কক্সবাজার সমুদ্র সৈকত দেখার অনুভূতি এবং কিছু ফটোগ্রাফি// পর্ব -২//সুগন্ধা পয়েন্ট//
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের মজাটাই অন্যরকম। বাংলাদেশি অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর এই কক্সবাজার ভ্রমণ করতে হাজার হাজার মানুষ আসে, দেশ থেকে বিদেশ মানুষ এই কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দময় মুহূর্ত উপভোগ করার জন্য আসে।সমুদ্রের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য দেখে মন ভরে যায়। আর আমি অনেক বছর আগে ৪/৫ বছর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথম আমি এসেছিলাম। ৪/৫ বছর আগের কক্সবাজার আর এখনকার কক্সবাজার অনেক পরিবর্তন হয়েছে। কক্সবাজার যেন প্রতিনিয়ত নতুন করে চেঞ্জ করা হচ্ছে। মানে কক্সবাজারের ধীরে ধীরে উন্নতি আর উন্নতি। কক্সবাজার এখন অনেক উন্নত হয়েছে। সমুদ্র সৈকতের পার থেকে শুরু করে কক্সবাজারের হোটেল, সমুদ্র সৈকতের অপরূপ সুন্দর দৃশ্য দেখে মন ভরে যায়।তো আমি দ্বিতীয়বারের মতো কিছুদিন আগে কক্সবাজার সমুদ্রসৈকতে এসেছিলাম এবং সমুদ্র সৈকতে এসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছে।তাই সমুদ্রপাড়ের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। আশা করছি এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
কক্সবাজার সমুদ্র সৈকত দেখার অনুভূতি এবং কিছু ফটোগ্রাফি📸👇
আজকে আমি বিকাল চারটার দিকে কক্সবাজার সমুদ্র পাড়ে এসেছি। বিকাল চারটার পরে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষের আনাগোনা। অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য দেখে মন ভরে গেল। অনেকেই আবার ঘোড়ায় করে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ দিয়ে ছুটে চলেছে।দৃশ্য গুলো দেখে খুবি ভালো লেগেছে।
অবস্থান
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে পেলাম। এই সুগন্ধা পয়েন্ট এর পাশে দুটি হোটেল রয়েছে। যা একদম কক্সবাজার সমুদ্রের পাড়ে অবস্থিত। এই হোটেলটির দৃশ্য মন কেড়ে নিয়েছে।কক্সবাজার সমুদ্র পার থেকে হোটেল দুটি খুবই সুন্দর লাগে।দেখে আমার খুবই ভালো লাগলো। আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে দৃশ্য দেখতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড়ে অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখতে ছিলাম এবং সমুদ্রের শব্দ শুনতে ছিলাম। সত্যি সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন মন অনেক ভাল হয়ে যায়। আর সমুদ্রের পাড়ে আসার পরে এই প্রকৃতির দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। অপরূপ এই প্রকৃতির দৃশ্য সত্যিই খুবই ভালো লাগলো। সমুদ্রের ঢেউ এর পানিতে আমাদের পা ভিজিয়ে দিল খুবই ভালো লাগতেছিল।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্র সৈকতের পারে অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য উপভোগ করতে ছিলাম এবং দেখতে পেলাম এক ঝালমুড়ি বিক্রেতাকে। সে ঝালমুড়ি বিক্রি করছে। তাই এই সমুদ্রের পাড়ে অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থেকে ঝাল মুড়ি খাওয়ার অনুভূতিটা খুবই ভালো লাগলো। তাই আমি ঝালমুড়ি বিক্রেতার কাছে গিয়ে ঝালমুড়ি বানাতে বললাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড়ে মাঝেমধ্যে আমি অনেক বড় বড় ঘোড়া দেখতে পেলাম। এই ঘোড়াগুলো যেমন বড় ছিল তেমনি দেখতে অনেক সুন্দর। সমুদ্রের পাড় দিয়ে বালুর মধ্যে দিয়ে ঘোড়ায় করে টকবগিয়ে যেতে খুবই ভালো লাগে।তাই এই ঘোড়া গুলোতে ভ্রমণ করার ইচ্ছা জাগল। আমিও এই ঘোড়াতে উঠেছিলাম। তবে ঘোরাতে উঠে একটু ভয় লেগেছিলো। সত্যিই ঘোড়ায় করে সমুদ্রের পাড় দিয়ে যাওয়ার মুহূর্ত গুলো কিন্তু সত্যিই অসাধারণ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড়ে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসলো। আর সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখার জন্য হাজার মানুষের আনাগোনা। এই সন্ধ্যার সময় বালুর মধ্যে বসে অনেকে খেলাধুলা করছে। আসলে সমুদ্রের পাড়ে বালুর মধ্যে সৌন্দর্যময় মূহুর্ত উপভোগ করা যায়।