লাইফ স্টাইল //আমার ভালবাসার কোকাটেল পাখি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমরা প্রত্যেকেই শখের বসে অনেক সময় পশুপাখি পালন করে থাকি। বিশেষ করে পশু পাখিগুলো পালন করতে খুবই ভালো লাগে। আমি কিছুদিন আগে কবুতর পালন করেছিলাম। আসলে এই কবুতর পালন করতে অনেক বেশি ভালো লাগে। তবে পাখি পালতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই পাখি পালনের জন্য আমি কিছু লাভ বার্ড বাট পাখি কিনে নিয়েছিলাম। তবে কোকাটেল পাখি পালার খুবই ইচ্ছা ছিল। কারণ আমার বন্ধুর বাড়িতে অনেক পাখি ছিল। তবে আমি একবার কিনতে গিয়েছিলাম কিন্তু অনেক বেশি দাম ছিল যার কারণে কেনা হয়নি। তবে স্বপ্ন ছিল যে এই পাখি একদিন কিনবো এবং পাখি আমি পালন করব। এই পাখিগুলো অনেক আকর্ষণীয়। তাই আজকে আপনাদের কোকাটেল পাখি কেনার অনুভূতি নিয়ে হাজির হলাম।
কোকাটেল পাখি আমার যেমন পালন করতে খুবই ইচ্ছায় এবং আমার এই পাখি পালন করা খুবই শখ রয়েছে। তেমনি আমার চাচাতো ভাইয়ের কোকাটেল পাখি কেনার খুব শখ। গতকাল বায়না করেছিল ওর বাবার কাছে, কোকাটেল পাখি কিনবে। যার কারণে আমাকে সাথে নিয়ে বাজারে গিয়েছিল কোকাটেল পাখি কেনার জন্য এবং বাজারে গিয়ে আমি বিভিন্ন রকমের পাখির মাঝে কোকাটেল পাখি গুলো দেখতে ছিলাম। আসলে অন্যান্য পাখির কাছে কোকাটেল পাখি যেন অন্যরকম। দেখলেই ভালো লাগে, মাথার ওপরে কি সুন্দর তাজ রয়েছে। যা দেখলেই যেন মুগ্ধময় আর এই পাখির ডাক সত্যিই অসাধারণ।
বাজারে এই পাখিগুলোর মধ্যে কোকাটেল পাখি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আমরা শুধু কোকাটেল পাখি গুলোই দেখতে ছিলাম। এই পাখির দোকানটি অনেক বড় ছিল। সেখানে বিভিন্ন রকমের পাখির মধ্যে কোকাটেল পাখিগুলো যেন অসাধারণ ছিল। এর ডাক গুলো সত্যি মুগ্ধময়। আমি এবং চাহাতো ভাই পাখিগুলো দেখতে লাগলাম। এবং চাচাতো ভাই বেশি পাখি কিনতে চাইলেও। বললাম এত পাখি কেনা যাবে না। এই পাখির দাম অনেক। আমি কিছু পাখি কিনি আরও তুমি কিছু কেন।এ বলল যে না আমি কিনব, এই পাখি যখন বাচ্চা হবে তখন তোমাকে আমি দেবো। তোমার কিনতে হবে না। তুমি আমাকে কিনে দাও। যার কারণে সিদ্ধান্ত নিলাম কেনার।আর এই পাখিগুলোর নাম ১২ হাজার টাকা বলল। তবে আমরা কম নেওয়ার কথা বললাম। আর আমার চাচার সাথে এই দোকানদারের অনেক ভালো সম্পর্ক ছিল।
দোকানে অনেক ভিড় ছিল। যার কারণে আমরা তাড়াতাড়ি করি এই পাখি কেনার সিদ্ধান্ত নিলাম এবং চাচা সেই পাখি দোকানদারের সাথে কথা বললো,যে আমার ছেলে গিয়েছে তুমি একটু ভালো করে দেখে এবং যে পাখিগুলো তাড়াতাড়ি বাচ্চা দিবে এরকম কিছু পাখি ওদের দিয়ে দাও। আর টাকা কম নিও। তখন সেই লোকটি বলল ঠিক আছে কোন সমস্যা নেই। আমি আমার দোকানের সবচাইতে ভালো যে পাখিটি রয়েছে সেই পাখিগুলোই ওদের দেবো।
তারপরে আমরা চারটি পাখি কিনলাম। এই চারটি পাখির দাম নিয়েছে ১০ হাজার টাকা। তবে তার সাথে সুন্দর একটি বড় খাঁচা আমাদের উপহার দিল। বলল যে তোমরা খুবই ভালোভাবে এই পাখিগুলো পালন করবে এবং পাখির যত্ন করবে। যদি তাড়াতাড়ি পাখির যত্ন ও খাবার দেওয়া হয় তাহলে পাখি খুব তাড়াতাড়ি ডিম দিবে। আর এই পাখিগুলোর দাম অনেক বেশি, যদি তুমি পাখির ডিমের বাচ্চাগুলো বিক্রি করতে চাও তবে আমাদের কাছে বিক্রি করতে পারবে।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | লাইফ স্টাইল |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1902313279508422954?t=JVoCRaExDt-H0edtriGbjA&s=19
পরিচিত হওয়ার কারণেই হোক বা সু সম্পর্কের কারণে আপনি বেশ কম দামে পাখিগুলো পেয়েছেন। আমাদের এদিকে ১০ হাজার টাকায় এই পাখি চারটে ভাবতেই পারিনা। এখন তো লাভ বার্ড গুলোই ৭০০ ৮০০ টাকা করে জোড়া নেয় অথচ কয়েক বছর আগে কিনতাম আড়াইশো টাকা করে জোড়া।
খুব ভালো করে পালন করুন। পশুপাখি পালন করা খুব কঠিন কাজ। কারণ ওরা বাইরে যতটা ভালো থাকে খাঁচার ভিতর অত ভালো থাকেনা।
এরকম রংবেরঙের পাখিগুলো আমি বেশ পছন্দ করি। কোকাটেল পাখি গুলো আগে বেশ কয়েকবার দেখা হয়েছে তবে এগুলোর নাম জানা ছিল না। পাখিগুলো আসলেই খুব সুন্দর দেখতে। আপনি এগুলোর যত্ন করছেন। দামটা শুনে সত্যি বেশ অবাক হয়েছি। অবশ্য এরকম পাখি গুলোর দাম একটু বেশি হয়।
কোকাটেল পাখি কেনার এই সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।পাখির প্রতি আপনার ভালোবাসা আর যত্নের মনোভাব সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে পাখির যত্ন নেওয়া এবং ভবিষ্যতে বাচ্চা ফোটানোর পরিকল্পনাটি বেশ দারুণ লেগেছে। আশা করি খুব শিগগিরই আপনার পাখিগুলো ডিম দেবে এবং আরও সুন্দর মুহূর্ত তৈরি হবে। শুভকামনা রইলো।
কোকাটেল পাখি কেনার অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো। আসলে এই পাখি আমারও অনেক প্রিয় আমারও পালতে খুব ইচ্ছা করে।