"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসার গান 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার গান নিয়ে কবিতা লিখে শেয়ার করলাম। এই কবিতার মাধ্যমে আমি ভালবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি আবেগ প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে ভালোবাসার গান মানে হৃদয়ের ভিতরে প্রিয় মানুষের জন্য যে গান তৈরি হয়ে থাকে।এ গান আমরা হৃদয় থেকে কল্পনাও করতে পারি। সেই অনুভূতিগুলোই প্রকাশ করেছি এই কবিতার মাধ্যমে। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
ভালোবাসার গানের সুরে,
হৃদয় ভেজে মৃদু আলো,
তোমার চোখের নরম চাহনি,
ডাকে যেন প্রতিক্ষণ ভালো।
চাঁদের রাতে সুর তুলেছি,
স্বপ্ন ঘেরা নীল আকাশে,
তোমার স্পর্শে জেগে ওঠে,
মন যে আমার নীরব হাসে।
হাওয়ার সাথে ভেসে আসে,
প্রেমের গানের মিষ্টি ধ্বনি,
তুমি পাশে থাকলে লাগে,
জীবন যেন ফুলের বাগানি।
তারার মতো ঝিলমিল সুখে,
হৃদয় আমার নাচে হেসে,
তোমার কথার স্পর্শ পেলে,
মন যে উড়ে যায় ভেসে ভেসে।
তোমার নামে লুকিয়ে আছে,
হাজার সুরের নরম ছাপ,
তোমার হাসি গানের মতো,
মনকে করে আলোকময় ক্ষাপ।
দূর অনন্ত পথের শেষে তুমি যদি থাকো আপন,
এই জীবনের প্রতিটি নিশ্বাসে,
গাইবো তোমার প্রেমের গান।
ভালোবাসা গানের মতো,
বেজে ওঠে ভোরের বেলা,
তোমায় দেখে জেগে ওঠে,
আমার গভীর মনের খেলা।
তোমার সাথে কাটানো ক্ষণ যেন,
গানের সোনার তান,
তুমি ছাড়া কি আর ভরবে হৃদয়,
তুমি আমার প্রাণের গান।
ভালোবাসার সুরে বাঁধা,
আমাদের এই মিলনরাত,
গানের মতো রঙিন,
প্রেমে রবে দু’জনে সুখের ভাত।
💗🙏💗।
এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।
ভাইয়া আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি দারুণ দারুণ কিছু অনু কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন।খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।