নতুন একটি রেস্টুরেন্টে পরিদর্শনের অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের পাশেই সুন্দর একটি নতুন রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। আর এই রেষ্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি গিয়েছিলাম। রেস্টুরেন্টের কাজ এখনো চলছে। কাজ এখনো শেষ হয়নি। তবে রেস্টুরেন্টে এর পরিবেশ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যি অনেক ভালো হবে। আর এই রেষ্টুরেন্টের তৈরি করেছে সিরাজগঞ্জ ডিসি সাহেব। এটি সিরাজগঞ্জ ডিসি অফিসের পাশেই। যার কারণে এখানে অনেক জায়গা সরকারিভাবে পরেছিল। আর সেই জায়গাকে ডিসি নিজের পরিকল্পনা থেকে ফুলের বাগান ও এই রেস্টুরেন্টে তৈরি করা পরিণত করল। সত্যিই এই রেস্টুরেন্টে দেখতে যেমন সুন্দর তেমনি রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো হবে এটাই সবাই ধারণা করছে। তাই এই রেস্টুরেন্টে দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে।আমিএ রেস্টুরেন্টেটি দেখার জন্য গিয়েছিলাম। তবে কাজ এখনো সম্পন্ন হয়নি এবং রেস্টুরেন্ট চালু হয়নি। তাই আমি জানতে পারলাম না খাবারের ও রেস্টুরেন্টে এর ভিতরের অবস্থা কেমন। এটি আমরা পরবর্তীতে জানতে পারব। তবে রেস্টুরেন্টটির সৌন্দর্যময় দৃশ্য গুলো আমাকে মুগ্ধ করেছে।


IMG_20230409_213131.jpg

IMG_20230409_213223.jpg

চারপাশে অপরূপ সৌন্দর্যময় সবুজ প্রকৃতির দৃশ্য। আর রেস্টুরেন্টের নিচেই একটি পুকুর রয়েছে। যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই রেস্টুরেন্টে তিনকোণা ভাবে তৈরি করা হয়েছে. সত্যিই ত্রিভুজ আকৃতির হওয়ার কারণে দেখে আমি মুগ্ধ হলাম। চারপাশে গ্লাস দিয়ে লাগানো। এর ভিতরে আমি ঢুকতে পারেনি। কারণ ভিতর কাজ এখনো সম্পন্ন হয়নি। তবে বাইরে থেকে রেস্টুরেন্টে দেখে আপনি মুগ্ধ হয়েছি।অনেক সুন্দর তাই আমার খুবই ভালো লেগেছে।


IMG_20230409_213119.jpg

রেস্টুরেন্টের সামনে অনেক জায়গা রয়েছে। সেখানে সবুজ ঘাস লাগানো হয়েছে এবং এই সবুজ ঘাসের মাঝে মাঝে ফুলের গাছ লাগানো হবে। এখানে সুন্দর একটি ফুলের বাগান হবে। সত্যি রেস্টুরেন্টের সামনে এত সুন্দর জায়গাতে একটি ফুলের বাগান অসাধারন লাগবে এবং সবুজ একটি বড় গাছ রয়েছে। সত্যি রেস্টুরেন্টের সামনে যে পরিকল্পনা করেছে এটি খুবি সুন্দর পরিকল্পনা বলে আমি মনে করি।


IMG_20230409_213210.jpg

IMG_20230409_213153.jpg

একটু উপর থেকে নিচে তাকালে দেখতে পেলাম কৃত্তিম একটি শাপলা ফুল তৈরি করা হয়েছে। এই কৃত্রিম শাপলা ফুলটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। নিচে পানির মধ্যে শাপলা ফুলটি এবং শাপলা ফুলের লাইটিং করা হবে। রাতের বেলায় দেখতে অসাধারণ লাগবে। সত্যিই শাপলা ফুলটি অনেক সুন্দর লাগছে। যখন এটি লাইটিং এর ব্যবস্থা করা হবে তখন অসাধারণ লাগবে।


IMG_20230409_213237.jpg

নীল আকাশের নিচে খোলামেলা পরিবেশের মধ্যে খাবার পরিবেশন করা হবে এবং সামনেই রয়েছে বিশাল বড় সবুজ প্রকৃতির দৃশ্য এবং একটি বিশাল বড় জলাশয়। সত্যিই এরকম সুন্দর প্রকৃতির পরিবেশের মধ্যে খাবারের পরিবেশন এ জায়গাটি আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। যা দেখে আমার খুবই ভালো লেগেছে।খাবারের খাওয়ার জায়গার দৃশ্য অসাধারণ ছিলো। সত্যিই রেস্টুরেন্টে এর পরিকল্পনা এবং এই দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে।


