"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের ঘরে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

প্রতি সপ্তাহের মতো আজকে আমি একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের কবিতাটিও ভালোবাসার কবিতা। আর এই ভালোবাসার কবিতাটি মনের মানুষকে কেন্দ্র করেই লেখা।কবিতার নাম হলো মনের ঘরে। আসলে আমাদের মনের ঘরে একজন বসবাস করে। সে হলো আমাদের মনের প্রিয় মানুষ, আর এই প্রিয় মানুষকে কেন্দ্র করেই মনের ঘরে স্বপ্নের ভালোবাসার অনুভূতিগুলো তৈরি হয়। তাই এই অনুভূতি থেকেই আজকের কবিতাটি লিখেছি। আশা করছি ভালবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার লেখা ভালোবাসার এই কবিতাটি পড়া শুরু করা যাক।


মনের ঘরে
মোঃরায়হান রেজা

আমার মনের ঘরে,
রেখেছি তোমার জায়গা খুব যত্ন করে।
সেখানেই থাকবো আমি আর তুমি,
সারা জীবন ধরে।



মনের ঘরে ভালোবাসার চাদরে,
রাখবো তোমাকে আমার করে।
সেখানেই থাকব মোরা,
ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে।

ভালোবাসার আলোতে,
আলোকিত হবে মনের ঘরটি জুড়ে।
সেই আলোতে জীবন সাজাবো,
ভালোবাসা শক্তি দিয়ে।

ভালোবাসার শক্তি দিয়ে,
রাখবো তোমাকে আমার করে।
যতই শক্তি আসুক না কেন,
হার মেনে যাবে আমাদের ভালবাসার কাছে।

ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রাখবো তোমাকে আমার মনের ঘরে।
থাকবে তুমি খুব যত্নে,
ভালোবাসা রাণী হয়ে।

মনের ঘরের সবটা জুড়ে,
ভালোবাসাই পরিপূর্ণ হবে তোমার পরশ পেয়ে।
তাইতো তোমাকে সাথে নিয়ে,
মনের ঘরে থাকবো আমি আজীবন ধরে।

fox-ga73d03b37_1920.png

source

প্রতি সপ্তাহে আমি আমার পোষ্টের ভিন্ন আনার জন্য কবিতা লেখার চেষ্টা করি।আর এই কবিতা লিখতে পেরে আমার খুবই ভালো লাগে। তাই আজকে মনের মানুষকে কেন্দ্র করে মনের ঘরে কবিতা লিখেছি। ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে খুবই ভালো লেগেছে। ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি থেকে এই কবিতাটি লিখেছি। তাই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রতিটা মানুষের জীবনে একজন প্রিয় মানুষ থাকে। আসে মানুষটার জন্য মানুষ সবকিছু করতে পারে। হয়তোবা আপনার জীবনে এমন কেউ আছে ভাই, আর এর জন্য আপনি মনের ঘরে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। এই কবিতার মধ্য দিয়ে আপনি আপনার মনের ভালোবাসার মানুষের কথা ব্যক্ত করেছেন। সব মিলিয়ে এখনই চমৎকার লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক রোমান্টিক একটি কবিতা লিখেছেন।
ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রাখবো তোমাকে আমার মনের ঘরে।
থাকবে তুমি খুব যত্নে,
ভালোবাসা রাণী হয়ে।
কবিতার চারটি লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে।
আসলে ভাইয়া ভালোবাসার মানুষ সবসময় রানী হয়ে থাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি দারুণ ছিল। আপনি সব সময় সুন্দর সুন্দর ভালবাসার কবিতা লিখেন। আপনার মনের মানুষকে কেন্দ্র করে এত সুন্দর কবিতা অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কবিতাটি লিখলেন। অনেক সুন্দর একটি অনুভূতি পাওয়া গেল কবিতাতে।

 3 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা মনের ঘরে কবিতাটি পড়ে আমার সত্যিই অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার এক চমৎকার অনুভূতি ফুটে উঠেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38