"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


heart-700141_1280.jpg

source


আজকে আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করলাম। আসলে আমি ভালোবাসার অনু কবিতা গুলো লিখতে খুবই ভালোবাসি। যার কারণে আজকেও মনের অনুভূতি এবং কল্পনার অনুভূতি থেকেই এই ভালোবাসার অনু কবিতা গুলো লিখেছি। ভালোবাসার অনুভূতিগুলো লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ ভালোবাসা হৃদয়ের অনুভূতি, আর হৃদয় থেকে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি যে অনুভূতিগুলো তৈরি হয়। এই অনুভূতিগুলো কখনোই শেষ হয়ে যায় না। মনের ভিতরে যেন হাজারো অনুভূতি রয়েছে। সেই অনুভূতিগুলো আমরা প্রকাশ করি। যার কারণে এই ভালোবাসার অনুভূতি যতই প্রকাশ করি ততই যেন হৃদয় থেকে বের হতেই থাকে। তাই আজকে ভালোবাসার অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

আজ এই জোসনা ভরা রাতে,
তোমার কথা খুবই মনে পরে।
জোসনা ভরা এই সুন্দর রাতে,
হেঁটে যাবো আমি তোমার হাতটি ধরে।

ভালবাসার গল্প বলবো,
আমরা দুজন মিলে,
কাটাবো এই জোসনা ভরা রাত,
ভালোবাসায় ডুবে।

অনু কবিতা-২

তুমি আমার মনের মানুষ থাকো মনের ঘরে,
তাইতো তোমায় আগলে রেখেছি,
আমার মনের ঘরে,
ভালোবাসার আদরে ।

রাখবো তোমাকে শুধুই আমি ।
আমার মনের ঘরে,
থাকবে তুমি আমার মাঝে,
সারা জীবন ধরে।

অনু কবিতা-৩

চলে গেলে আমায় ছেড়ে,
অন্যের হাতটি ধরে।
তবুও চাই সুখে থেকো,
তোমার ঐ জীবন সংসারে।

ভালোবাসার অপরাধে নিঃস্ব হয়েছি আমি,
তাইতো তোমার কথা মনে হলে,
কাঁদি আমি নীরবে।

অনু কবিতা-৪

স্বপ্ন আমার তোমায় নিয়ে,
থাকবো সুখের ঘরে।
ভালবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে।

তাইতো তোমায় নিয়ে থাকবো আমি,
স্বপ্ন সুখের ঘরে,
ভালবাসায় ভরে উঠবে,
আমাদের জীবন জুড়ে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার অনুভূতি থেকে আজকের লেখা আমার এই অনু কবিতাগুলো, আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আসলে অুন কবিতাগুলো আমি রাতে লিখেছি। রাতে যখন একা নিরিবিলি আমার ঘুম আসছে ছিল না। তখন আমি এই অুন কবিতাগুলো লিখেছি। আসলে একাকী নীরব থাকলে কবিতা লিখতে খুবই ভালো লাগে। মনের অনুভূতিগুলো যেন সুন্দরভাবে প্রকাশ করা যায়। তাই আপনাদের মাঝে আজকে আমি কিছু কবিতা শেয়ার করলাম। আশা করছি পরবর্তীতে আরো ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।
💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আপনি খুব চমৎকার একগুচ্ছ অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলোর দারুন ছিল। আপনার কবিতা আবৃত্তি করে মুগ্ধ হয়েছি আমি। সুন্দর লিখেছেন। আপনার প্রতিভা বেশ প্রশংসনীয়।

 2 years ago 

অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে এই কবিতা গুলো লেখা হয় বলে বেশি ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার সবগুলো কবিতাই আমার কাছে অনেক ভালো লেগেছে। সময়ের অভাবে এখন আর কবিতা লেখা হয় না তবে আপনাদের কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনি খুব চমৎকার কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো বেশ দারুন ছিল। কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। আপনার লেখা কবিতা গুলো সত্যিই অসাধারণ ছিল। এত সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। এমনিতেও নতুন নতুন অনু কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পোষ্টের মাধ্যমে একগুচ্ছ কবিতা পড়তে পেরে ভালো লাগলো । তাছাড়া দুই নং কবিতাটি খুবই দারুণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38