"আমার বাংলা ব্লগ"// কবিতা // হৃদয়ের শূন্যতা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


sunset-gb94266180_1280.jpg

source

হৃদয়ের ছোট্ট ঘরে ভালোবাসার প্রিয় মানুষটির বসবাস। আর এই হৃদয়ের মাঝ থেকে ভালোবাসার প্রিয় মানুষটিকে কখনোই দূরে সরিয়ে দেওয়া যায় না। যদিও ভালোবাসার প্রিয় মানুষটি ক্ষণিকের জন্য চলে যায়,আমাদের জীবন থেকে। তখনই আমরা উপলব্ধি করতে পারি ভালবাসার প্রিয় মানুষটি আমাদের হৃদয়ের কতটা জায়গা করে নিয়েছিল। আসলে ভালোবাসার প্রিয় মানুষটি চলে গেলে যে শূন্যতা লাগে এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়।এটা অনেক কষ্টের হয়ে থাকে। তাই ভালোবাসার প্রিয় মানুষটি সব সময় হৃদয়ের মাঝে যেন থাকতে পারে এটাই একজন ভালোবাসার মানুষের চাওয়া পাওয়া থাকে। সত্যি ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে হৃদয়ের মাঝে লুকিয়ে রাখা অনেকটাই যেন আনন্দের। তাই আজকে ভালোবাসার প্রিয় মানুষটিকে ছাড়া হৃদয়টা যেন শূন্যতা লাগে সেই শূন্যতার অনুভূতি থেকে আজকের এই কবিতাটি লেখা। আশা করছি আপনাদের ভালো লাগবে।


হৃদয়ের শূন্যতা
মোঃরায়হান রেজা

আমার হৃদয়ের সবটা জুড়ে,
ছিলে শুধু তুমি।
তুমি চলে যাওয়াতে,
আমার হৃদয় হলো যে মরুভূমি।


তোমায় ছাড়া আমার জীবন,
কল্পনা করতে পারি না।
তুমি আমার জীবন মরণ,
তুমি যে আমার আশা।

এ হৃদয়ে ছিলে তুমি,
স্বপ্নের সাথী হয়ে।
কখনো ভাবিনি আমি,
চলে যাবে আমায় ছেড়ে।

তোমায় ছাড়া হৃদয় আমার,
লাগে যে শূন্যতা।
তুমি ছাড়া আমার জীবন,
পাবেনা তাই পরিপূর্ণতা।

হৃদয়ের শূন্যতায় ভুগছি আমি,
তোমায় না পেয়ে।
দয়া করে চলে আসো,
আমার হৃদয়ের ছোট ঘরে।

আমার হৃদয়ের শূন্যতা পূরণ হবে,
তোমার ভালোবাসা পেয়ে।
তাইতো তোমাকে রাখবো আমি,
আমার হৃদয়ের মাঝে যুগ যুগ ধরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষটির শূন্যতা কখনোই পূরণ হয় না। এই শূন্যতা সারাটা জীবন যেন রয়ে যায়। যখন ভালোবাসা সেই প্রিয় মানুষটি ফিরে আসে তখনই সেই শূন্যতা পরিপূর্ণ হয়। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির প্রতি হৃদয়ের যে অনুভূতি থেকে ভালোবাসার জন্ম হয়, এই অনুভূতি অন্য কারো প্রতি আরো তৈরি হয় না। তাই হৃদয়ের অনুভূতিগুলো সত্যি যেন অসাধারণ হয়ে থাকে। ভালোবাসার প্রিয় মানুষটিরকে ছাড়া অন্য কারো প্রতি যেন সেই অনুভূতিগুলো আর প্রকাশ পায় না। তাই হৃদয়ের শূন্যতা যেন সেই প্রিয় মানুষটির জন্যই হয়ে থাকে। সেই শূন্যতা থেকেই এই কবিতাটি লিখেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবার আপনাদের মাঝে হাজির হব, ভিন্ন কোন কবিতা নিয়ে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ও ভাই আপনি আজ আমাদের মাঝে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন কবিতার নাম দিয়েছেন হৃদয়ের শূন্যতা।

