"আমার বাংলা ব্লগ"// কবিতা // আজও ভালবাসি তোমাকে

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


sunset-gb94266180_1280.jpg

source

আজকে আমি আবার আপনাদের মাঝে একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হলাম। আসলে প্রতি সপ্তাহের মত আজকেও একটি ভালোবাসার কবিতা লিখেছি। আর এই কবিতাটির নাম হল আজও ভালবাসি তোমাকে। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির প্রতি ভালবাসার অনুভূতি শেষ নেই। তাকে ছাড়া যেন জীবনের প্রতিটা মুহূর্ত অনেক কষ্টকর হয়। তাই সে যদি চলে যায় তারপরে হৃদয়ের মাঝে তার জন্য ভালোবাসা থেকে যায়। আর সেই ভালোবাসা যেন প্রিয় মানুষটির জন্যই, তার জন্য ভালোবাসা ঠিকই রয়ে যায়। যখন সে চলে আসবে তখনই যেন হৃদয়ের পরিপূর্ণতা আবার ফিরে পাবে।তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


আজও ভালবাসি তোমাকে
মোঃরায়হান রেজা

ভালোবাসার শক্তি দিয়ে আগলে রাখবো তোমাকে।
আমার হৃদয়ের মনের ঘরে,
রেখেছিলাম তোমার জায়গা যত্ন করে।
তাই আজও আমি ভালোবাসি শুধুই যে তোমাকে।


ভালোবাসার যত সুখ আমি পেয়েছি,
তোমাকে পরশ পেয়ে।
তাইতো ভুলতে পারেনি আমি,
আজও ভালবাসি শুধুই তোমাকে।

তুমি ছাড়া হৃদয়ে আমার,
থাকে যে শূন্যতায়।
কবে তুমি আসবে প্রিয়,
ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে আমার হৃদয়ের জায়গাটুকু।

ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রাখতে চাই আমি তোমাকে।
যতই দূরে চলে যাও না কেন,
আজও ভালোবাসি আমি তোমাকে।

তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো।স্বয়নে স্বপনে জাগরণে,
যতদিন বেঁচে আছি ভালবেসে যাব তোমাকে,
আমার হৃদয়ের সবটা দিয়ে।

যতই দূরে থাকেন না কেন,
আজও ভালবাসি আমি তোমাকে।
সকল বাধা পার করে।
চলে এসো প্রিয় আমার হৃদয়ের মাঝে।

fox-ga73d03b37_1920.png

source

হৃদয়ের অনুভূতি থেকে ভালোবাসার জন্ম আর হৃদয়ের এই অনুভূতি কখনো শেষ হয়ে যায় না। যদিও ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে যায়, তাও যেন এই ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আমাদের হৃদয়ের অনুভূতিগুলো শেষ হয় না। তাকে যেন আজও ভালবাসি আর এই ভালবাসার প্রিয় মানুষটির প্রতি হৃদয়ের অনুভূতি তৈরি হতেই থাকে। তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা।তো বন্ধুরা আশা করছি আমার আজকের কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভালোবাসার ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো।সে পযন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, হৃদয়ের অনুভূতি থেকে ভালোবাসার জন্ম আর এই হৃদয় এবং এই অনুভূতি কখনোই শেষ হয় না। ভালোবাসার মানুষটাকে কখনোই ভোলা সম্ভব হয় না। আপনি ভালবাসার মানুষটাকে তুলে ধরে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন যা পড়ে খুব ভালো লেগেছে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে খুব সুন্দর হয় এবং বেশ ভালো লাগে পড়তে। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল এটা তো বলতেই হয়।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ভালোবাসার মানুষকে নিয়ে অনুভূতির কথা লিখে কখনো শেষ করা যাবে না ।কল্পনা সব সময় হৃদয়ে এবং চোখে ভাসে।।

ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রাখতে চাই আমি তোমাকে।
যতই দূরে চলে যাও না কেন,
আজও ভালোবাসি আমি তোমাকে।

কবিতার মাঝে গভীর ভালোবাসা ফুটে উঠেছে উপরের লাইনগুলো সত্যিই অসাধারণ।।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে, এতো সুন্দর ভালোবাসার অনুভূতি গুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 3 years ago 

আপনার লেখা "আজও ভালবাসি তোমাকে" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার পরশ কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। আপনার লেখা কবিতার প্রতিটি লাইনে মনের গভীর ভালোবাসার রূপ ফুটে উঠেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালোবাসার যত সুখ আমি পেয়েছি,
তোমাকে পরশ পেয়ে।
তাইতো ভুলতে পারেনি আমি,
আজও ভালবাসি শুধুই তোমাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলেও তাদের জন্য আমাদের ভালবাসার অনুভূতিগুলো ঠিকই রয়ে যায়। আপনি আপনার ভালোবাসার মানুষকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে শেষের কয়েকটি লাইন অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি অসাধারণ ছিল আসলেই যাকে ভালোবাসা যায় তাকে এক মুহুর্তের জন্য ভুলা যায় না। আপনি আপনার প্রিয় মানুষকে এখনো ভালোবাসেন সেই অনুভূতি দিয়ে কবিতাটি লিখলেন। অসাধারণ অনুভূতি দিয়ে কবিতাটি লেখার জন্য এই কবিতাটি পড়তে অনেক ভালই লেগেছে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না সব সময় ভালবেসে যেতে হয় ভুলতে চাইলেও ভোলা কখনো সম্ভব না। প্রত্যেকটি মানুষ তার নিজের শক্তি দিয়ে ভালোবাসাকে আগলে রাখতে চাই কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি হচ্ছে আজও ভালবাসি তোমাকে। আসলে কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। কবিতার প্রতিটি চরণের সাথে প্রতিটি চরণ অসাধারণ মিল রয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার প্রিয় মানুষটির প্রতি ভালবাসার অনুভূতির কোন শেষ নেই। মনে হয় যেন সবটুকু দিয়ে ভালবাসলেও শেষ হবেনা। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64799.28
ETH 1861.42
USDT 1.00
SBD 0.38