📸বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি//পর্ব-১//[১০% @shy-fox ]🌹

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


দেখতে দেখতে চারটি বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো সেদিন এইচএসসি পাশ করে আমাদের সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হলাম এবং বন্ধুদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেদিনই আমাদের নবীন বরণ অনুষ্ঠান হল। আর এই বন্ধুদের সাথে কিভাবে চারটি বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ আমাদের ইউনিভার্সিটি জীবনের সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।আসলে বিদায় মানে কষ্টের। সেটা যেকোন বিদায় হোক না কেন। স্কুল জীবনের বিদায় গুলো সত্যি অনেক কষ্ট দেয়। বিশেষ করে স্কুল জীবনের বিদায় অনুষ্ঠানের কথা খুবই মনে পড়ছে আজকে। স্কুল জীবনের বিদায় অনুষ্ঠানের কথা আজ খুবই মনে পড়ছে। চোখের জলে ভাসিয়ে স্যারদের কাছ থেকে বিদায় ও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ছিলাম। বয়সের ভারে হয়তো আজ ইউনিভার্সিটি জীবনের সমাপনী অনুষ্ঠানের চোখের জলে ভাসছে না।তবে হৃদয়ের ভেতরে কান্নার কষ্ট ঠিকই আমাদের দিচ্ছে।এই হৃদয়টা কষ্টে আরেকটা কারণ হলো আমাদের ইউনিভার্সিটি জীবন সমাপ্তি হলো।কারণ আমাদের স্কুল এবং কলেজের বিদায় এরপরে আমরা আবার ইউনিভার্সিটিতে যাব এটা আশা থাকে।তাহলো স্কুলের বিদায়ের পর আমরা আবার কলেজে যাবো, নতুন বন্ধু বন্ধ হবে এটার একটা আশা থাকে, কিন্তু ইউনিভার্সিটির বিদায় এরপরে আর সে আশা থাকে না। আমরা পড়াশোনা শেষ পর্যায়ে এখন।তারপর আমাদের কর্মব্যস্ততা থাকতে হবে। বন্ধুদেরময়া ছেড়ে গিয়ে জীবন ব্যস্ততায় জড়িয়ে পরবো। তাই এই বিদায়টা খুবই কষ্ট ছিল। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ইউনিভার্সিটির সমাপনী অনুষ্ঠানের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।এই ফটোগ্রাফিগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে সারা জীবন।


ফটোগ্রাফি-১👇

IMG_20230310_125317.jpg

ইউনিভার্সিটির জীবনে আমার প্রিয় কিছু বন্ধু রয়েছে। এই বন্ধু গুলো আমার কলেজ জীবনেও ছিলো।সেই বন্ধুদের সাথে আবার ইউনিভার্সিটিতে ছিলাম। তাই এই বন্ধু গুলো খুবই আপন। দীর্ঘ আট বছর ধরে ওদের সাথে আমার সম্পর্ক। সত্যিই এই প্রিয় বন্ধুদের জড়িয়ে ধরে তার ফটোগ্রাফি করলাম। ভুলতে পারছি না ওদের সাথে আর আগের মতো মিশতে পারব না, এই কথাটা মনে করেই যেন খুব কষ্ট লাগলো।
ফটোগ্রাফি-২👇

IMG_20230310_124835.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20230310_124516.jpg

ইউনিভার্সিটি জীবনের সমাপনী অনুষ্ঠানের সাদা গেঞ্জি আমরা পরলাম। আর এই গেঞ্জিতে বন্ধু-বান্ধবীদের স্মৃতি জড়িয়ে রাখার জন্য নানা রকমের বাক্য লেখা শুরু করে দিলাম। এই লেখালেখি যেন সত্যিই অনেক আনন্দ দেয়। আর এই লেখার স্মৃতিগুলো আমাদের মনে রাখবে আজীবন। এই গেঞ্জিটা আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে বন্ধুদের সাথে কাটানো প্রমাণ হিসেবে।
ফটোগ্রাফি-৪👇

IMG_20230310_124553.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20230310_125000.jpg

তারপরে আমরা সকল বন্ধু-বান্ধব এবং স্যারদের সাথে নিয়ে আমাদের ইউনিভার্সিটির গেটের সামনে গিয়ে ফটোগ্রাফি করলাম এবং আমাদের কলেজ ভবনের সামনে আমরা ফটোগ্রাফি করলাম। সত্যি স্যারদের সাথে নিয়েই স্মৃতিময় ফটোগ্রাফি গুলো হৃদয় যেন জায়গা করে নিয়েছে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20230310_124455.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20230310_124608.jpg

তারপর আমি আমার প্রিয় বন্ধুদের সাথে নিয়ে শহীদ মিনারে আসলাম এবং শহীদ মিনারে ওদের জড়িয়ে ধরে ফটোগ্রাফি করলাম। কাঁধে কাঁধ রেখে ফটোগ্রাফির সত্যি বন্ধুদের সাথে হয়তো আর এইরকম স্মৃতি আর হবে না। কিন্তু এই স্মৃতিময় ফটোগ্রাফি গুলো আমাদের মনে করিয়ে দিবে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো।
ফটোগ্রাফি-৮👇

IMG_20230310_124726.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20230310_124309.jpg

স্মৃতিময় মুহূর্তটাকে আরো ধরে রাখার জন্য আমাদের সকল বন্ধ-বান্ধবী এবং স্যারদের সাথে নিয়ে শহীদ মিনারে বসে ফটোগ্রাফি করলাম।সত্যি শহীদ মিনারে কাটানো সেই সময়টা খুবই মনে পড়ছে আজকে।সত্যিই বন্ধুদের সাথে ও স্যারদের সাথে এই মুহূর্তটা ছিলো অসাধারণ।
ফটোগ্রাফি-১০👇