আমার হৃদয়ের সবটা জুড়ে,
ছিলে শুধু তুমি।
তুমি চলে যাওয়াতে,
আমার হৃদয় হলো যে মরুভূমি

আপনার কবিতার প্রতি চরণ অসাধারণ ছিল। সত্যি বলতে ভাইয়া ভালোবাসার মানুষগুলো এমনই হয়ে থাকে হৃদয়ে যখন বাসা বাঁধে তখন মনে হয় পুরো পৃথিবী তার। আর যখন চলে যায় তখন মনে হয় অন্ধকার পৃথিবী। ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগে সবাই কমবেশি প্রতি সপ্তাহে কবিতা লিখে থাকে। আপনি আজকে হৃদয় শূন্যতার একটি কবিতা লিখেছেন। আপনি দারুণ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই কবিতাটি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই খুবই চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হৃদয়ের শূন্যতা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ হৃদয় জুড়ে গেলো। এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। প্রিয়জনকে না পাওয়ার অনুভূতি কবিতার ছন্দ চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ।

তোমায় ছাড়া হৃদয় আমার,
লাগে যে শূন্যতা।
তুমি ছাড়া আমার জীবন,
পাবেনা তাই পরিপূর্ণতা।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

সবারই একজন প্রিয় মানুষ থাকে আর এই প্রিয় মানুষকে নিয়ে সবাই অনেক জল্পনা কল্পনা এবং স্বপ্ন দেখে।।
কিন্তু হঠাৎ যদি কোন এক কালবৈশাখী ঝড়ে এই প্রিয় মানুষ থেকে আলাদা হওয়া যায় তাহলে কখনোই তার শূন্যতা হৃদয়ে পূরণ হয় না।।
আপনার কবিতার মাঝে গভীর ভালোবাসা ফুটে উঠেছে প্রিয় মানুষটির জন্য।।
অনেক সুন্দর ভাবে ছন্দ গুলো মিল করে রচনা করেছেন খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।।

 3 years ago 

আসলেই সবার মনের মাঝে ভালোবাসার মানুষ রয়েছে, আর সেই মানুষটাকে চাইলেও মন থেকে দূরে সরানো যায় না। ভালোবাসার প্রিয় মানুষটা আজীবন মনের মাঝে থেকে যায়। প্রিয় মানুষটাকে ছাড়া সত্যি অনেক শূন্যতা লাগে। আর আপনি সেই শূন্যতার অনুভূতিকে তুলে ধরে আজকের কবিতাটি লিখে ফেলেছেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার লেখা আজকের এই কবিতাটা। প্রত্যেকটা লাইন হৃদয়ের গভীর থেকে লেখা। এরকম কবিতা বলো পরবর্তীতে ও পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ভালোবাসার প্রিয় মানুষটাকে নিয়ে লেখা কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। হৃদয়ের গভীরে সেই প্রিয় মানুষটার অবস্থান। আর প্রিয় মানুষটাকে মন থেকে সরানো যায় না কখনো। আজীবন মনের এক কোনায় থেকে যায়। আর প্রিয় মানুষটাকে যদি নিজের করে পাওয়া যায় তাহলে তো, জীবনটা একেবারে সার্থক হয়ে ওঠে। যাইহোক আপনার লেখা কবিতাটা খুব সুন্দর হয়েছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে সম্পূর্ণ কবিতাটা লেখার চেষ্টা করেছেন। খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ কবিতাটা।

 3 years ago 

ভাইয়া, আপনার লেখা হৃদয়ের শূন্যতা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষ ছাড়া জীবনটা যেন অপূর্ণতা থেকে যায়। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তোমায় ছাড়া হৃদয় আমার,
লাগে যে শূন্যতা।
তুমি ছাড়া আমার জীবন,
পাবেনা তাই পরিপূর্ণতা।

 3 years ago 

ভালোবাসার মানুষের অনুভূতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আজ শেয়ার করেছেন। ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছুই দারুন লাগে।আর তার চলে যাওয়াতে সবকিছুতে শুন্যতা অনুভবে আসে।শূন্যতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন, খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38