বেগুন আলু দিয়ে মজাদার ডিমের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আলু বেগুন দিয়ে ডিম ভুনা করলে সেই রেসিপি খেতে খুবই মজা হয়। আর ডিমের রেসিপি আমার খুবই প্রিয়। তাই আজকে আমি আলু ও বেগুন দিয়ে মজাদার ডিম ভুনা রেসিপি করেছি। এই রেসিপিটি সত্যি খেজে অনেক মজাদার হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে আমার তৈরি করা আলু ও বেগুন দিয়ে মজাদার ডিম ভুনা রেসিপি শেয়ার করলাম। আসলে ডিম ভুনা আমরা অনেকেই তৈরি করি। তবে বেগুন দিয়ে ভুনা করলে এই রেসিপিটা খেতে বেশি মজাদার হয়। আসলে আমার এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। আশা করছি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন আজকের মজাদার এই ডিম ভুনা রেসিপি দেখা শুরু করা যাক।


GridArt_20230802_201811636.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) ডিম৫ টি ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল১৫০ গ্রাম।
৭)পিঁয়াজপরিমানমতো।
৮)বেগুন১৫০ গ্রাম।
৯)আলু১০০ গ্রাম।
বেগুন আলু দিয়ে মজাদার ডিমের রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲

IMG_20230802_201335.jpg

  • মজাদার এই ডিম ভুনা রেসিপি তৈরি করতে, প্রথমে আমি ডিম ভালো করে সিদ্ধ করে, এগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম।
ধাপ-২🍲

IMG_20230802_201404.jpg

  • তারপরে হলুদের গুড়া মরিচের গুড়া দিয়ে ডিম গুলো মাখিয়ে আমি তেলে ভালো করে ভেজে নিলাম।
ধাপ-৩🍲

IMG_20230802_201421.jpg

  • ডিমের সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তাই আলু ভেঙ্গে দিলাম এবং মরিচের গুড়া হলুদের গুঁড়া দিয়ে এই আলু মাখিয়ে নিলাম।
ধাপ-৪🍲

IMG_20230802_201434.jpg

  • তারপরে কড়াই এর মধ্যে পেঁয়াজ কুচি ও জিরা তেলে ভাসতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20230802_201514.jpgIMG_20230802_201547.jpg
  • তারপরে কড়াই এর মধ্যে সকল সবজি দিয়ে দিলাম এবং আলু ও বেগুনের সবজি গুলো দিয়ে দিলাম।
ধাপ-৬🍲
IMG_20230802_201625.jpgIMG_20230802_201501.jpg
  • অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে আমি আস্তে আস্তে জ্বাল দিয়ে নিলাম।
👇শেষের-ধাপ🍲
IMG_20230802_201658.jpgIMG_20230802_201712.jpg
  • অবশেষে আমি ভাজি করার ডিম গুলো এই ডিমের তরকারির ভিতরে দিয়ে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম। এভাবেই আমি রেসিপিটি শেষের ধাপে এসে পৌঁছালাম।
👇পরিবেশন🍲

GridArt_20230802_201916180.jpg

আলু বেগুন দিয়ে মজাদার ডিম ভুনা রেসিপি করতে পেরে অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে অনেকদিন পর আলো বেগুনের ডিমের মজাদার ভুনা রেসিপি তৈরি করলাম। তাই অনেক বেশি ভালো লাগছে। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবারো সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 5 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 5 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ডিমের যেকোনো রেসিপি খেতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া এভাবে যদি সবজি দিয়ে একটু একটু ঝোল করে রান্না করা হয় তাহলে আরো ভালো লাগে। ডিম রান্না করতে খুবই সহজ। কোন কিছু না থাকলে খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে ডিমের মজাদার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

আপনি আলু বেগুন দিয়ে ডিমের চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আমি তো সব সময় ডিম ভুনা করি। তবে এভাবে সবজি দিয়ে কখনো রান্না করি নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

এটা তো ভাইয়া চাকরিজীবীদের শর্টকাট রেসিপি। আমি তো প্রায় সবসময় বাসায় এ রেসিপিটা করে থাকি। আগামীকালও করব ভাবছি । কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

বেগুন আলু দিয়ে মজাদার ডিমের রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।ডিম সবার কাছে একটা পরিচিত একটা রেসিপি। অল্প সময়ের মধ্যে এই উপকরণ তৈরি করা যায়।ডিম ভাজি করে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। রান্না প্রসেস সমূহ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আলু বেগুন দিয়ে আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। এভাবে কখনো ডিম রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ডিম আমার ফেবারেট ।যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক ভালোবাসি।
আলু বেগুন দিয়ে আপনি অনেক মজাদার ভাবে রেসিপিটি প্রস্তুতি করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

বেগুন আলু দিয়ে মজাদার ডিমের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে, এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার আলু বেগুন দিয়ে ডিমের রেসিপি দেখে লোভ লাগলেও অসুবিধা নেই। আমিও আলু বেগুন দিয়ে ডিম রান্না করার জন্য ডিম সেদ্ধ করেছি। আলু বেগুন দিয়ে ডিমের রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটা আর একবার দেখে নিলাম। এভাবে রান্না করলেও খেতে বেশ মজাদার হবে। দেখতে তো বেশ লোভনীয় লাগছে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38