বৃষ্টির দিনে পার্কে ভ্রমন করার মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বৃষ্টি ভেজা বিকেল বেলা বন্ধুর সাথে ভ্রমণে বের হয়েছিলাম। আর বন্ধু বললো আমাদের সিরাজগঞ্জের কড্ডামলে নতুন একটি শিশু পার্ক তৈরি হয়েছে। এই শিশু পার্কের ভিতরে নাকি অনেক সুন্দর পরিবেশ। তাই দেখার জন্য বিকেল বেলা গিয়েছিলাম। আর বিকেল বেলা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা ভ্রমণ করলাম। পার্কের ভিতরে গিয়ে দেখি বৃষ্টির পানিতে সকলে যেন এক নতুন রূপে এসে উঠেছে। আর এই পার্কে আমি প্রথম এসেছি, এসে আমার খুবই ভালো লাগলো। কারণ বৃষ্টির পানিতে সবকিছু যেন সতেজ হয়ে আছে। আর বৃষ্টি ভেজা এই মুহূর্তগুলো আমরা পার্কের ভিতরে আনন্দের সাথে উপভোগ করলাম।এই মুহূর্তগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
সবুজ প্রকৃতির দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ সবুজ প্রকৃতির দৃশ্য গুলো দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে পার্কের ভিতর এই সবুজ গাছপালা ও ফুলের গাছ গুলো যেন বৃষ্টির পানিতে ভিজে আরো সতেজ হয়ে আছে। সেই দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যি সবুজ প্রকৃতির এই দৃশ্যগুলো বৃষ্টির পানিতে ভেজার কারণে আরো বেশি সৌন্দর্যময় হয়েছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
খুব সুন্দর এই শিশু পার্কের প্রকৃতি। সত্যি নতুন তৈরি করা হলেও এখানে অনেক সুন্দর ভাবে তৈরি করেছে। রাস্তার পাশ দিয়ে ফুলের গাছ লাগানো হয়েছে। আর ফলের গাছও রয়েছে, বিশেষ করে এই ফুলের গাছের কারণে এবং সুন্দর একটি বাগান বাড়ি তৈরি করেছে। তাই দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
পাতাবাহারি ফুলের গাছ লাগানো হয়েছে, আর রাস্তার পাশ দিয়ে এই পাতাবাড়ি ফুলের গাছের কারণে খুবই ভালো লাগলো। বৃষ্টির পানিতে যেন এই রাস্তাগুলো ভিজে আরও সৌন্দর্যময় হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নত হয়েছে, এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সত্যি হেঁটে যেতে পেরে খুবই ভালো লাগলো। কারণ পরিবেশটা ছিল একদম নিরিবিলি এবং সুন্দর।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
প্রকৃতির দৃশ্য দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগার। কারণ হলো এখানে অনেক পশুপাখিও রয়েছে। আসলে পার্কের কাজ যখন সম্পন্ন শেষ হবে, তখন এটি আরো অনেক সৌন্দর্যময় হবে। এই পার্কের ভিতর দিয়ে কাজ চলছে এবং আমি দেখতে পেলাম যে এখানে আরো অনেক জায়গা রয়েছে। সেখানে আরো নতুন নতুন জিনিসগুলো তৈরি করলে আরো অনেক সুন্দর লাগবে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
এই পার্কের ভিতরে বিশাল বড় একটি পুকুর রয়েছে। এই পুকুরের অনেক সুন্দর পরিবেশ হয়েছে, কারণ পুকুরে পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের কর্মকর্তারা বলল এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য পিচবোর্ডের ব্যবস্থা করা হবে। একটি এখনো শুরু করা হয়নি, তাই দৃশ্য দেখতে ভালো লাগলো কারণ পুকুরের এরিয়া ছিল অনেক বড়।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
পার্কের ভিতরে পুকুরের পাশ দিয়ে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে বসে অনেক সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করা যাবে। পুকুরে অনেক রকমের মাছ চাষ করা হচ্ছে। সেই দৃশ্যগুলো পাশে বসে থেকে উপভোগ করা যাবে। আসলে এরকম পরিবেশের মধ্যে বসে থাকতে খুবই ভালো লাগে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
এই পার্ক যেহেতু শিশু পার্ক, তাই শিশুদের জন্য খুবই সুন্দর সুন্দর পশুপাখির ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং আরো অনেক তৈরি করবে। তাই এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে বৃষ্টি ভেজার মুহূর্তের মধ্যে দিয়ে পার্কের ভিতর আনন্দ সাথে কিছু মুহূর্ত উপভোগ করেছি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
বর্ষাকালীন সময়ে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। যে কোন মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আপনি পার্কে গিয়ে বৃষ্টিময় মুহূর্ত ভালই উপভোগ করেছেন দেখছি। পার্কের সবুজ প্রকৃতির সৌন্দর্য চারিপাশে ঘেরা যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে সময়টা অনেক সুন্দর ছিল।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
বৃষ্টি ভেজা দিনে বন্ধুদের সঙ্গে পার্কের ভেতরে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার এই পোস্টের সুন্দর ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আর এই ঘোরাঘুরির মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে পরিবেশটা নতুন রূপ ফিরে পায়। যেহেতু আপনি সেখানে প্রথমবার গিয়েছিলেন তাই সকল কিছু আপনার কাছে নতুন মনে হয়েছে। বন্ধুদের সঙ্গে পার্কের ভেতরে ঘোরাঘুরির সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
ভাইয়া শিশু পার্কটি নতুন করতেছে। চার পাশে অনেক গাছপালা আছে। বৃষ্টির কারনে হয়তো পার্কটি দেখতে বেশি সুন্দর লাগছে। রাস্তা ঘাট অনেক সুন্দর পরিষ্কার,অনেক ফুল গাছ রয়েছে। সবমিলিয়ে পার্কটি আমার কাছে ভালই মনে হয়েছে। ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ দেখে তো মনে হচ্ছে যে বেশ সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে অনেক বড় এরিয়া বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে পার্কের ভিতরে। সুন্দর করে আড্ডা দেওয়া যাবে বসে। তবে বৃষ্টির দিনে পার্কে গেলেন এবং বৃষ্টিতে ভেজার অনুভূতি অন্য ধরনের। তবে বৃষ্টিতে ভেজার অনুভূতি আমার বেশ ভাল লাগে। পার্কে ঘুরলেন খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন অনেক ভালো লাগলো আপনার ব্লগ পড়ে।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বৃষ্টির দিন এমনিতেই অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে কোথাও ঘুরতে যেতে তো আর ও বেশ ভালোই লাগে। আপনার বৃষ্টির দিনে ঘোরাঘুরি আর তার সঙ্গে ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো ভাই। শিশু পার্ক টি ও বেশ সুন্দর। তবে বৃষ্টির কারণে আরো বেশি ভালো লাগছে।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টির দিনে পার্ক ভ্রমণের মুহূর্ত আসলে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক ভাই। আসলে পার্টি দেখে আমার কাছেও বেশ ভালো লাগছে মনে হচ্ছে বেশ মনোরম পরিবেশ। পার্কের ভিতরে পুকুর আছে সেখানে মাছ চাষ হয় যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌹