মজাদার ইলিশ মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার আমার প্রিয় ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। তাই আমি ইলিশ মাছের রেসিপি আজকে কচু মুখী দিয়ে তৈরি করেছি। আর এই কচু মুখী দিয়ে ইলিশ মাছের ভুনা রেসিপি তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে। ইলিশ মাছ আমার প্রিয় মাছ। আর আমার এই প্রিয় মাছ আমি কচু মুখে দিয়ে ভুনা করেছি। আসলে কচু মুখী দিয়ে ইলিশ মাছের ভুনা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তাই বাজার থেকে এই কচুমুখী কিনে নিয়ে এসেছি। আর কচু মুখী কিনে নিয়ে এসে আমি এই ইলিশ মাছের ভুনা রেসিপি তৈরি করেছি। তাই এই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার প্রিয় ইলিশ মাছের ভুনা রেসিপি দেখা শুরু করা যাক।


GridArt_20231107_184251950.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) ইলিশ মাছ৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) কচুমুখী৩০০ গ্রাম।
৮)পিঁয়াজ২০০ গ্রাম।
মজাদার ইলিশ মাছের ভুনা রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20231107_183741.jpgIMG_20231107_183727.jpg
  • আমি এই ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে পিস পিস করে কেটে নিলাম। তারপরে মরিচের গুড়া হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20231107_183824.jpgIMG_20231107_183808.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে পিঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নিলাম। তার মধ্যে এই ইলিশ মাছের মাখানো পিসগুলো দিয়ে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20231107_183904.jpgIMG_20231107_183851.jpg
  • তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, এই ইলিশ মাছের পিছ গুলো আমি জ্বাল দিয়ে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20231107_183944.jpgIMG_20231107_183925.jpg
  • তারপরে কড়াই এর মধ্যে আমি কচু মুখী গুলো নিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুড়া এবং পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20231107_184027.jpgIMG_20231107_184006.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই কচু মুখী গুলো সিদ্ধ করে নিলাম। তারপরে আমি ইলিশ মাছের পিস গুলো এই রেসিপি উপরে দিয়ে দিলাম।
ধাপ-৬🍲
IMG_20231107_184058.jpgIMG_20231107_184042.jpg
  • এভাবে আস্তে আস্তে জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে নিয়ে, এই ইলিশ মাছের ভুনা রেসিপির শেষের ধাপে সে পৌঁছালাম। এভাবে রেসিপিটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছিল।
👇পরিবেশন🍲

GridArt_20231107_184402891.jpg

আজকে আমার প্রিয় ইলিশ মাছের রেসিপি তৈরি করতে পেরে অনেক বেশি ভালো লেগেছিল। কারণ কচু মুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার খুবই প্রিয়। যার কারণে ইলিশ মাছের রেসিপি আজকের তৈরি করতে পেরে আরো বেশি ভালো লেগেছে। তাই আপনাদের সাথে আমার তৈরি করা এই ইলিশ মাছের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঢাকা গিয়ে কচুরমুখি খাওয়ার একটা অভ‍্যাস হয়ে গেছে। এখন বেশ ভালোই লাগে। এবং মাছের সঙ্গে বেশ সুস্বাদু লাগে বলতে পারেন। কচুরমুখি দিয়ে ইলিশ মাছের ভুনা রেসিপি টা দারুণ তৈরি করেছেন। রেসিপি টা বেশ লোভনীয় ছিল। আর ইলিশ মাছ বলে কথা লোভনীয় হবে নাই বা কেন। রেসিপি দারুণ উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছের রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে ভাইয়া। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। ইলিশ মাছ আমার অনেক পছন্দের। ইলিশ মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে। আপনি কচুর মুখী দিয়ে সুন্দর ভাবে ইলিশ মাছ রান্না করছেন। রান্না টি সুস্বাদু হয়েছে মনে হচ্ছে কালার দেখে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বেশ মজার একটি রেসিপি। কচুরমূখী আর ইলিশ মাছ অসাধারন এক কম্বিনেশন। কিন্তু খেতে পারি না এলার্জির কারনে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য

 3 years ago 

ইলিশ আমাদের সকলের প্রিয় মাছ আর ইলিশ যেকোন তরকারির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। তরকারিটা জমা উঠে। আপনি বাজার থেকে কচু মুখে কিনে এনে ইলিশ মাছের ভুনা তৈরি করেছেন বাহ অসাধারণ। আপনি দারুণ দক্ষতায় মজাদার ইলিশ মাছের ভুনা রেসিপি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

ইলিশ মাছের ভুনা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুবই চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে ইলিশ মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। ইলিশ মাছের ভুনা রেসিপি তৈরিতে কচুরমুখী দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আ হা হা কি মজাদার রেসিপি দেখেই খিদা লেগে গিয়েছে। ইলিশ মাছ ভুনা খেতে কার না ভালো লাগে। এমন ভুনা খেতে তো খুবই সুস্বাদু আর তা যদি হয় ইলিশ মাছের। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছের ভুনা রেসিপি দেখে বেশ লোভ লাগছে। দেখে বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39