মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি মজাদার আমার প্রিয় রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এই রুই মাছের রেসিপি আমি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করেছি। আসলে আজকে বাজারে যখন গিয়েছিলাম মিষ্টি কুমড়াটি দেখে মিষ্টি কুমড়ার রেসিপি খেতে ইচ্ছা করছিলো।তাই এই মিষ্টি কুমড়াটি কিনতে এগিয়ে গেলাম।আর গিয়ে দেখি আমাদের গ্রামেরই এক চাচা বিক্রি করতে নিয়ে এসে। তার এই মিষ্টি কুমড়া বিক্রি করা দেখে আরও ভালো লেগেছে। মিষ্টি কুমড়া খেতে অনেক মজা লাগবে। তার মধ্যে আমি এই মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসার পথে রুই মাছ কিনে এনেছি। রুই মাছ ও মিষ্টি কুমড়া দিয়ে এই মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমার এই রেসিপিটি সত্যি অনেক মজাদার হয়েছিলো।


IMG_20240121_182903.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) রুই মাছ৬০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)মিষ্টি কুমড়া১ টি
মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের মজাদার রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240121_180603.jpgIMG_20240121_180544.jpg
  • মজাদার এই রুই মাছের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি রুই মাছগুলো সুন্দরভাবে কেটে পিস পিস করে নিলাম।তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20240121_180701.jpgIMG_20240121_180650.jpg
  • তারপর এই মজাদার রুই মাছগুলো আমি সুন্দরভাবে জ্বাল দিয়ে একটি পাত্রে নামিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20240121_180722.jpgIMG_20240121_180712.jpg
  • তারপর কড়াই এর মধ্যে পিঁয়াজ কাঁচামরিচ এবং অন্যান্য মসলা দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20240121_182650.jpgIMG_20240121_180734.jpg
  • তারপরে করার মধ্যে এই মিষ্টি কুমড়া সবজি গুলো দিয়ে দিলাম।
ধাপ-৫🍲
IMG_20240121_182730.jpgIMG_20240121_182702.jpg
  • তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে এই মিষ্টি কুমড়া গুলো আমি সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৬🍲
IMG_20240121_182813.jpgIMG_20240121_182746.jpg
  • মিষ্টি কুমড়া গুলো সিদ্ধ হয়ে গেলে, আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে আস্তে আস্তে জ্বাল দিয়ে নিলাম।
শেষের-ধাপ-🍲
IMG_20240121_182842.jpgIMG_20240121_182829.jpg
  • তারপর আমি জ্বাল দেওয়ার এই রুই মাছ গুলো এই রেসিপির মধ্যে দিয়ে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই মজাদার রেসিপির শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে।
👇পরিবেশন🍲

GridArt_20240121_183141822.jpg

মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের এই সুস্বাদু রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে রেসিপিটা খেতে আরো মজাদার হয়েছিল। তাই আজকে আমার মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই রেসিপিটা আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারো আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না খেতে আমার খুবই ভালো লাগে। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মিষ্টি কুমড়া আমার খুব পছন্দের একটি সবজি। আপনি যেহেতু রান্না করলেন নিশ্চয়ই খেতে খুবই ভালো লাগবে। তবে এভাবে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে একদিন তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল খেতে ভাইয়া?

 2 years ago 

মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই আমাদের সকলেরই উচিত বেশি পরিমাণে মিষ্টি কুমড়া খাওয়া। আপনি মিষ্টি কুমড়ার সাথে যে রুই মাছের রেসিপি তৈরি করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এমন পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে আমারও অনেক ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের দারুন একটি রেসিপি করেছেন ।দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজা হবে। মিষ্টি কুমড়া এমনিতেই খেতে ভালো লাগে আর মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে মনে হয় বেশ ভালই লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রুই মাছ আমার অনেক পছন্দের। বাসায় মাঝে মধ্যে রুই মাছ রান্না করে।তবে কোনদিন মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ খাই নাই। আজকে প্রথম আপনার পোস্টে এই রেসিপি জানতে পারলাম। তবে রেসিপির কালার টা দেখে বুঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়া খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। মিষ্টি কুমড়া আমার খুবই পছন্দের সবজি। আপনি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। রুই মাছ দেওয়াতে খেতে খুব মজাদার এবং সুস্বাদু হবে। এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি অনেক সুন্দর দেখাচ্ছে দেখে মনে হচ্ছে অনেক মজাদার ও টেস্টি ছিল।আর রেসিপি তৈরির প্রতিটি ধাপ ছবি সহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যা পড়ে আপনার রেসিপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম।এত সুন্দর একটি রেসিপি আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে খেতে ভীষণ ভালো লাগে।আমার খুব প্রিয় এই রেসিপিটি। আপনার মিষ্টি কুমড়া ও সুস্বাদু রুই মাছ দিয়ে চমৎকার লোভনীয় হয়েছে রেসিপিটি। রান্নার পদ্ধতি দারুণ করে আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38