আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
অনেকদিন পর আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখতে পেলাম নদীর ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে। আসলে যমুনা নদীর এই ছোট ছোট মাছগুলো খেতে খুবই মজাদার হয়। তাই আজকে বাজারে এই ছোট মাছগুলো দেখতে পেয়ে খুবই ইচ্ছা করলো তাই আমি বাজার থেকে ছোট ছোট মাছগুলো কিনে আনলাম।আর মূলা দিয়ে এই মাছ খেতে খুবই মজাদার। বিশেষ করে মূলার শাক ও মূলার শাকের ছোট ছোট নিচের অংশ গুলো দিয়ে রান্না করলে এই ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই মজাদার হয়। তাই আমি বাজার থেকে মাছ ও মূলার শাক কিনলাম। বাসাতেই আলু ছিল। যাইহোক আজকে এই ছোট মাছের চচ্চড়ি রেসিপি আলু এবং মূলা শাক দিয়ে রান্না করেছি। যার কারণে রেসিপিটা খুবই মজাদার হয়েছিল। তাই আজকে বন্ধুরা আপনাদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আলু ও মূলার শাক দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়ি রেসিপি🍲

🍛প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
| ১) ছোট মাছ | ৪০০ গ্রাম। |
| ২) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৩) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) মসলা বাটা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ৭)কাঁচা মরিচ | ০৮টি। |
| ৮)পিঁয়াজ | ১০ টি। |
| ৯))আলু | ২০০ গ্রাম। |
| ২০)মূলার শাক | ৬০০ গ্রাম। |

| সকল উপকরণ নিয়ে আলু ও মূলার শাক দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়ি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি। |
- ছোট মাছের চচ্চড়ি রেসিপি রান্না করা খুবই সহজ।তাই প্রথমে আমি সবজি গুলো সুন্দর করে কেঁটে নিলাম। কেঁটে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, এই সবজিগুলো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
- তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে সবজির রেসিপি আমি কড়াইয়ের উপর দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম।
- তারপরেই সবজির উপরে ছোট মাছ গুলো দিয়ে দিলাম।
- তারপরে পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে, আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
- তারপরে এই সবজি রেসিপি উপরে মূলার শাক গুলো ভালো করে ধুয়ে উপরে দিয়ে জ্বাল দিতে লাগলাম।
- সুস্বাদু ছোট মাছের রেসিপি শেষের দিকে এসে পৌঁছেছি।শেষের ধাপে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। কড়াইয়ের ঢাকনা ডেকে দিয়ে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আসলে ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করতে পেরে ভাল লাগছে।

নদীর সুস্বাদু ছোট মাছের চচ্চড়ি রেসিপি মূলা ও আলু দিয়ে তৈরি করতে পেরে খুবই ভালো লাগছে। আর এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আপনাদের সাথে মজাদার রেসিপি শেয়ার করলাম। আসলে ছোট মাছের চচ্চড়ি রেসিপি অনেকদিন পর তৈরি করলাম। তাই খেতে খুবই ভালো লাগলো। আশা করছি আমার ছোট মাছের রেসিপি আপনাদের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
| ধরণ | আলু ও মূলার শাক দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়ি রেসিপি🍲 |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আপনি আজ আমার অনেক পছন্দের ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। এভাবে ছোট মাছের চচ্চড়ি করে খেতে অনেক সুস্বাদু লাগে। আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি অনেক খেয়েছি তবে কখনো মুলা শাক দিয়ে এভাবে তৈরি করে খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।
ছোট মাছ এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে।রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
আলু ও মূলার শাক দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়ি রেসিপি টা দেখে জিহ্বা দিয়ে পানি চলে আসলো। কারণ আমার প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া আপনি। ছোট মাছ আমার অনেক পছন্দের একটা মাছ আবার তাও যদি হয় যমুনার নদীর মাছ। নদীর ছোট মাছ খেতে অসম্ভব ভালো লাগে। ধন্যবাদ
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে
ছোটো আমার ভীষণ পছন্দের, আমার কাছেতো খুবই ভালো লাগে। আজকে আপনি নদীর ছোট মাছ দিয়ে আলু মুলা শাকের চচ্চড়ি করেছেন। আসলে এরকম রেসিপি যদিও কখনো খাওয়া হয়নি। তবে আমার কাছে বেশ ভালো লাগে। এটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয়।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আলুও মুলার শাক ছোট মাছ দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেখতে খুবই খেতে ইচ্ছে করছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই
আলু ও মুলা দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ছোট মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার রেসিপি তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।
আলু এবং মুলা শাক দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে নদীর ছোট মাছ রান্না করেছেন। এ ধরনের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ
নদীর ছোট মাছ আমার খুবই খুবই ফেভারিট আলু এবং মোলার শাক দিয়ে খুব লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চিত খুব মজা হয়েছিল।।।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।
আলু মুলার শাক সাথে নদীর ছোট মাছ এর সংমিশ্রণ যে খুবই সুন্দর হবে তার বলার অপেক্ষা রাখে না। তাছাড়া ধাপে ধাপে যেভাবে আপনি রেসিপিটি উপস্থাপন করেছেন তাতে সহজেই বোঝা যাচ্ছে ।সুন্দরভাবে পাঠকের সুবিধার্থে এরকম ভাবে ধাপে উপস্থাপন সত্যই খুব উপকারী।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।