গ্রাম বাংলার সবুজ প্রকৃতির কিছু দৃশ্যের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। কিছুদিন হলো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে শহর থেকে গ্রামে এসে কিছুদিন অবস্থান করতে হয়েছে। আর এই গ্রামের দৃশ্যগুলো আমি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছি। বিশেষ করে গ্রামের মেঠো পথ দিয়ে ভ্রমণ করার মুহূর্তগুলো আনন্দদায়ক ছিল। কারণ এই সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের পাশ দিয়ে ভ্রমণের মুহূর্ত আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই গ্রামের মধ্যে সৌন্দর্যময় দৃশ্যগুলো ভ্রমণ করেছি আর ফটোগ্রাফি করেছি।তাই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই রেখেছিলাম। আজকে তাই সেই গ্রাম বাংলার অপরূপ সুন্দরময় দৃশ্যগুলোর ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20240727_003050.jpg

আমাদের গ্রামের নতুন একটি রাস্তা হয়েছে ।এই রাস্তাটি ছিল মেঠো পথের আর এই মেঠো পথের রাস্তা পাকা করা হয়েছে। পাকা করার পরে রাস্তা দিয়ে ভ্রমণ করতে অনেক ভালো লাগে। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল কম করে তবে রাস্তায় চারোপাশের দৃশ্য দেখলেই যেন মন শান্ত হয়ে যায়। কারণ চারপাশে সবুজ প্রকৃতির গাছপালা ও ফসলের মাঠ এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে খুবি ভালো লেগেছে আমার। তাই আমি এই রাস্তা দিয়ে ভ্রমণ করতেছিলাম আর ফটোগ্রাফি করতেছিলাম, বিশেষ করে পাতাবিহীন একটি গাছের দৃশ্য ও সবুজ গাছের দৃশ্য গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ফটোগ্রাফি-২👇

IMG_20240727_003104.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240727_003230.jpg

এ রাস্তা দিয়ে যখন ভ্রমণ করতেছিলাম চারপাশ সবুজ গাছপালার দৃশ্য ও নিরিবিলি রাস্তা দিয়ে ভ্রমণের মুহূর্ত বেশি আনন্দদায়ক ছিল। তারপরে আমি নীল আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম অপরূপ সুন্দরময় সাদা মেঘ গুলো ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে ফসলের মাঠের দিকে তাকিয়ে দেখতে পেলাম সবুজ দৃশ্য ও আকাশের দৃশ্য, এই নীল আকাশের দৃশ্যগুলো দেখে যেন অনেক মন ভালো হয়ে গেল।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240727_003118.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240727_003217.jpg

তারপরে আমি সবুজ প্রকৃতির একটি গাছের দৃশ্য দেখতে পেলাম। এই গাছে পাতাযুক্ত রয়েছে, পাতাযুক্ত সবুজ গাছগুলো দেখতে কত সুন্দর লাগে। পাশে ছিল একটি পাতাবিহীন গাছ। আর এই গাছে শুধু ডালপালা ছিল কোন পাতা ছিল না। আসলে দুটি গাছের মধ্যে অনেক পার্থক্য থাকলেও এই গাছ আমাদের জন্য অনেক উপকারে আসে।যে গাছটিতে পাতা রয়েছে। তাই আমি এই পাতাযুক্ত ও পাতাবিহীন দৃশ্য দেখে ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240727_003203.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240727_003306.jpg

তারপরে আমি আমাদের গ্রামের নদীর পার হচ্ছিলাম। এই নদীর উপর দিয়ে যাওয়ার মুহূর্ত অসাধারণ ছিল। ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর নদীর দৃশ্য দেখতে ছিলাম। নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে নদীর দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমি একদম নদীর দৃশ্য দেখতে পেলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240727_003245.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240727_003319.jpg

অপরূপ সুন্দরময় আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলজোড় নদী দৃশ্য দেখতে পেলাম। এই নদীর দিকে তাকিয়ে যেন আমার অনেক ভালো হয়ে গেল। কারণ পানির স্রোত বইতে ছিলো। আর বাতাসের দৃশ্য উপভোগ করতেছিলাম। চারপাশের দৃশ্য ছিল অসাধারণ। তাই নদীর দিকে তাকিয়ে আমি প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্য দেখতে ছিলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240727_003256.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

গ্রাম বাংলার অপরূপ সুন্দরময় এই সবুজ দৃশ্য মধ্যে দিয়ে ভ্রমণের মুহূর্তগুলো আমি আনন্দের সাথে উপভোগ করেছি। বিশেষ করে গ্রামের দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করার মধ্যে অনেক শান্তি রয়েছে। তাই আমি সবুজ প্রকৃতির দৃশ্য ও নদীর পাড়ে গিয়ে কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 years ago 

বর্তমান সময়ে শহরের যে কঠিন পরিস্থিতি এখনতো গ্রামে সবচেয়ে নিরাপদ। কারণ গ্রামের মধ্যে এসব ঝামেলা নেই একদম স্বাভাবিক জীবন যাপন করতেছে সবাই। আপনি গ্রামে এসে বেশ ভালো করেছেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে বেশ ভালো লাগে। এমন সুন্দর সবুজ প্রকৃতি আমার সব সময় ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার আজকের ব্লগ পড়ে।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে গ্রামের বাড়িতে চলে গিয়ে ভালো ই করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে বেশকিছু চমৎকার গ্রামীণ পরিবেশের সবুজ প্রকৃতি ও সুন্দর নির্মল আকাশের ফটোগ্রাফি দেখতে পেলাম।এ ধরনের সুন্দর সবুজ প্রকৃতির মাঝে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সকালবেলা চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে মনটা ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি ও চমৎকার কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শহরের এরকম অবস্থার কারণে গ্রামে এসে কিছুদিন ছিলেন শুনে ভালো লাগলো। গ্রামে এসে দেখছি অনেক ভালো সময় কাটিয়েছেন। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখে তো অনেক মুগ্ধ হয়েছি। আপনাদের গ্রামটা অনেক বেশি সুন্দর। আমি তো আপনার ফটোগ্রাফি গুলোর মাঝেই হারিয়ে গিয়েছি একেবারে। অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো এত সুন্দর ভাবে তুলে ধরেছেন এটা দেখে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। গ্রামের রাস্তাঘাট সবকিছুই দেখতে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্রাম বাংলার এ ধরনের প্রকৃতির ছবিগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে । আর রাস্তাটা যে নতুন সেটা দেখেই বোঝা যাচ্ছে । এরকম নতুন রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে । দুই পাশ দিয়ে গাছ ও মাঝখান দিয়ে রাস্তা সত্যিই পরিবেশটা দারুন ছিল। পাতাবিহীন গাছ দেখতে ভালো লাগে না পাতাযুক্ত গাছই অনেক বেশি ভালো লাগে । ছবিগুলো ভালো লাগলো ।

 2 years ago 

আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে দারুন লাগে। আপনাদের গ্রামটা ভীষন সুন্দর। চার পাশে সবুজ শ্যামল গাছ পালা রয়েছে। নদী রয়েছে। গ্রামের রাস্তাঘাটও অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

গ্রাম বাংলায় দৃশ্য দেখলে মনে প্রশান্তিতে ভরে ওঠে। গ্রামের দৃশ্য বরাবরই আমাদের মুগ্ধ করে। আপনি বেশ কিছু গ্রামীণ দেশের ফটোগ্রাফি ক্যামেরায় ধারণ করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38