IMG_20230409_213248.jpg

location

আমাদের সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এই রেষ্টুরেন্টে এসে আমি উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছে। আসলে অনেকে আসছে এই রেষ্টুরেন্টের পরিকল্পনা কথা এবং দেখার জন্য। তাই আমিও গিয়েছিলাম রেস্টুরেন্টে পরিবেশ দেখার জন্য। এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি তবে ঈদের পরেই পুরোদমে চালু হবে বলে জানিয়েছে। তখন আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই রেস্টুরেন্টের খাবারের মান এবং খাবারের দাম অন্যান্য রেস্টুরেন্টে এর তুলনায় অনেক কম হবে। রেস্টুরেন্টে চারপাশের প্রকৃতি দৃশ্য গুলো সত্যিই অসাধারন লেগেছে আমার কাছে।তাই জেলা প্রশাসক কার্যালয় পাশে এই রেস্টুরেন্টে কিছু সময় উপভোগ করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

এত দূর থেকে রেস্টুরেন্টে গেলেন আর খাবার খেতে পারলেন না এটা কেমন হলো। যাইহোক খাবার খেতে না পারলে কি হবে রেস্টুরেন্টে খুব ভালোভাবে ঘুরে দেখেছেন আরো সুন্দর কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সব কিছু দেখে মনে হলো যে আসলে রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে পরিকল্পনা করে ডিসি তৈরি করেছে। সরকারি জায়গার জন্য এত সুন্দর করে এত জায়গা নিয়ে রেস্টুরেন্টই তৈরি করতে পেরেছে। আশা করি পরবর্তীতে রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিবেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 
 3 years ago 

খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতে গিয়েছেন আপনি। রেস্টুরেন্টে দেখতে খুবই সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে রেস্টুরেন্টে সত্যিই অসাধারণ। রেস্টুরেন্টের কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন রেস্টুরেন্টে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ আপনাদের জেলার ডিসি সাহেব চমৎকার একটি রেস্টুরেন্ট তৈরি করছেন । এরকম খোলামেলা পরিবেশে রেস্টুরেন্ট হলে সেখানে বেশ মনোরম পরিবেশে সময় কাটানো যায় ।রেস্টুরেন্টের নির্মাণ কাজ শেষ হলে এটি দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে মনে হচ্ছে ।পরবর্তীতে রেস্টুরেন্টটি দেখার অপেক্ষায় রইলাম ।ধন্যবাদ ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি রেস্টুরেন্টে গিয়েছেন। খোলামেলা এবং বিশাল জায়গা নিয়ে রেস্টুরেন্ট টি তৈরি করেছে। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি দেখে আমারও ওই জায়গায় যেতে মন চাচ্ছে। এত সুন্দর একটি রেস্টুরেন্ট পরিদর্শন করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

বাহ্ বেশ সুন্দর একটি রেস্টুরেন্টতো। মনে হচেছ তো বাংলাদেশে বসে বাহিরের স্বাদ পাচ্ছি। বেশ সুন্দর ও মনোরম জায়গায় বিদেশী আদলে গড়ে তুলেছে সিরাজগঞ্জের এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের প্রতিটি স্থানে প্রকৃতির বেশ সুন্দর রূপ বৈচিত্র ফুটে উঠেছে। আমার তো মনে চাচ্ছে একবার ঘুরে আসতে।

 3 years ago (edited)

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹

 3 years ago (edited)

ভাই, আপনাদের জেলার ডিসি সাহেবের উদ্যোগটি বেশ দারুন তো। খুবই চমৎকার রেস্টুরেন্ট তৈরি করেছে তাও আবার মনমুগ্ধকর পরিবেশের মাঝে। যেহেতু রেস্টুরেন্ট দেখতে খুবই সুন্দর হবে সেহেতু আশা করা যায় খাবারের মানও খুব ভালো হবে। পরবর্তী সময়ে রেস্টুরেন্টটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেলে, সেখানে লোভনীয় খাবার গুলো খাবেন এবং সেই সাথে লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করবেন। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

যেহেতু রেস্টুরেন্টে টি সরকারি জায়গাতে তৈরি করা হচ্ছে তাও আবার ডিসি সাহেবের সহায়তায় তাহলে তো দারুণ হওয়ার কথা। যতটুকু দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারলাম অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট তৈরি হবে। যে রেস্টুরেন্টে এত সুন্দর একটি পরিবেশ চারদিকে ফুলের বাগান সেখানে তো অনেক ভালো লাগার কথা। আশা করি পরবর্তীতে রেস্টুরেন্ট যখন উদ্বোধন হবে তখন ভেতরের দিক দেখতে পাবো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সিরাজগঞ্জের ডিসি সাহেবের এরকম একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি বরাবরই সাধুবাদ জানাচ্ছি। আসলেই তিনি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে এখানে সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ভবিষ্যতে এটি আরো বড় ধরনের একটা রেস্টুরেন্টে পরিণত হবে বলে আমার মনে হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37