভ লেগে গিয়েছে। এই খাবারটা আমার খুবই পছন্দের। নিশ্চয়ই আপনি অনেক মজা করে খেয়েছিলেন এই রেসিপিটা।

 3 years ago 

সবজি বরাবরই আমার খুব ফেভারিট আপনার প্রস্তুত করা দেখে তো খুব লোভ হচ্ছে।
এই ধরনের সবজি রুটি অথবা পরোটার সাথে খেতে অনেক মজা হয়।
গতকাল রাতেও পেঁপো মিষ্টি কুমড়ো এবং ডাউল দিয়ে সবজি প্রস্তুত করে রুটি দিয়ে খেয়েছি।

 3 years ago 

বুটের ডাল ও বিভিন্ন রকম সবজির সমন্বয়ে দারুন একটি সবজির রেসিপি করেছেন। আসলে এ ধরনের সবজির নিরামিষ খেতে বেশ ভালোই লাগে। তবে সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গে খেতে এটি বেশি ভালো লাগে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল ।ধন্যবাদ।

 3 years ago 

যে কোন সবজি কিন্তু দেহের জন্য বেশ উপকারি। আজ আপনি বেশ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার আজকের রেসিপিটি কিন্তু গরম ভাত আর রুটির সাথে খেতে বেশ ভালোই লাগবে। আর দেখেই তো মনে হচেছ রেসিপিটি বেশ স্বাদের হয়েছিল।

 3 years ago 

সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী ।এভাবে পাঁচ মিশালি সবজি ডাল দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38