তাই অনেককেই দেখলাম বালুর মধ্যে বসে নিজের নাম এবং প্রিয় মানুষের নাম লিখচে। দৃশ্যটি আমার খুবি ভালো লেগেছে তাই ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড় থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সত্যিই অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তে দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছে। আর এই সন্ধ্যা বেলা সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত দেখার জন্য আমি সমুদ্রের পাড়ে অপেক্ষা করতেছিলাম।আর এই অপেক্ষার মুহূর্তগুলো খুবই আনন্দের ছিল।অনেক ভালো লেগেছে এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে পেলাম। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। সমুদ্রের পাড়ে অপরূপ মুহূর্ত উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছে আমার।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | কক্সবাজার সমুদ্র সৈকত দেখার অনুভূতি এবং কিছু ফটোগ্রাফি। পর্ব-২// |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ফটোগ্রাফ গুলো অনেক সুন্দর ছিল ভাইয়া।আপনার বর্ণনা সেই ফটোগ্রাফ গুলোকে আরো জীবন্ত করে তুলেছে।অনেক ভাল সময় কাটিয়েছেন।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌹
কক্সবাজার সমুদ্র সৈকত গেলেই এক অন্যরকম অনুভূতি কাজ করে। আপনার সমুদ্র সৈকতের ফটোগ্রাফি বেশ ভাল হয়েছে। তবে ৮ নং ফটোগ্রাফি ঝাল্মুড়িওয়ালর ছবিটা সবচেয়ে ভাল লেগেছে আমার। আরো ভাল ছবির প্রত্যাশা আপনার কাছে। ভাল থাকবেন।শুভ কামনা।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
সত্যি বলতে সুগন্ধা পয়েন্ট অনেক জমজমাট। আর সূর্যাস্তের সময় সেখানে অনেক দারুন ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে আমরা গত বছর গিয়েছিলাম অনেক দারুন দারুন ফটোগ্রাফি করতে পেরেছি। আপনাকেও দেখছি বেশ ভালো কিছু ফটোগ্রাফি সুগন্ধা পয়েন্ট এ করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
আপনি তো ৪/৫ বছর আগে গিয়েছিলেন,আমি এখনও একবার ও যেতে পারলাম। জানি না কখনও যেতে পারবো কিনা,তবে যাওয়ার অনেক ইচ্ছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে। তবে এত মানুষের মাঝে কেমন লাগে ঘুড়তে।প্রিয়জনের নাম ও লিখে বালিতে😂।
আপনার মতামতের জন্য ধন্যবাদ আপু
জীবনে একবার হলেও আমি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাব। আমি বেশ কয়েকবার দিঘা, পুরী এবং বকখালি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছি। তবে শুনেছি নাকি কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড় এবং খুব সুন্দর। আর দিন দিন উন্নতি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত সেটা তো আপনি বললেনই। ফটোগ্রাফি গুলো খুব দুর্দান্ত হয়েছে। বিশেষ করে পড়ন্ত বিকেলে সমুদ্র সৈকতে তোলা ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর লাগে।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
কক্সবাজার সমুদ্র সৈকত অনেক ভাল লাগা একটি জায়গা। আপনার বর্ননা পড়ে আরো বেশি ভাল লাগলো ভাইয়া।সূর্য ডোবার দৃশ্য সবাই তোলে কক্সবাজার গেলে। আমিও তুলেছিলাম।আপনার সব ফটোগ্রাফি গুলো অনেক ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। অনেক অভিনন্দন আপনাকে।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যি বলতে ভাইয়া আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম গত বছর, তখন আমরাও আপনার মত অনেক ইনজয় করেছি। আর আপনিও দেখছি ভালো ইনজয় করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
কক্সবাজার সমুদ্র সৈকত দেখার অনুমতি আসলে অন্যরকম। কক্সবাজার সমুদ্র সৈকত দেখার আমারও অনেক শখ ।কক্সবাজারের না গিয়ে আপনার পোস্টের মাধ্যমে আমি কক্সবাজারের বিভিন্ন জায়গা দেখতে পেলাম।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া আমি বেশ কয়েক মাস আগে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম কলাতলি বিচে। কক্সবাজার সুগন্ধা পয়েন্টটা অনেক পরিচিত। সমুদ্র সৈকতের সুন্দর্য লিখে প্রকাশ করা যাবে না। আপনার অনেক গুলো ছবি দেখলাম। সব গুলো গুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