পিঁয়াজ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ভুনা রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মুরগির মাংসের ভুনা রেসিপি আমার খুবই প্রিয়। আর এই পিঁয়াজ দিয়ে যদি মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করা হয়, তাহলে খেতে খুবই মজা লাগে। তাই আজকে আমি শুধু পিঁয়াজ দিয়ে মুরগির মাংস কষা ভুনা রেসিপি তৈরি করেছি। এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, শুধু পিঁয়াজ দিয়ে মুরগির মাংস কষা ভুনা রেসিপি তৈরি করব।এই রেসিপি আমার খুবি প্রিয়।তাই এই মজাদার রেসিপি তৈরি করে,আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের মুরগির মাংস ভুনা রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন রেসিপিটি দেখা শুরু করা যাক,,,,।

পিঁয়াজ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ভুনা রেসিপি


GridArt_20230131_185133424.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১)মুরগির মাংস১ কেজি।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ০৮টি।
৮)পিঁয়াজ১/২ কেজি ।
পিঁয়াজ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ভুনা রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230131_190519.jpgIMG_20230131_184718.jpg

পিঁয়াজ দিয়ে মুরগির মাংস সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি মুরগির মাংস গুলো সুন্দর করে পিস পিস করে কেটে ভাল করে ধুয়ে নিলাম।তারপর এই মুরগির মাংস গুলো সিদ্ধ করতে লাগলাম।

ধাপ-২🍲
IMG_20230131_184856.jpgIMG_20230131_184702.jpg

তারপরে এই মুরগির মাংসের পিস গুলো, আমি ভাল করে সিদ্ধ করে একটি পাত্রে নামিয়ে নিলাম।

ধাপ-৩🍲
IMG_20230131_184545.jpgIMG_20230131_185014.jpg

তারপর আমি কড়াইয়ের মধ্যে পিঁয়াজ কুচি কুচি গুলো এবং সকল ধরনের মসলা নিয়ে ভালো করে জ্বাল দিয়ে ঝোল করে নিলাম।

ধাপ-৪🍲
IMG_20230131_184523.jpgIMG_20230131_184613.jpg

এই পিঁয়াজের ঝোলের ভিতর মুরগির মাংসের সিদ্ধ করা পিস গুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে জ্বাল দিতে লাগলাম।

ধাপ-৫🍲

IMG_20230131_184932.jpg

আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি এই মুরগির মাংস সুস্বাদু কষা ভুনা রেসিপি তৈরি করেছি। সত্যি পেঁয়াজ দিয়ে মুরগির মাংস কষা ভুনা রেসিপি আমার খুবই প্রিয়। তাই রেসিপি তৈরি করতে পেরে আমি আনন্দিত।

👇পরিবেশন🍲

GridArt_20230131_185216284.jpg

সত্যিই আমার তৈরি করা মুরগির মাংস সুস্বাদু কষা ভুনা রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে এভাবে পিঁয়াজ দিয়ে যদি মুরগি মাংস ভুনা করা যায়। তাহলে খেতে অনেক মজা লাগে।এই রেসিপি আমার খুবই প্রিয়। তাই এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের পিঁয়াজ দিয়ে মুরগির মাংস কষা ভুনা রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও ভিন্ন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 5 Pro
ধরণপিঁয়াজ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ভুনা রেসিপি।
ক্যামেরা.মডেলNote 5 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

মুরগির মাংস আগে সিদ্ধ করে এরপর কখনো রান্না করা হয়নি। জানিনা এভাবে রান্না করলে খেতে কেমন লাগে। তবে মুরগির মাংস ভেজে নিয়ে এরপর রান্না করেছি অনেক। এভাবে একদিন মুরগির মাংস রান্না করে খেয়ে দেখতে। হবে মনে হচ্ছে খেতে ভালই লাগবে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

মুরগির মাংসের দারুন একটি রেসিপি শেয়ার করছেন। আমার কাছে ইউনিক লেগেছে রেসিপিটা। আর কালারটাও বেশ দারুন এসেছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ লোভনীয় লাগছে কিন্তু।

 3 years ago 

পিঁয়াজ দিয়ে মুরগির মাংসের কষা ভুনা রেসিপি করেছেন, যা দেখে অনেক ভালো লাগল। আপনার রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। আপনি দেখছি মাংস গুলো সিদ্ধ করে নিয়েছেন। যাইহোক রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পেঁয়াজ দিয়ে মুরগির মাংস ভুনার দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পেঁয়াজ দিয়ে মুরগির মাংস রান্নার এই লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মুরগির মাংস ভুনা রেসিপি করেছেন। মুরগির মাংস ভুনা বেশ ভালো লাগে। পেঁয়াজ ছাড়া কোন মাংসই ভালো লাগেনা। ধন্যবাদ আপনাকে মুরগির মাংস রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পেঁয়াজ দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। কারণ মুরগির মাংস আমার অনেক পছন্দ। আর মুরগির মাংসের রেসিপি সবসময় খুবই লোভনীয় হয়। আপনি খুব চমৎকার ভাবে মনে রেসিপিটির প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ।

 3 years ago 

আসলে মুরগির মাংস ভুনা আমারও বেশ পছন্দের ৷ আপনি শুধু পিয়াজ দিয়ে মুরগির মাংস ভুনা দারুণ ভাবে করেছেন ৷ আপনার রেসিপি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে ৷ কালার টাও দারুণ এসেছে ৷

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

পিঁয়াজ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে😋। আমার মুরগীর মাংস খেতে ভীষণ ভালো লাগে। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38