বন্ধুদের সাথে বৃষ্টিময় দিনের একটি গল্প//শেষ-পর্ব
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের প্রত্যেকের জীবনে বন্ধুত্বের বন্ধনের স্মৃতিগুলো যেন সবসময় মনে পড়ে। আর বন্ধু ছাড়া কখনোই আনন্দময় মুহূর্ত উপভোগ করা যায় না। জীবনে চলার পথে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ আর এই বন্ধুদের সাথে নিয়ে যেন জীবনের অনেকটাই মুহূর্ত পার করে যায়। আর এই বন্ধুদের সাথে আমার অনেক স্মৃতিময় গল্প রয়েছে। সেখান থেকে বৃষ্টির দিনে বন্ধুদের সাথে নিয়ে স্মৃতিময় একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে এই গল্পটির চতুর্থ ও শেষ পর্ব নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে।
তো আমরা যখন নদীর পাড়ে ফুটবল খেলার মুহূর্তটা উপভোগ করেছি, তখন খুবই ভালো লাগলো। আর এই বৃষ্টির মধ্যে আশেপাশের অনেক মানুষ ছিলো এবং বড়দের সাথে নিয়ে নদীতে গোসল করতে ছিলাম এবং গোসল করার সময় আমরা খেলাধুলা করলাম। আমাদের একটা খেলা ছিল সেটি হলে পানির ভিতর দম দিয়ে থাকা। আর এই পানির ভিতর যে যতক্ষণ দম দিয়ে থাকতে পারে সেই বিজয়ী হবে এবং এই ফলাফলটি নির্ণয় করার জন্য ওখানকার একজন বড় ভাই ছিল। সে দেখতে ছিল আসলে সেই মুহূর্তটা আমার খুবই ভালো লাগতেছিল।যার কারণ পানির ভিতর দম দিয়ে থাকাটা খুবই কষ্টকর, তবে বিজয়ের নেশা যেন এই কষ্টটাকে অনেকটাই সহজ করে এবং কষ্টটাকে মেনে নিয়ে সকলে পানির ভিতরে দম দিয়েছিলাম।
পানির ভিতরে দম দিয়া থাকা অনেক কষ্টকর। তাই আমি পানির ভিতর দম দিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, আমি একটু পরে উঠে আসলাম। ১০ থেকে ১৫ সেকেন্ডের মত আর তারপরে সুজন এবং মানিকরা উঠে গেল এবং হাসান উঠলো ৪৫ সেকেন্ডে, আর এই ৪৫ সেকেন্ডে হাসান সবচাইতে বেশি পানির ভিতরে দম দিয়েছিল। যার কারণে এই খেলাতে হাসান বিজয় হয়েছিল। আসলে হাসান আগে থেকে সাঁতার জানতো এবং সে পুকুরে সাঁতার কাটতো। তাদের একটি পুকুর রয়েছে, সেই পুকুরে এসে তার বাবার সাথে মাছ ধরত। যার কারণে সে বিজয়ী হলো আর বললো আমার পুরস্কার কখন দিবি বল। আমরা বললাম ঠিক আছে তুই যেহেতু বিজয়ী হয়েছিস তোকেই পুরস্কার দেবো।
এদিকে ফুটবল নিয়ে সুজন সাঁতার শিখতে শিখতে ভালোই সাহস হয়ে গেছে। সেই এখন সাঁতার শিখতে পারল, তারপরে আমরা নদী থেকে উঠে আসলাম কারণ আমরা অনেকক্ষণ নদীতে সাঁতার কেটেছি এবং গোসল করেছি যার কারণে আমাদের চোখ লাল হয়ে গিয়েছে। মনে হচ্ছিল অসুস্থ হয়ে যাবো। এমনিতে বৃষ্টির পানিতে খেলাধুলা করেছি যার কারণে বললাম আজকে আর না। এভাবে খেললে পরে বাড়ি থেকেও আমাদের আর আসতে দিবে না,তাই আমি সকলেই বললাম আজকে আর না,তাই বন্ধুরা মিলে বাড়ির দিকে রওনা দিলাম। আসলে নদীতে গোসল করা ও খেলার মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল।
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
story steemexclusive bangladesh amarbanglablog krsuccess traveling
https://twitter.com/rayhan111s/status/1695293006436511967?t=BVeTMCV8DiGEA_I2pdyGsA&s=19
বন্ধুদের সাথে বৃষ্টিময় দিনে কিন্তু বেশ সুন্দর সময় পার করেছেন। আপনাদের গল্প শুনে কিন্তু আমারও খুব মন চাইছিল সাতার কাটতে। কিন্তু আমি তো আর সাতার কাটতে জানিনা। যাই হোক আপনার বন্ধুদের বিজয়ের মিষ্টি কিন্তু আমাকেও খাওয়াবেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে এরকম পুকুরে বা নদীতে গোসল করে চোখ লাল করে বাড়িতে ফিরতাম। তখন খুবই ভয় লাগত যে বকা না দেয়। আপনি ভালো করেছেন বেশি সময় না ভিজে দ্রুত বাড়িতে চলে গিয়েছেন। তাহলে অসুস্থ হলেও দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ পেতেন না। ভালো লাগলো আপনাদের দেখে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
বন্ধুদের সাথে বৃষ্টিময় দিন গল্পের শেষ পর্বটি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। বৃষ্টির সময় ভিজতে আর খেলা করতে অনেক ভালো লাগে। আপনি তো বন্ধুদের সঙ্গে নদীতে বৃষ্টির সময় ফুটবল খেলছিলেন। এই খেলার মজাটাই আলাদা। এত সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বৃষ্টির দিনে নদীতে গোসল করতে গিয়ে আপনারা তো খুব সুন্দর একটি খেলা খেলেছেন ভাইয়া। নদীর পানিতে দম দিয়ে খেলা। এই খেলাটি খুবই ইন্টারেস্টিং লাগলো। এবং রেফারি হিসেবে রাখলেন এক বড় ভাইকে।আজকে আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি খেলা শিখতে পেলাম। ধন্যবাদ জানাচ্ছি বন্ধুদের সাথে কাটানো এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹
বৃষ্টির দিনে বন্ধুদের সাথে বেশ সুন্দর মুহূর্ত পার করেছেন। আপনার গল্পটি পড়ে শৈশবের কথা মনে পড়ে গেলো ।শৈশবে যখন বৃষ্টি হতো তখনই বন্ধুরা মিলে নদীতে এবং পুকুরে সাঁতার কাটতাম। বন্ধুরা সকলে মিলে পানির মধ্যে খুব সুন্দর খেলা খেলেছেন। বন্ধুদের সাথে বৃষ্টিময় দিন গল্পের শেষ পর্বটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আমরা আবার বান্ধবীদেরকে নিয়ে এরকম কোন কিছুই করিনি। আমাদের মজাগুলো হতো ভিন্ন রকম। যাইহোক হয়তো আপনারা ছেলে বলে এরকম মজা করতে পেরেছেন বৃষ্টির দিনে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার গল্পটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ আপু।