বড় ভাইয়ের কবুতরের খামার পরিদর্শন ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আমার বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে খুবই ভালো লাগলো কারণ বড় ভাই শখের বসে কবুতর পালন করছে। এই কথা শুনেছি অনেকদিন আগে। তাই কবুতর পালনের সেই দৃশ্য গুলো দেখার খুবই ইচ্ছা ছিল। বড় ভাই মাঝেমধ্যে কবুতরের কথা বলে এবং দেখতে যায়তে বলতো। সে অনেক দামী দামী এবং বিদেশী জাতির কবুতর পালন করছে। আর এই কবুতর শান্তির প্রতীক যার কারণে কবুতর পালনের প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর বিদেশী জাতের এই কবুতরগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। তাই কবুতরগুলো দেখার খুব ইচ্ছা ছিল। আজকে যখন বড় ভাইয়ের বাড়িতে আসলাম, এসে দেখতে পেলাম অনেক দামী দামী কবুতর পালন করছে। তাই এই কবুতর গুলো দেখে আমারও খুবই ভালো লাগলো। আমি তাই কবুতরের কিছু ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20230915_145840.jpg

বড় ভাইয়ের এই কবুতরের খামাটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আমারও কবুতরের প্রতি যেন একটা অন্যরকম মায়া চলে এসেছিলম বিশেষ করে এই খামারের মধ্যে মিলি রেসার নামে এই দুটি কবুতর ছিল অসাধারণ সুন্দর। এই কবুতর দুটি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর এই কবুতর দুটি আর দেখতে অনেক ভালো লাগলো আমার। তাই এই কবুতর দুটির ফটোগ্রাফি করে প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20230915_145853.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20230915_145705.jpg

তারপরে আমি আর একটি কবুতর দেখতে পেলাম। এই কবুতরও রেসার কবুতর। তবে এই কবুতরের নাম সবজি রেসার। আসলে এই কবুতরের গায়ে সবজির মত দাগ রয়েছে। যার কারণে একে সবজি রেসার বলা হয়। আসলে কবুতরের অনেক জাত রয়েছে। তার মধ্যে এই কবুতরটি অন্যতম আর এই কবুতর রেস করে থাকে।
ফটোগ্রাফি-৪👇

IMG_20230915_145717.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20230915_145807.jpg

তারপরে আমি কালো রঙের দুটি কবুতর দেখতে পেলাম। এই কবুতরের নাম ছিল ব্ল্যাক বিউটি। আসলে এই ব্ল্যাক বিউটি কবুতরের অনেক চাহিদা। এগুলো সব সময় দেখতে পাওয়া যায় না। আর এই কবুতরের দাম অনেক বেশি। তাই এই কবুতর দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই ব্ল্যাক বিউটি কবুতরের ঠোঁট যেন অনেক বড় বড় ছিল।
ফটোগ্রাফি-৬👇

IMG_20230915_145822.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20230915_145734.jpg

তারপর আমি আরেকটি রেসার জাতীয় কবিতর দেখতে পেলাম। আসলে এই খামারে কবিতর অনেক রয়েছে। তবে এই রেসার কবুতরগুলো মাসে মাসেই ডিম দিয়ে থাকে,যার কারণে এগুলো মাসে মাসে বাচ্চা হয়ে থাকে। আর এই কবুতরগুলো পারলে অনেক লাভবান হওয়া যায়। তাই রেসার কবুতর যেন এই খামারে সবচাইতে বেশি রয়েছে।
ফটোগ্রাফি-৮👇

IMG_20230915_145754.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20230915_150009.jpg

এই কবুতরের খামের মধ্যে আরেকটি কবুতর আমার খুবই ভালো লেগেছে। সেটি হল বিউটি কবুতর, আর এই হোয়াইট বিউটি কবুতর সত্যিই অসাধারণ ছিল। আর এই কবুতর দেখতে যেমন সুন্দর তেমনি এই কবুতরগুলো আমার খুবই ভালো লেগেছিলো। আর এই কবুতর ডিম দিয়েছে, তাই আরো বেশি ভালো লাগলো। সত্যিই বিউটি কবুতরের মধ্যে ব্ল্যাক বিউটির চাইতে হোয়াইট বিউটি আমার বেশি ভালো লেগেছে।
ফটোগ্রাফি-১০👇

IMG_20230915_150021.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20230915_150046.jpg

তারপরে আমি আর একটি দামি কবুতর দেখতে পেলাম। এই কবুতর নাম হলো সিরাজী। আসলে এই কবুতরের নাম যেমন সিরাজী তেমনি এই কবুতরগুলো দেখতে অনেক ভালো লাগে। এই কবুতরগুলোর সত্যি যেন সিরাজী সিরাজী ভাব রয়েছে। অনেক বড় হয়ে থাকে আর এগুলো দেখতেও খুবই সুন্দর ছিলো।
ফটোগ্রাফি-১২👇

IMG_20230915_150101.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

বড় ভাই কবুতরের খামারে এসে অনেক ভালো লাগলো। আসলে কবুতর শান্তির প্রতীক, যার কারণে কবুতর দেখলেও মন অনেক ভালো হয়ে যায়। আর কবুতর পালনের মধ্যেও যেন অন্যরকম একটা শান্তি রয়েছে। তাই তার কবুতর পালনের এই দৃশ্য দেখে আমারও কবুতর পালনের প্রতি একটা ইচ্ছা জেগে গেল। তাই আমিও কিছু কবুতর বড় ভাইয়ের থেকে নেব বলে কথা দিয়েছি। আসলে বড় ভাইয়ের শখের বসে কবুতর পালন করা শুরু করে দিয়েছিল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন ফটোগ্রাফি পোস্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার বড় ভাইয়ের বাসায় ঘুরতে এসে দামী দামী অনেক কবুতর দেখেছেন। কবুতর গুলো দেখে আমার খুবই ভালো লাগলো আসলে কবুতর শান্তির প্রতীক সকাল বিকেল এবং সন্ধ্যা এই সময়ে কবুতরের ডাক শুনতে অনেক বেশি ভালো লাগে। কবুতর পোষাটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি ছোটবেলায় কবুতর পালন করতাম কিন্তু এখন আর পোষা হয়ে ওঠে না। সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে চমৎকার কিছু কবুতরের ফটোগ্রাফিও আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

বর্তমান সময়ে অনেকেই সখের বসে হলেও দামি দামি কবুতর পালন করে। আমারও রয়েছে কবুতর পালন করার খুবই শখ। আপনার ভাইয়ের পালন করা এই দামী কবুতর গুলো দেখে আমারও সেই পুরাতন ইচ্ছাটা আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38