"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা চারটি অনুভূতি নিয়ে হাজির হলাম। এই কবিতার মাধ্যমে আমি প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। তাইতো আমার লেখা এই কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি আজকের এই কবিতা পড়ে আপনাদেরও ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

ভালোবাসার মানুষকে,
আমি কাছে পেতে চাই।
তাই তো তাকে নিয়ে নানান রকম,
স্বপ্নে দেখতে চাই।
ভালোবাসার মানুষ থাকবে,
মনেরি ঘরে,
তাকে নিয়ে স্বপ্ন,
দেখবো যুগ যুগ ধরে।

অনু কবিতা-২

স্বপ্নের মানুষ তুমি,
থাকো স্বপ্নের ঘরে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দিনরাত্রি ভরে।
তুমি আমার মনের মানুষ,
থাকো মনের ঘরে,
তাইতো তোমায় ভালোবাসি,
আমি জীবনভরে।

অনু কবিতা-৩

জীবনে মরনে থাকবো আমি,
তোমারই সাথে।
তাইতো তোমায় নিয়ে,
জীবন ভর সংসার করবো,
মনের আনন্দে।
তুমি আমার জীবন সাথী,
থাকবে জীবন মাঝে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি নতুন করে।

অনু কবিতা-৪

ভালোবাসার মানুষকে নিয়ে,
স্বপ্নগুলো তৈরি করেছি,
নিজের মতো করে।
খুঁজে বেড়াই আমি প্রিয় মানুষটিজে,
হারাতে দেবো না আমি,
যতই বাধা আসুক না কেন,
এই মনেরই মাঝে

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 7 months ago 

ভাইয়া আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37