"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের রাজ্য জুড়ে। 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকে একটি ভালোবাসার কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে প্রিয় মানুষটির জন্য মনের ভিতর আমরা একটা রাজ্য তৈরি করি। আর সেই রাজ্যের রাণী হয়ে প্রিয় মানুষটি যেন বসবাস করে। আর এই রাণীকে নিয়েই সুখের রাজ্য আমরা তৈরি করে থাকি। সেই অনুভূতি থেকে আজকে ভালোবাসার এই কবিতাটি লিখে রেখেছিলাম।আসলে ভালোবাসা হৃদয়ের অনুভূতি আর এই অনুভূতিগুলো যেন প্রিয় মানুষের জন্য বের হতেই থাকে। ভালবাসার অনুভূতি কখনোই লিখে শেষ করা যায় না। কারণ এই অনুভূতির হৃদয়ে থেকে তৈরি হয়। তাই মনের রাজ্যে কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


মনের রাজ্য জুড়ে।
মোঃরায়হান রেজা

আমার মনের রাণী হয়ে,
থাকবে তুমি জনম জনম ধরে।
ভালোবাসায় আগলে রাখবো তোমায়,
মনের এই রাজ্য জুড়ে।


মনের মানুষ হয়ে তুমি,
থাকবে মনের ঘরে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই রাজ্যে জুড়ে।

ভালোবাসার শাসন করব,
আমরা দুজন মিলে।
ভোরে উঠবে রাজ্যখানি।
তোমার ভালবাসায় পেয়ে,

মনের রাজ্যে তোমায় নিয়ে,
স্বপ্নের বাসর তৈরি করব আমি।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই রাজ্য খানি।

ভালোবাসার শাসনে আলোকিত হবে,
মনের রাজ্য খানি।
তাইতো তোমার ভালোবাসা,
ছড়িয়ে দেবো শুধুই আমি।

মনের রাজ্যে মনের মানুষ হয়ে,
থাকবে তুমি জনম জনম ধরে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে।

fox-ga73d03b37_1920.png

source

আমাদের প্রত্যেকেরই মনের ভিতর অনেক স্বপ্ন অনেক কল্পনা থাকে। বিশেষ করে স্বপ্নের একটি রাজ্য আমাদের মনের ভিতর আমরা তৈরি করি। আর সেই রাজ্যের রাজা হয়ে আমরা নিজেরা বসবাস করি। আর প্রিয় মানুষটি হয়ে থাকে রাণী, সেই অনুভূতিগুলো যেন আমাদের কল্পনাতেই বের হতে থাকে। তাই কল্পনার অনুভূতিগুলো নিয়ে আজকে লেখা এই কবিতাটি। আশা করছি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

প্রেম অনুভূতি দিয়ে লেখা কবিতা আবৃত্তি করতে খুব ভাল লাগে। ঠিক তেমনি একটা প্রেমের কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা চমৎকার কবিতা পড়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের ভেতর অনেক সুন্দর অনুভূতি কাজ করে। সবকিছু জুড়ে শুধু সেই মানুষটাই থাকে। আর আপনি সব অনুভূতি নিয়েই আজকে এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা সম্পূর্ণ পড়ে মনটা একেবারে ভরে গেলো। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন কবিতার এই সবগুলো লাইন। আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন এটা জেনে ভালো লাগলো। আশা করছি সব সময় এরকম সুন্দর কবিতা গুলো শেয়ার করবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে ভালবাসার অনুভূতিগুলো কখনোই লিখে বুঝানো যাবে না বা শেষ হবেনা। কারণ এই অনুভূতির হৃদয়ে থেকে যায় অনন্তকাল। যাইহোক ভালোবাসার মানুষটিকে মনের রাজ্যে রানী বানিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

 2 years ago 

আসলেই ভাই ভালোবাসার অনুভূতি গুলো লিখে শেষ করা যাবে না।আপনি আজকে ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা কবিতা আবৃত্তি করতে আবার খুব ভালো লেগেছে। কবিতাটা অসাধারণ হয়েছে। এমন প্রেমমূলক কবিতাগুলো মনের মধ্যে ভালো রাখা জন্মায়। হয়তো এক ভালো লাগা থেকে লেখা আপনার কবিতা। সুন্দর কবিতাটা উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসার অনুভূতি নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। মনের রাজ্যের এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসা যেন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

আপনার কবিতা গুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে যেমন কবিতায় শব্দচয়ন এবং তেমনি তার ছন্দের মিলন। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।মনের রাজ্য জুড়ে কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এটি ঠিক আমাদের প্রত্যেক জনের মনের ভিতরে একটি রাজ্য আছে। আর মনের রাজ্যে নিজেই রাজা। তবে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38