"আমার বাংলা ব্লগ"কবিতা - স্বপ্নের সাগরে //💗

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


maldives-gcb0965f8c_1920.jpg

source

ভালোবাসার অনুভূতি গুলো খুবই সুন্দর হয়। আর এই অনুভূতিগুলো প্রকাশ করতে খুবই ভালো লাগে। হৃদয়ের থেকে ভালোবাসার তৈরি হয়। আর এই হৃদয়ের মধ্যে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে অনেক অনুভূতি জমা থাকে। সেই অনুভূতি গুলো আজকে কবিতার আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আজকে আমি আবার একটি ভালোবাসার কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই কবিতাটির নাম হল স্বপ্নের সাগরে। ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে স্বপ্নের সাগরে ভেসে বেড়ানোর মুহূর্ত অনেক আনন্দের হয়। আর এই মুহূর্তটা আপনাদের সাথে আমি কবিতার আকারে শেয়ার করেছি। আসলে স্বপ্নের সাগরে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে ভেসে বেড়ানো ইচ্ছা, আমাদের প্রত্যেকেরই মনের কল্পনাতে জেগে ওঠে। আর এই কল্পনাগুলো যদি বাস্তব হয় তাহলে ভালবাসার সার্থকতা পায়। তো বন্ধুরা আজকের এই কবিতাটি আপনাদের ভালো লাগবে, তো চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


স্বপ্নের সাগরে
মোঃরায়হান রেজা

হারিয়ে যাব আমি তোমার সাথে,
অচেনা স্বপ্নের সাগরে।
যেখানে থাকবো তুমি আর আমি,
সারা জীবন ধরে।


স্বপ্নের সাগরে তোমার সাথে,
ছোট্ট একটি ঘর তৈরি করব আমি।
যে ঘরেতে ভালোবাসার আলো দিয়ে,
পরিপূর্ণ করে দিবে তুমি।

তোমার সাথে স্বপ্নের সাগরে,
ডুবে যেতে চাই আমি।
ভালবাসার শক্তি দিয়ে,
ভেসে বেড়াবো তুমি আর আমি।

ভাসতে-ভাসতে দুইজন মিলে,
হারিয়ে যেতে চাই ভালোবাসার রাজ্যে।
যেখানে থাকবো তুমি আর আমি,
ভালোবাসার নতুন স্বপ্ন নিয়ে।

স্বপ্নের সাগরে তোমার ভালোবাসার আদরের,
বেঁচে থাকতে চাই আমি।
ভালোবাসার আদরের রাখবো তোমাকে,
জনম জনম ধরে।

fox-ga73d03b37_1920.png

source

মনের কল্পনা মাঝে স্বপ্নের সাগরে রয়েছে। আর এই স্বপ্নের সাগরে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে ভেসে বেড়ানোর ইচ্ছা মনের ভিতর জেগে ওঠে। সেই ইচ্ছা গুলো যদি বাস্তবে পরিণত হয় তাহলে ভালবাসার সার্থকতা। আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে অনেক কল্পনা জাগে আমাদের মনে আর এই কল্পনাগুলো যদি বাস্তবে পরিণত হয় তাহলে ভালোবাসা পরিপূর্ণতা পায়। আজকের এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 
 3 years ago 

বাহ্ দারুন তো কবিতার নামটি পড়েই তো মুগ্ধ হয়ে গেলাম। বেশ সুন্দর নাম দিয়েছেন কবিতার স্বপ্নের সাগরে। আবার কবিতার প্রতিটি লাইন ও বেশ আবেগ মাখা । আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে নিচের কয়েকটি লাইন তো বেশ সুন্দর

তোমার সাথে স্বপ্নের সাগরে,
ডুবে যেতে চাই আমি।
ভালবাসার শক্তি দিয়ে,
ভেসে বেড়াবো তুমি আর আমি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। সত্যি ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নের সাগরে ভাসতে অনেক ভালো লাগে। ভালোবাসার মানুষকে নিয়ে রঙিন স্বপ্ন দেখতে অনেক ভালো লাগে। আপনার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মনের কল্পনার মাঝে নানান রকম কথা ঘুরে বেড়ায়। আসলে কল্পনায় আমরা অনেক দূর হারিয়ে যাই। হয়তো কল্পনার সাগরে হারিয়ে যাই। ভাইয়া আপনার লেখা কবিতা অসাধারণ হয়েছে। আপনি দারুন কবিতা লিখেছেন। দারুন একটি কবিতা লিখে আমাদের সবার মাঝে শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে আপনার এত সুন্দর কবিতার প্রশংসা করি। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে একটি কবিতা লিখে পোস্ট করেছেন দেখে আমি খুবই খুশি হয়েছি। কবিতার প্রতিটি লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে আরো অনেক কবিতা আমাদের উপহার দিবেন।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37