🥦আমার বাংলা ব্লগ 🍲 সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি🐟 // [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/আদাব🤝
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
শীতের সবজি দিয়ে সুস্বাদু রেসিপি খেতে সকলের ভালো লাগে। বিশেষ করে আমার শীতের সবজি দিয়ে মাছের রেসিপি খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি শীতের সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছি।আমা করছি সিলভার কার্প মাছের রেসিপি আপনাদের ভালো লাগবে।
- সিলভার কার্প মাছ আমার প্রিয় মাছ। সিলভার কার্প মাছ যদি ঝাল ঝাল করে রান্না করা যায়। তাহলে খেতে খুবই মজাদার হয়। তাই আজকে আমি শীতের সবজি দিয়ে সুস্বাদু এই সিলভার কার্প মাছের রেসিপি তৈরি করেছি।
সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি🥗🐟👇
সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি তৈরি করতে যেসকল উপকরণের ব্যবহার করেছি এবং যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি।
🥦 প্রয়োজনীয় উপকরণ🐟👇
- প্রয়োজনীয় সকল উপকরণ নিয় সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১)সিলভার কার্প মাছ | ১ কেজি । |
| ২) বেগুন | ২৫০গ্রাম । |
| ৩) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৫) জিরা বাটা | পরিমানমতো। |
| ৬) রসুন বাটা | পরিমানমতো। |
| ৭) মসলা বাটা | পরিমানমতো। |
| ৮) লবণ | পরিমানমতো। |
| ৯)সয়াবিন তেল | ২৫০ গ্রাম। |
| ১০)কাঁচা মরিচ | ১০টি। |
| ১২)পিঁয়াজ | ১০টি। |
| ১৩)আলু | ২৫০গ্রাম। |
| ১৪)টমেটো | ২৫০ গ্রাম। |
| ১৫)ফুলকপি | ১টি। |
| ১৬)ধনে পাতা | ২৫ গ্রাম। |
তো চলুন সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি তৈরি শুরু করা যাক।
- শীতের সবজি দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম এবং তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি কুচি গুলো সুন্দর করে ভাজতে লাগলাম।
- তারপরে আমি পিঁয়াজ ভাজির মধ্যে কাঁচা মরিচ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভাজতে লাগলাম।
- তারপরেই কড়াইয়ের মধ্যে আমি সবজি গুলো দিয়ে ঢেলে দিয়ে ভাজতে লাগলাম।
- কড়াই এর মধ্যে সকল সবজি দেওয়ার পরে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সবজি গুলো ভালোভাবে মাখিয়ে নিলাম।
- মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সবজি গুলো মাখিয়ে নিলাম, তারপরে সবজির রেসিপি মধ্যে পরিমাণমতো পানি দিয়ে ভালো করে জ্বাল দিতে লাগলাম।
- সিলভার কার্প মাছ আমি আগেই হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে জ্বাল দিয়ে নিয়ে ছিলাম। এখন আমি এই সবজি রেসিপি উপরে সিলভার কার্প মাছের পিস গুলো সুন্দর করে দিয়ে দিলাম।
- সবজি দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই আমি এই রেসিপির উপরে ধনেপাতা দিয়ে দিলাম,আরও সুস্বাদু করার জন্য।
শীতের সবজি দিয়ে আমার প্রিয় সিলভার কার্প মাছের মজাদার রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমি আরো সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, এই দোয়া রইলো💝🌺💝🙏।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি🐟। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
সবজি দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি আপনি দারুণভাবে করেছে দেখেই জিভে জল চলে এসেছে। আর আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন এবং আপনার সবজির কালার টা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আপনার সবজির কালারে বলে দিচ্ছে যে এর শ্বাদের পরিমাণটা কত। আমাদের সাথে এত সুন্দর একটি সিলভার কার্প মাছের সবজি রেসিপি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সবজি দিয়ে সিলভার কার্প মাছের সুস্বাদু রেসিপি। রেসিপি দেখে খেতে ইচ্ছে করলো।অনেক সুন্দর করে আপনি আপনার রেসিপি পরিবেশন করেছেন।আপনার প্রেজেন্টেশনটি ছিল অসাধারণ অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
বেগুন আলু আর ফুলকপি দিয়ে অনেক সুন্দর সিলভার কার্প মাছ রান্না করেছেন। সত্যিই রেসিপি টা অনেক সুন্দর দেখাচ্ছে। এ রকম সবজি দিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। তেমনি আপনি অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে আজকে আমাদেরকে উপহার দিলেন। আপনার রেসিপি টা আসলেই অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
সবজি দিয়ে সিলভার কাপ মাছের সুস্বাদু রেসিপি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সেই সাথে আপনার পোষ্টের কোয়ালিটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। ধন্যবাদ ভাই আপনাকে।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সবজি দিয়ে সিলভার কার্প মাছের রেসিপিটা রান্না করার পরে দেখতে অনেক সুন্দর লাগছে। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপিটা ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
সবজি দিয়ে কার্প মাছ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনি আজকে শীতের সবজি গুলো দিয়ে সিলভার কার্প মাছ রান্না করেছেন এটা দেখতে খুবই মজার মনে হচ্ছে। আর আপনি এটা রান্না করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনার সিলভার কার্প মাছের রেসিপি টি আমার অনেক ভালো লাগলো। আপনার উপস্থাপনা ছিলো এক কথায় অবধারণ। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