IMG_20230310_124631.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20230310_123425.jpg

ইউনিভার্সিটি ক্লাসের শেষ মুহূর্ত। এই মুহূর্ত আর ফিরে পাবোনা কোনোদিন। বন্ধুদের সাথে শেষ ক্লাসে এসে আনন্দময় মুহূর্ত,তারপর সবাি ব্যস্তময় হবে নানা রকমের কর্মজীবনের ব্যস্তময় দিনে পার করবে। আর এরকম ক্লাসরুমে কখনোই দেখতে পাবো না, তাই আজ খুবই মনে পড়ছে বন্ধুদের।
ফটোগ্রাফি-১২👇

IMG_20230310_123342.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20230310_123952.jpg

আমাদের এই ইউনিভার্সিটি মাঠে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। বন্ধুদের সাথে নিয়ে আম গাছের নিচে বসে থাকা এবং মাঠে খেলাধুলা করার মুহূর্ত। সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে। সমাপনী অনুষ্ঠানের দিন বন্ধুদের সাথে নিয়েই মাঠে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। ফটোগ্রাফি থেকে শুরু করে এখানে খেলাধুলার ব্যবস্থা ছিল। এই মুহূর্তে অনেক আনন্দের ছিল।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20230310_125356.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৫👇

IMG_20230310_123821.jpg

ইউনিভার্সিটি এই ভবনটি আমাদের খুবই পরিচিত, এ ভবনে কেটে গেছে চারটি বছর। তাই এই ভবনটি থেকে বেরিয়ে আসলাম। আর ভবনটি দিকে তাকিয়ে যেন বুকের ভিতর থেকে এক কষ্টের অনুভূতি বের হচ্ছে। খুবই খারাপ লাগছে। আর সমাপনী অনুষ্ঠানের গেঞ্জি হাতে দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবী। বান্ধবী হয়তো কর্মব্যস্ততার কারণে সে অনেক ব্যস্তময় হয়ে যাবে। আর হয়তো দোস্ত দোস্ত বলে ডাকা হবে না, তবে এটাই দোয়া করি ভালো থাকো সুখে থাকো সবাইকে নিয়ে এবং এটাই কামনা সকলের জন্য।
ফটোগ্রাফি-১৬👇

IMG_20230310_125058.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

বন্ধুদের সাথে নিয়ে সমাপনী অনুষ্ঠানে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। এ আনন্দময় মুহূর্তের কিছু ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সমাপনী অনুষ্ঠানের স্যারদের সাথে নিয়ে যমুনা নদীতে নৌকা ভ্রমণ করেছি।সেই মুহূর্তটা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণবিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 3 years ago 

আসলে ভাই আপনার পোস্ট দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এই স্মৃতিগুলো হৃদয়ের পাতায় সারা জীবন বন্ধু হয়ে থাকবে। যা কখনো ভুলতে পারবেন না। বিশ্ববিদ্যালয় সমাপনী অনুষ্ঠানে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন বন্ধুদের সাথে। আসলে ভাই মুহূর্তগুলো ছিল খুবই স্পেশাল। আপনি চাইলেও এ ধরনের মুহূর্ত আর কখনো ফিরে পাবেন না। এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে বিদায় জিনিসটা বেশ কষ্টের। আপনার পোস্টটি পড়ে আমার মধ্যেও কষ্টগুলো হঠাৎ জেগে উঠেছে। কত ভালো বন্ধু ছিল আমার, কিন্তু আজ কেউ নেই। শুধুমাত্র সংসার আর আমি বন্ধু। একটা সময় হয়তো আপনিও আমার মতো হয়ে যাবেন। ভাই মন্তব্যে আর কিছু লিখতে পারছিনা, সত্যিই মনটা খারাপ হয়ে গেছে আমার।।।।।।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আসলে আমরা কেউই নির্দিষ্ট জায়গায় থাকতে তেমন একটা পছন্দ করি না আবার যদি আমরা খুব ইচ্ছে করে সেই জায়গাতে থেকে যেতে চাই তাহলে প্রকৃতি আমাদেরকে সেই জায়গায় থাকতে দেয় না জোর করে হলেও সেখান থেকে উঠিয়ে দেয়। ঠিক তেমনি ভাবেই স্কুল জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলেন এখন সেই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাও শেষ। সমাপনী অনুষ্ঠানে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

দেখে বুঝতে পারছি বন্ধুদের সাথে নিয়ে সমাপনী অনুষ্ঠানে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। এভাবে বন্ধুদের সাথে যেকোনোভাবে সময় অতিবাহিত করতে ভীষণ ভালোই লাগে। আপনারা তাহলে সমাপনী অনুষ্ঠানের স্যারদের সাথে নিয়ে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরাঘুরি করলেন। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য। পুরোটা পড়ে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে এভাবে বেশ ভালোভাবেই মুহূর্ত অতিবাহিত করলেন আপনি। বন্ধুরা মিলে এভাবে মুহূর্ত অতিবাহিত করতে ভীষণ ভালো লাগে কিন্তু। স্যারদের সাথে যমুনা নদীতে নৌকা নিয়ে ভালোই মুহূর্ত কাটিয়েছেন দেখছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি মুহূর্তটি ভীষণ ভালো কেটেছে। আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37