ভূতের বাঁশঝাড়ে মাছ ধরা//পর্ব-১
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বাড়ি ফিরে দেখি, মিলনের মুখ একেবারে মৃত মুখের মতো ফ্যাকাশে, আর শাওনের হাতের আঙুলে শিং মাছের কাঁটা বিঁধে আছে। আমরা কারো সাথেই সেই রাত আর কারো কথা বলিনি। সবাই চুপচাপ।পরদিন সকালে সাহস করে আবার গেলাম বাঁশঝাড়ের কাছে। হাতে লাঠি, সাথে রোদ্দুর। দেখি, একেবারে বাঁশগাছের মাথায় একটা পুরনো সাদা পাঞ্জাবি ঝুলছে, যেন বাতাসে ওড়ার জন্য প্রস্তুত।
ঠিক তখনই পেছনে হাসির শব্দ পেলাম।ঘুরে দেখি,গ্রামের পাগল রাজু, দাঁড়িয়ে হাসছে।বলল, ওই পাঞ্জাবি আমি ঝুলাইছিলাম, কইলো তোরা বিল চুরি করে মাছ ধরিস!ভূতের ভয় পাইলি?আমরা সবাই প্রথমে থ হয়ে গেলাম, তারপর হেসে কুটি কুটি। তবে রাসেল বলল একটাই কথা।পাগল রাজু না থাক, আমি শপথ করছি, কাল রাতে কিছু একটা সত্যিই আমাদের পেছনে হাঁটছিল।
তখন সেই পাগল বলল আমি তোদের পিছু পিছুয়ে ধাওয়া করেছিলাম।আসলে তোরা যখন ভয় পাচ্ছিলি তখন আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ তোরা ভয়ে একদম জড়ো গিয়েছিলি। তোরা গ্রামের মধ্যে বলোস তোদের অনেক সাহস তোরা ভূত দেখে ভয় পাস না। তাই তোরা যখন ভয় পাচ্ছিলি তখন আরো ভয় দেখানোর জন্য আমি তোদের পিছু পিছু ছুটছিলাম। এই কথা শুনে কিছুই বলতে পারলাম না, শুধু পাগলকে বললাম তুই যা করেছিস এটা অন্যায় করেছি। যদি ভয় আমাদের কিছু হয়ে যেত। তবে এই ঘটনা গ্রামের কাউকেই আর বলিস না।
https://x.com/rayhan111s/status/1926230022165082239?t=ZSfQjWfSzB5vAmZW3-P-WQ&s=19
আপনার গল্প পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ভৃতের গল্প শোনলে অনেকেই ভয় পায়। আপনার গল্প পড়ে আমার কাছে ও ভয় লেগেছিল। তবে ভূত ছিল না জেনে অনেক ভালো লাগলো। তবে অবশেষে মাংস দিয়ে ভাত খাওয়াতে হলো।ধন্যবাদ ভাইয়া গল্পটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/rayhan111s/status/1926345421200163124?t=HYTV-mQGmIqh9YiWnZIghA&s=19