🍲টমেটো ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু পাবদা মাছের ভুনা রেসিপি🐟 // [১০% লাজুক খ্যাঁকের জন্য]
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সুস্বাদু পাবদা মাছের রেসিপি আমার খুবই প্রিয়।এই পাবদা মাছের রেসিপি খেতে খুবই মজা লাগে। বিশেষ করে পাবদা মাছ যদি পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভুনা রেসিপি তৈরি করা যায়। তাহলে আরো বেশি সুস্বাদু হয়। তাই আজকে আমি আমার প্রিয় পাবদা মাছের রেসিপি পিঁয়াজ এবং টমেটো দিয়ে ভুনা করেছি। পাবদা মাছের ভুনা রেসিপি খেতে সবচেয়ে বেশি মজাদার হয়। তাই এই রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি পাবদা মাছের ভুনা রেসিপি আপনাদের ভালো লাগবে।
টমেটো ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু পাবদা মাছের ভুনা রেসিপি👇
প্রয়োজনীয় উপকরণ🐟👇
টমেটো ও পিঁয়াজ দিয়ে পাবদা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করতে যেসকল উপকরণের ব্যবহার করেছি এবং যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে টমেটো ও পিঁয়াজ দিয়ে পাবদা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১)পাবদা মাছ | ৫০০গ্রাম। |
| ২) টমেটো | ২৫০গ্রাম। |
| ৩) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৫) জিরা বাটা | পরিমানমতো। |
| ৬) রসুন বাটা | পরিমানমতো। |
| ৭) মসলা বাটা | পরিমানমতো। |
| ৮) লবণ | পরিমানমতো। |
| ৯)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ১০)কাঁচা মরিচ | ০৮টি। |
| ১২)পিঁয়াজ | ১২টি। |
- পেঁয়াজ এবং টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা রেসিপি তৈরি করার জন্য,প্রথমে আমি পাবদা মাছ ধুয়ে কড়াইয়ের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম।
- পাতা মাছের ভুনা রেসিপি তৈরি করার জন্য,আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে এই পাবদা মাছ সিদ্ধ করতে জ্বাল দিতে লাগলাম।
- মসলা দিয়ে পাবদা মাছ ভাল করে সিদ্ধ করে হয়ে গেলেই। সিদ্ধ করা পাবদা মাছ আমি একটি পাত্রে নামিয়ে রেখে দিলাম।
- পাবদা মাছের রেসিপি আমি টমেটো এবং পেঁয়াজ দিয়ে ভুনা করব। তাই আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কুচি গুলো দিয়ে ভালোকরে ভাজতে লাগলাম।
- পেঁয়াজ ভাজি হয়ে গেলে, তার মধ্যে আমি টমেটো সবজি দিয়ে পরিমাণমতো পানি দিয়ে জ্বাল দিতে লাগলাম।
- তারপরে টমেটো ও পিঁয়াজয়ের ভুনা রেসিপি ঝাল দেওয়া হয়ে গেল।তাই সিদ্ধ করা পাবদা মাছের পিস গুলো এই পিঁয়াজ ভুনা রেসিপি উপরে দিয়ে কিছুক্ষণ জ্বাল দিতে লাগলাম। এখন আমি শেষের ধাপে এসে পৌঁছেছি।তাই আমার খুবি ভালো লাগছে।
পিঁয়াজ ও টমেটো দিয়ে মজাদার পাবদা মাছের ভুনা রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে পাবদা মাছের ভুনা রেসিপি খেতে খুবই মজা লাগে।পাবদা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার পাবদা মাছের ভুনা রেসিপি আপনাদের ভাল লেগেছে। পরবর্তীতে আমি আরো মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | টমেটো ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু পাবদা মাছের ভুনা রেসিপি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
পাবদা অনেক সুস্বাদু একটি মাছ। আমার অনেক পছন্দের একটি মাছ। আমার বাংলা ব্লগে বেশ সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি দেখা যায়। টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। বেশ লোভনীয় ছিল বটে। ধাপে ধাপে রেসিপি টা ভালো শেয়ার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আমি যখন প্রথম ঢাকা আসি তখন পাবদা মাছ খুব একটা ভালো লাগতো না। তবে এখন অনেক ভালো লাগে। এর মেইন কারণ ছিলো আমাদের রান্না করার খালা। এখন খালা চেইঞ্জ করছি রান্নাও ভালো হয় এখন। আপনার রেসিপি দেখে এই দিনগুলো মনে পড়ে গেলো। আপনার রেসিপি অনেক ভালো লাগলো। 🤟🤟❣️
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
অসম্ভব লোভনীয় কি রেসিপি শেয়ার করেছেন আপনি ।
আমার কাছে পাবদা মাছ এমনিতেই ভীষণ স্বাদ লাগে আর এভাবে ভুনা ভুনা করে ও রান্না করলে তো অমৃত স্বাদের হয়ে থাকে। খুব ভালো উপস্থাপনা ছিল।
শুভকামনা রইল আপনার জন্য।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
টমেটো ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু পাবদা মাছের ভুনা রেসিপি দেখে তো লোভ সামলানো মুশকিল ভাই দেখে তো খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
পাবদা মাছ মানে অন্য ধরনের একটা স্বাদ। আপনি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখেই আমার জিভে জল চলে আসলো। নেক্সট টাইম আবার রান্না করলে অবশ্যই কিন্তু ইনভাইট করবেন হাহাহা। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
পাবদা মাছ এখনো আমার খাওয়া হয় নাই কিন্তু খেতে মন বলছে আপনার পোস্ট দেখে। কালার কম্বিনেশন টি দারুন ভাবে ফুটে উঠেছে। টমেটো পেঁয়াজ দিয়ে পাবদা মাছের রেসিপি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
পাবদা মাছ খেতে আসলেই খুবই মজার হয়। এটা আপনি পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভুনা করেছেন খেতে খুবই মজার হবে ,সেটাই বোঝা যাচ্ছে। কারণ টমেটো দিয়ে যে কোন মাছ ভুনা করলে খেতে অনেক বেশি মজার হয়। আপনারটা আজকে খুবই মজার একটি রেসিপি হবে। সেটাই বুঝতে পেরেছি কালার টা অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
টমেটো ও পেঁয়াজ দিয়ে আপনি অনেক সুস্বাদু একটি পাবদা মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। আমি অনেক রকম ভাবে পাবদা মাছ খেয়েছি তবে এরকম টমেটো দিয়ে কখনই খাওয়া হয়নি। আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দরভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া, সুস্বাদু পাবদা মাছের রেসিপি দেখে ভিশন খাওয়ার লোভ হচ্ছে। আপনার তৈরি পাবদা মাছের রেসিপি দেখতে এতটাই লোভনীয় দেখাচ্ছে যে মনে হচ্ছে এই পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল। আপনার তৈরি পাবদা মাছের সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং এর রন্ধন প্রণালীর প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।*
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া পাবদা মাছ খেতে ভিষণ মজাদার লাগে। আর ভাইয়া আপনি যেই ভাবে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করেছেন।দেখে মনে হয় খুব সুস্বাদু হয়েছে খেতে। আর দেখতেও দারুণ লাগছে। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা