আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে আমার মজাদার পিঠার রেসিপি শেয়ার করতে এসেছি। আর এই পিঠার রেসিপি আমি খুবই পছন্দ করি। আমি ছোটবেলা থেকেই তেলের পিঠা খুবই পছন্দ করতাম। তাই মা আমার জন্য তেলের পিঠা বানিয়ে রাখত। স্কুল থেকে যখন বাড়িতে আসতাম মাঝেমধ্যে আমি বায়না করতাম তেলের পিঠা খেতে।মা তখন বানিয়ে দিতে ভাত না খেয়ে আমি তেলের পিঠা বানানোর জন্য বসে থাকতাম। মা আমাকে তেলে পিঠা বানিয়ে দিত তারপরে আমি খেতাম। এরকম বায়না অনেক করেছি। সেই দিনগুলোর কথা আজ খুবই মনে পরছে।আসলে ছোটবেলা মাকে যে কতভাবে জ্বালিয়েছি সেই দিনগুলোর কথা আজ মনে করতে পেরে কেমন জানি লাগছে। এত কষ্ট দিয়েছি মাকে মা কখনোই এই কষ্টগুলো প্রকাশ করিনি। এভাবেই যেন বায়না করতাম আজ সেই দিনগুলোর কথা মনে পড়ছে। কারণ আজকে তাই আপনাদের মাঝে আমার তৈরি করা এই পিঠার রেসিপি শেয়ার করছি। আমি নিজ হাতে তৈরি করেছি আসলে এই রেসিপি তৈরি করা খুবই সহজ।তো বন্ধুরা চলুন আমার মজাদার পিঠার রেসিপি দেখে শুরু করা যাক।

🍛প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
| ১) চাউলের গুঁড়া | ২৫০ গ্রাম । |
| ২) গুড় | ৫০০ গ্রাম। |
| ৩) লবণ | পরিমানমতো। |
| ৪)সয়াবিন তেল | ৪০০ গ্রাম। |
| মজাদার তেলের পিঠা রেসিপি তৈরি করা শুরু করে দিলাম,যেভাবে তৈরি করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি। |
- তেলের পিঠের রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি একটি বাটির ভিতরে চাউলের গুড়া নিয়েছি, তার ভিতর গুড় এবং গরম পানি দিয়ে তেলের পিঠার রেসিপির গোলা তৈরি করে নিয়েছি।

- তারপরে কড়াই এর মধ্যে তেল ঢেলে দিলাম এবং চুলায় এই তেল গরম করতে লাগলাম।

- তেল গরম হলে, একটি চামচ দিয়ে আমি পরিমাণ মতো পিঠার গোলা এই তেলের ভিতরে দিয়ে দিলাম।

- তেলের ভিতরে এই গোলা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠলো এবং আমি ভালো করে ভাজতে লাগলাম।

- তেলের ভিতরে এই পিঠা যত ভালো করে ভাজা হবে, তত খেতে মজাদার হয়। আসলে তেলের ভিতরে ডুবিয়ে ভাজছে এই তেলের পিঠা ভালো করে ফুলে ওঠে। ও খেতেও খুবই মজাদার হয়।এভাবে আমি এই পিঠা রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম।

এভাবে আস্তে আস্তে আমি অনেকগুলো পিঠার রেসিপি তৈরি করে একটি পাত্রে রেখে দিলাম। গরম গরম এই তেলের পিঠা খেতে খুবই মজাদার লাগে। আমি খুবই পছন্দ করি গরম গরম এই তেলের পিঠা। তাই তৈরি করে আমি অনেকগুলো পিঠা খেয়েছি। খুবই সুস্বাদু হয়েছিল।আপনাদের মাঝে তাই আজকে এই তেলের পিঠা রেসিপি শেয়ার করলাম। আসলে গুড দিয়ে তৈরি করলে বেশি মজাদার হয়। চিনি দিয়েও তৈরি করা যায়। তাই আজকে আপনাদের মাঝে আমার এই পিঠা রেসিপি ধাপে ধাপে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করছি আমার পিঠের রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
| ধরণ | রেসিপি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Posted using SteemPro Mobile
তেলের পিঠা খেতে আমার খুব ভালো লাগে। তবে অনেকদিন ধরে তেলের পিঠা খাওয়া হচ্ছে না। আপনার রেসিপিটা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। এই পিঠা খেতে খুবই ভালো লাগে। কিন্তু এই তেলের পিঠা আমি খুব একটা ভালো পারি না বানাতে।এই পিঠা বানানোর পদ্ধতি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে তেলের পিঠা তৈরির রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তেলের পিঠা তৈরির প্রথম ধাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এ ধরনের তেলে ভাজা পিঠা খেতে খুবই মজাদার লাগে। অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মজাদার তেলের পিঠার রেসিপি তৈরি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। তবে আমাদের এলাকাতে এই পিঠা পাকান পিঠা নামে পরিচিত। আজকে ও সকালবেলায় এই পিঠা খেয়েছিলাম গতকাল আমার আম্মু তৈরি করেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
এই জাতীয় পিঠাগুলোকে আমাদের এখানে পাকান পিঠা বলে থাকে ভাই। বেশ ভালো লাগলো সুন্দরভাবে আপনি এ পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। বেশ কিছুদিন আগে আমারও সৌভাগ্য হয়েছিল এই পিঠা খাওয়ার। আপনার ভাবি আমার জন্য তৈরি করে এনেছিল।
তেলের পিঠা আমারও বেশ পছন্দের আপনার তেলের পিঠা গুলো দেখে খেতে ইচ্ছে করছে। অনেকদিন খাওয়া হয়না। ঠিকই বলেছেন এই পিঠা খুব সহজেই তৈরি করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে। সুস্বাদুও মজাদার একটি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অসাধারণ লোভনীয় তেলে পিঠা রেসুপি শেয়ার করেছেন ভাইয়া।আসলে মা যে কতো অন্যায় আবদার সহ্য করে যখন যা চাই খেতে তখনি তাই বানিয়ে দিয়ে থাকে।মায়ের কোন তুলনা হয় না।আপনি স্কুল থেকে এসে বায়না ধরতেন তেলে পিঠার জন্য আর বানিয়ে দিতেন সাথে সাথে আপনার স্মৃতিচারণ জেনে অনেক ভালো লাগলো।আপনার তেলে ভাজা পিঠা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে একদম ফুলকো তেলে ভাজা পিঠা হয়েছে। ধন্যবাদ সুন্দর তেলে রেসুপিটি শেয়ার করার জন্য।
শীতকাল মানেই হরেক রকমের পিঠেপুলি! আজ আপনি তেল পিঠার রেসিপি শেয়ার করেছেন। এই তেলপিঠা আমার ও ভীষণ ফেভারিট। যদিও এবছর এখনো খাওয়া হয় নি..