📸বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি//শেষ-পর্ব//

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বিশ্ববিদ্যালয় সমাপনী অনুষ্ঠানের সেই মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রাখার মতো দিনটি ছিলো। এই স্মৃতিগুলো আর কখনো ফিরে আসবে না। তাই দিনটিকে স্মরণীয় করার জন্য আমরা অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি এবং আমাদের সকল বন্ধুরা এবং স্যাররা মিলে আমরা নদীর পাড়ে ভ্রমণে গিয়েছিলাম এবং যমুনা নদীতে ভ্রমণ করে নদীর মাঝে আমাদের সিরাজগঞ্জের গর্ব কোভিদ বিন আনোয়ারের বিশাল বড় একটি নদীর চরে জায়গা রয়েছে। সেখানে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। এই পার্কটি নতুন করে তৈরি করা হচ্ছে। তাই এই পার্কটি দেখার জন্য আমরা সকলেই গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সমাপনী অনুষ্ঠানের বিদায় এর শেষ পর্ব নিয়ে আজকে তাই হাজির হলাম আশা করছি ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20230630_171314.jpg

বন্ধুদের সাথে এবং স্যারদের সাথে নিয়ে নৌকা ভ্রমণের মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেছি। প্রায় এক ঘণ্টার মতো যমুনা নদীর বুকে নৌকায় করে ভ্রমন করলাম। নৌকায় করে ভ্রমণ করে শেষমেষ আমরা নদীর চরে এসে পৌঁছালাম। কোভিদ বিন আনোয়ার এই বিশাল বড় চরের মধ্যে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। সেখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। তারপরে আমরা সকলেই একে একে নৌকা থেকে নামতে লাগলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20230630_171303.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20230630_171340.jpg

নৌকা থেকে নেমে আমরা এই নদীর চরে উপর দিয়ে হাঁটতে লাগলাম। চরের মাঝখান দিয়ে খুবই সুন্দর রাস্তা করা হয়েছে। এই সবুজ প্রকৃতির ফসলের দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো। সকল বন্ধুরা একসাথে হাঁটতেছিলাম, সত্যি সেই মুহূর্তটা আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। দেখেও খুবই ভালো লাগতেছিল।
ফটোগ্রাফি-৪👇

IMG_20230630_171328.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20230630_171444.jpg

চরের ভিতর খুবই সুন্দর সুন্দর ব্যবস্থা করার হয়েছে। আসলে এখানে ভ্রমণের জন্য একটি পারফেক্ট জায়গা। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এই ভ্রমণ করতে আসে মতাই আমিও সেখানে আসতে পেরে খুবই ভালো লাগছেম তারপরে আমি সকল বন্ধুদের সাথে নিয়ে সেলফি ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়লাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20230630_171419.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20230630_171600.jpg

নদীর চরের ভিতরে সুন্দর জমায়, এই ঘরটির কারণে আরো বেশি ভালো লাগছে। কারণ এই ঘরটিতে সবাই এসে ছবি উঠতে ও নানা রকমের ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পরে।ঘরটি দেখতে যেমন সুন্দর তেমনি এর ভিতরে অনেক সুন্দর জায়গা রয়েছে। মোমবাতি ঘর নামে পরিচিত এই ঘরটি। সত্যি এখানে আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আমরা সকল বন্ধুরা মিলে এখানে ফটোগ্রাফি করতে লাগলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20230630_171509.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20230630_171408.jpg

এই চরের মাঝে আরেকটি সৌন্দর্য দৃশ্য দেখতে পেলাম। এই দৃশ্যটি আরো বেশি ভালো লেগেছে।তাবুর মতো দেখতে ছিলো। অনেক বড় জায়গা নিয়ে আর সেখানে অনেক সুন্দর সুন্দর চারপাশে প্রকৃতি রয়েছে। দূর থেকে দেখে আমার খুবই ভালো লাগলো। দূর থেকে দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি কাছে গেলাম দেখার জন্য, এর ভিতর নাকি কবুতর রয়েছে তাই দেখার জন্য মন ছুয়ে যাচ্ছিলো।
ফটোগ্রাফি-১০👇

IMG_20230630_171353.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20230630_171535.jpg

কাছে গিয়ে দেখতে পেলাম বিশাল জায়গা নিয়ে গঠিত। এর ভিতরে অনেক সুন্দর পরিবেশে রয়েছে। ফুলের গাছ রয়েছে। আবার চারপাশে কবুতরের ঘর রয়েছে। তদআর এখানে অনেক কবুতর রয়েছে।আমার জন্য যেন অনেক সুন্দর একটি ব্যবস্থা যা দেখে আমার খুবই ভালো লাগলো এবং সাথে সুন্দর সুন্দর পাখিও ছিলো।
ফটোগ্রাফি-১২👇

IMG_20230630_171523.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20230630_171726.jpg

যমুনা নদীর চরে অনেক সুন্দর জমায় ছিলো। সেই মুহূর্ত উপভোগ করেছে। বিশেষ করে সকল বন্ধুদের সাথে এই দিনটি অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। আর এই দিনটি কখনো ফিরে পাবো না। তাই দিনটি আরো সুন্দরভাবে পালন করার জন্যই এতো আয়োজন করেছিলাম। সকল বন্ধুদের নিয়ে নদীর চরে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। তখন সন্ধ্যা নেমে আসলো। আবারো আমরা নদীর পাড় থেকে নৌকায় করে ভ্রমণ করে নদীর ঘাটে যাওয়ার জন্য রওনা দিলাম।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20230630_171739.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

বিশ্ববিদ্যালয় সমাপনী অনুষ্ঠানের মুহূর্তগুলো অনেক কষ্টের ছিল। যদি এই মুহূর্তগুলো কষ্ট ছিল তবুও বন্ধুদের সাথে সেই দিনটি স্মৃতিময় করে রাখার জন্য এত আয়োজন করা হয়েছিল। এবং সেই দিনটি অনেক আনন্দের সাথে উপভোগ করেছি এবং এই দিনটি স্মৃতির পাতায় রয়ে যাবে সারাটা জীবন। খুবই ভালো লাগতেছিল। আশা করছি আপনাদের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণবিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 3 years ago 

ভাইয়া বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্তকে হৃদয়ের খাতায় লিপিবদ্ধ করে রাখতে আপনারা সবাই মিলে যমুনা নদীর চরে গিয়ে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। নদী আমার কাছে খুবই ভালো লাগে। নৌকা দিয়ে গিয়ে চরের মধ্যে সময়টা খুব সুন্দর কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো তার জলজ্যান্ত প্রমাণ। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আসলে এই দিনটা আনন্দের থেকে কষ্টের হয় বেশি। যাদের সাথে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত করলেন তারা এখন অনেক দূরে চলে যাবে। ভালো করেছেন ফটোগ্রাফি গুলো ধারণ করে কেননা এগুলোই স্মৃতির পাতাই থেকে যাবে সারা জীবন।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 3 years ago 

বিশ্ববিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে বন্ধু এবং স্যারদের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। সমাপনী অনুষ্ঠানগুলো সত্যিই অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয় সকলের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যায়। নৌকাতে করে পার্ক দেখতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ আপনার এই সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি ছিলো যা সত্যি অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37