"আমার বাংলা ব্লগ"// কবিতা // অপেক্ষায় দাঁড়িয়ে

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


sunset-gb94266180_1280.jpg

source

অপেক্ষা করা আমার কাছে সবচাইতে কঠিন কাজ মনে হয়। আসলে কোন কিছুর জন্য অপেক্ষা করা খুবই কঠিন আর সেই অপেক্ষার সময় যেন কখনোই কাটে না, অপেক্ষার সময় অনেক লম্বা হয়ে থাকে। কিন্তু ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতেও যেন ভালো লাগে, তাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে এবং সেই অপেক্ষা করতে যেন হৃদয়ের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করে। তখন মনে হয় এই অপেক্ষার প্রহর শেষেই যেন প্রিয় মানুষটি তার বুকে মাথা রাখবে এবং তাকে নিয়ে স্বপ্ন দেখবে, তাই ভালোবাসার অপেক্ষা করা একটি আনন্দের এবং অন্যরকম অনুভূতি। সকল অপেক্ষা করা যেন কঠিন কাজ কিন্তু ভালোবাসার এই অপেক্ষা করা যেন এক অন্যরকম অনুভূতি। তাই অপেক্ষা নিয়ে আজকের এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম, ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে।


অপেক্ষায় দাঁড়িয়ে
মোঃরায়হান রেজা

তুমি আসবে বলেই দিয়েছিলে,
আমায় কথা।
তাই তোমার অপেক্ষায়,
আজও দাঁড়িয়ে রয়েছি আমি একা।


তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হাজার বছর আমি রাজি।
যখনই আসবে তুমি আমার কাছে,
ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে,
বলবে আজও তোমায় ভালোবাসি।

সকল বাঁধা পার করে যখন,
আসবে তুমি অপেক্ষার প্রহর কাটিয়ে।
আমার মনের এই ছোট্ট ঘরে।
ভালোবাসায় ভরে ওঠবে মনের এই স্বপ্ন জুড়ে।

আমার মনের স্বপ্ন জুড়ে,
রেখেছি তোমার জায়গা খুব যত্ন করে।
ভালোবাসায় ভরিয়ে দেবো,
তোমার মনের হৃদয় জুড়ে।

তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি,
ভালোবাসার নতুন বাসর সাজিয়ে,
যে ঘরেতে থাকবো আমি আর তুমি,
ভালোবাসায় পরিপূর্ণতা দিয়ে।

তুমি আমার হৃদয়ের রাণী,
তোমার জন্য হৃদয়ের মাঝে রেখেছি তাই রাজমহল তৈরি করে।
সকল বাঁধা পার করে,
চলে এসো অপেক্ষার প্রহর কাটিয়ে।

তাই তোমার জন্য অপেক্ষায়,
আজও আমি দাঁড়িয়ে আছি।
যখন আসবে তুমি আমার কাছে,
ভালোবাসা জরিয়ে রাখবো তোমাকে আমার এই হৃদয়ের মাঝে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করার মধ্যেও এক অন্যরকম শান্তি রয়েছে। সেই প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লেখা। আর ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে আমার আজকের এই কবিতাটি শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে আরো সুন্দর কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দেয়ার রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন অপেক্ষার প্রহর কখনোই চায়না কেউ এভাবে অপেক্ষায় থাকতে। ঠিক তেমনি ভালোবাসার অপেক্ষা টা দেরি হলেও বিরক্ত বোধ হয় না আপনার অপেক্ষার প্রহর শেষ হোক সেটাই কামনা করি। ভালবাসার পূর্ণতা পাক সেটাই চাই সবাই চায় সেই পূর্ণতা।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে এতো এতো কবিতা এতো অনুভূতি খুব ভালো লাগলো ভাইয়া। আপনার কবিতার প্রতিটি লাইনে ছিল প্রিয় মানুষটির জন্য ব্যাকুলতা।তার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন।হয়তো খুব শীঘ্রই অপেক্ষার সমাপ্তি ঘটবে।দারুন হয়েছে কবিতাটি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করার মধ্যে ভিন্ন রকম একটা অনুভূতি কাজ করে। আর ভালোবাসার মানুষটার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। যদি অপেক্ষা শেষে সেই মানুষটা ফিরে আসে তাহলে অনেক বেশি ভালো লাগে। তখন নিজের এতদিনের অপেক্ষাটা সার্থক হয়। বিভিন্ন রকম একটা অনুভূতি থেকে আপনি এই কবিতাটা লিখেছেন। মনটা ভরে গেল ভাই আপনার লেখা কবিতা পড়ে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা করলে অনেক সুন্দর সুন্দর কথা বেরিয়ে আসে ভাইয়া। অপেক্ষায় দাঁড়িয়ে কবিতাটি বেশ অসাধারণ ছিল প্রতিটি চরণের সাথে প্রতিটি চরণের বেশ গভীর সম্পর্ক। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ভালবাসার কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসার মানুষের জন্য এত সুন্দর একটি প্রতীক্ষা আর এই ভালবাসার মানুষের পথ চেয়ে থাকার অপেক্ষাথে যেন করে এত সুন্দর কবিতা আমার সত্যি অনেক ভালো লাগলো আবৃত্তি করতে। আপনি খুব সুন্দর কবিতা রচনা করা শিখে গেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই জাতীয় কবিতাগুলো আমার অনেকই ভালো লাগে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35