🥦আমার বাংলা ব্লগ 🍲 ইলিশ মাছের সুস্বাদু রেসিপি🐟 // @rayhan111🍲 [১০% লাজুক খ্যাঁকের জন্য]🍲
আসসালামু আলাইকুম/আদাব🤝
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ইলিশ মাছ আমার সবচাইতে প্রিয় মাছ। তাই ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে শীতের সুস্বাদু সবজি রেসিপি তৈরি করেছি। আশা করছি এই শীতের ইলিশ মাছের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে।
ইলিশ মাছের সুস্বাদু রেসিপি🥗🐟👇
ইলিশ মাছের সুস্বাদু রেসিপি তৈরি করতে যেসকল উপকরণের ব্যবহার করেছি এবং যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি।
🍅 প্রয়োজনীয় উপকরণ🐟👇
- প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে আমার প্রিয় ইলিশ মাছের রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১)ইলিশ মাছ | ১ কেজি । |
| ২) বেগুন | ২০০গ্রাম । |
| ৩) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৫) জিরা বাটা | পরিমানমতো। |
| ৬) রসুন বাটা | পরিমানমতো। |
| ৭) মসলা বাটা | পরিমানমতো। |
| ৮) লবণ | পরিমানমতো। |
| ৯)সয়াবিন তেল | ২৫০ গ্রাম। |
| ১০)কাঁচা মরিচ | ৮টি। |
| ১২)পিঁয়াজ | ১০টি। |
| ১৩)আলু | ২৫০গ্রাম। |
| ১৪)টমেটো | ২৫০ গ্রাম। |
- তো চলুন ইলিশ মাছের রেসিপি তৈরি শুরু করা যাক।
- ইলিশ মাছের সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ তেলে ভাজতে লাগলাম।
- পেঁয়াজ কুচি গুলো মসলা দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পরে, আমি এর মধ্যে আমি টমেটো এবং আলুর সবজি গুলো দিয়ে দিলাম।
- সকল মসলা দিয়ে আমি এই সবজি গুলো, ভালো করে মাখিয়ে জ্বাল দিতে লাগলাম।
- পরিমাণমতো মসলা এবং পানি দিয়ে আমার ইলিশ মাছের সুস্বাদু এই সবজির রেসিপি সুন্দর করে জ্বাল দিয়ে নিলাম।
- সবজি গুলো ভাল করে সিদ্ধ হয়ে গেলে, তার মধ্যে আমি আরও একটু পানি দিয়ে ঝোল করে তারপরে জ্বাল দিতে লাগলাম।
- ইলিশ মাছের পিস গুলো আগেই আমি হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে জ্বাল দিয়ে নিয়েছিলাম।
- অবশেষে ইলিশ মাছের সুস্বাদু সবজি রেসিপি শেষের ধাপে পৌঁছেছি।শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার ভালো লাগছে। এই সবজির রেসিপির মধ্যে ইলিশ মাছের পিস গুলো দিয়ে আমি আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।তার পরেই আমরা প্রিয় ইলিশ রেসিপি তৈরি হয়ে গেলো।
- আমার প্রিয় সুস্বাদু ইলিশ মাছের রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই আমি রেসিপি সাথে একটি ছবি ওঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি ইলিশ মাছের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে।পরবর্তীতে আমি আরো সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভাল থাকবেন।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ইলিশ মাছের সুস্বাদু রেসিপি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ইলিশ মাছ আমার খুবই প্রিয় যেকোন ভাবে রান্না করলেই খেতে আমি খুবই পছন্দ করি আপনার রেসিপিটি লোভনীয় দেখতে হয়েছে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বাহ!! আপনার ইলিশ মাছের রেসিপি দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে। কারণ ইলিশ আমার খুবই প্রিয় একটি মাছ। এবং আরো শুনলে অবাক হবেন আমার পুরো জীবনে আমি শুধুমাত্র একটি মাছ খেয়ে থাকি আর সেটি হচ্ছে ইলিশ মাছ। রেসিপিটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥♥
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ইলিশ মাছের রেসিপিটি অনেক ভালো হয়েছে। আপনার উপস্থাপন গুলো ভালো হয়েছে। দেখতে ও বেশ সুন্দর লাগছে। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করেছেন, ইলিশ মাছের রেসিপি এক কথায় অসাধারণ। যে কোন তরকারি এই মাছের জন্য অসাধারণ হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনি তো খুব সুন্দর মাছের ভুনা রেসিপি উপস্থাপন করেছেন। আসলে ইলিশ মাছ দেখলে একটু খেয়ে নিতে ইচ্ছে করে। খুব সুন্দর করে আপনি এই রান্নাটি উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ রইল আপনার জন্য ভাইয়া।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ইলিশ মাছ সবসময়ই খুবই মজার একটি মাছ। এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে আর আমি খুবই পছন্দ করি এটা খেতে। কারণ এটা খুবই সুস্বাদু। আপনার রান্না করা ইলিশ মাছ ভুনা দেখতে অনেক লোভনীয় লাগছে খেতে ও তেমনি সুস্বাদু হবে।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
খুব অসাধারণ ভাবে আপনি। আপনার পোস্ট সাজিয়ে। রেসিপিটা ও দারুণ ভাবে তৈরী করেছন। ধাপে ধাপে সুন্দর করে পোস্টা উপস্থাপনা করেছেন। ইলিশ মাছের ঝোল আ কী গন্ধ এর। ওয়াও হয়েছে ভাইয়া
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আহা ইলিশ মাছ, যে মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে। আপনার রেসিপি টি দারুণ হয়েছে ভাইয়া। দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছে। এতো সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটি মাছ । এটি খেতে খেতে আমি খুবই ভালোবাসি বিশেষ করে ইলিশ মাছ পান্তা ভাত দিয়ে খেতে খুবই মজাদার লাগে। আপনি অনেক সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