"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসার আদরে💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আমরা নানাভাবে আমাদের ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করে থাকি। আসলে হৃদয়ের অনুমতি থেকে ভালোবাসার জন্ম হয়। আর সেই অনুভূতিগুলো কখনোই শেষ হয় না। এই অনুভূতিগুলো যেন আমাদের মনের ভিতর থেকে বের হতেই থাকে। এই হৃদয়ের অনুভূতি থেকেই প্রিয় মানুষটির প্রতি ভালবাসার জন্ম হয়।তাই সেই অনুভূতি থেকে আজকের এই কবিতাটি লিখেছি, আসলে ভালোবাসার অনুভূতিগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। আজকে তাই আমি কবিতার আকারে লিখে আপনাদের মাঝে প্রকাশ করলাম।তাই আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবি ভালো লাগছে। আসলে আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখি। আর আজকে এই ভালোবাসার কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি আমার আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ও ভালো লাগবে। তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


ভালোবাসার আদরে
মোঃরায়হান রেজা

ভালোবাসার আদর দিয়ে,
রাখবো তোমাকে হৃদয়ের মাঝে।
হৃদয়ের ছোট্ট ঘরে,
থাকবে তুমি আমার হয়ে।


আমার হৃদয়ে ছোট্ট ঘরে,
রেখেছি তোমার জায়গা খুব যত্ন করে।
ভালবাসার ফুলের দিয়ে,
ভরিয়ে দেবে হৃদয়ের ঘরটি ভরে।

হৃদয়ের ঘরে রাণী বানিয়ে,
রাখবো তোমাকে আমার করে।
থাকবে তুমি রাণী হয়ে,
মনের এই ছোট্ট ঘরে।

তুমি আমার ভালোবাসার স্বপ্নের রাণী,
তাই তো তোমাকে খুবই ভালোবাসি।
ভালোবাসা আদরে দিয়ে,
রেখেছি তোমায় বুকের এই মধ্যেখানে।

ভালোবাসার আদরে রাখবো,
তোমাকে স্বপ্নের চাদরে।
যেখানেই থাকো না তুমি,
থাকবে আমার হয়ে এই বুকের ছোট ঘরে।

তুমি আমার মনের ঘরে স্বপ্নের রাণী,
রাখব তোমাকে তাই আমার বুকে।
ভালোবাসার আদর দিয়ে,
জনম জনম ধরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার অনুভূতিগুলো কখনো শেষ হয় না। এই অনুভূতিগুলো যেন হৃদয় থেকে বের হতেই থাকে। আর ভালোবাসার এই অনুভূতি প্রিয় মানুষটির জন্যই তৈরি হয়। প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন কল্পনা আমাদের মনের ভিতর থাকে। সেই স্বপ্ন কল্পনাগুলো সত্যিই আমরা নানাভাবে প্রকাশ করে থাকি। আসলে ভালোবাসা একটি হৃদয়ের অনুভূতি আর এই হৃদয়ের অনুভূতি সবার জন্যই তৈরি হয় না। শুধু প্রিয় মানুষটিকে কেন্দ্র করে যেন তৈরি হয়। হাজারো মানুষের মাঝে প্রিয় মানুষটিকে আলাদা মনে হয়। তাই ভালোবাসার সেই প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবারো ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন প্রিয় মানুষটিকে নিয়ে আমরা অনেক স্বপ্নে কল্পনা করে থাকি। যেটা কিনা আমাদের মনের মাঝেই থেকে যায়। আজকে ভালবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালোবাসা মানেই হচ্ছে অনুভূতি। আর এই অনুভূতি যেন শেষ হওয়ার নয়। যতদিন আমরা থাকবো ততদিন অনুভূতি থাকবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই হৃদয়ের অনুভূতি থেকে ভালোবাসার জন্ম হয়। আর আপনার কবিতার প্রত্যেকটি লাইন হৃদয় কেটেছে। এক কথায় খুবই মুগ্ধ হয়েছি কবিতাটি পড়ে। কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আপনার কবিতাটি পড়েও ভীষণ ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে ভাই ভালোবাসার মানুষের জন্য সবাই তার হৃদয়ে ছোট্ট এই ঘরের মধ্যে তার সেই মনের মানুষকে খুব যত্ন করে রাখতে চাই। আসলে এখন এই কবিতাটি আমাদের প্রজন্মের জন্য দারুন একটি কবিতা। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কিন্তু মনে হয় অনুভূতি না থাকলে ভালোবাসা হয় না। আর ভালোবাসার অনুভূতিগুলো কে আপনি আপনার লেখা কবিতার মাঝে বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন। কবিতার লাইন গুলো মন ছুয়েঁ গেল। আপনার লেখা কবিতাটি যেন হৃদয়ে যেয়ে বিধঁলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসার অনুভূতিটা আসলে প্রকাশ করা খুবই কষ্টকর। এই অনুভূতিটা একদম অন্যরকম হয়ে থাকে। তাছাড়া ঠিকই বলেছেন মনের গভীর থেকেই এই অনুভূতিটা আসে জন্যই এতটা ভিন্ন হয় এই অনুভূতিটা। আপনি ভালোবাসার অনুভূতিটিকে খুব সুন্দর একটি কবিতায় লিখেছেন। কবিতার প্রতিটি লাইন সহজ ভাষায় লিখার কারণে ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ আপনি তো খুবই সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা লিখে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার লেখা "ভালোবাসার আদরে" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সকল প্রেমিক তার ভালোবাসার প্রিয় মানুষকে তার ছোট্ট ঘরের রানী বানিয়ে রাখতে আর প্রত্যাশা করে। আর এটাই হল সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হৃদয়ের ঘরে রাণী বানিয়ে,
রাখবো তোমাকে আমার করে।
থাকবে তুমি রাণী হয়ে,
মনের এই ছোট্ট ঘরে।

 3 years ago 

প্রায় আপনার কবিতা গুলো পড়ি। বেশ ভালো লাগলে আপনার রচিত কবিতা গুলো। আমি আপনার হৃদয়ে আপনার প্রিয় মানুষটিকে যত্ন করে রেখেছেন, সেগুলোই উল্লেখ করেছেন কবিতায়। বেশ ভালো লাগার মত একটি কবিতা রচনা করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ কবিতা অসাধারণ লিখেছেন আপনি ভালোবাসার মানুষকে নিয়ে। ভালোবাসার মানুষকে নিয়ে আপনি প্রায় এমন সুন্দর আবেগী কবিতা লিখলেন। মনের মানুষ থাকলে মনের মধ্যে অনেক কিছু কল্পনা করা যায়। কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে মনের আবেগ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন কবিতায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38