বন্ধুদের সাথে মাছ ধরার স্মৃতিময় গল্প//পর্ব-২
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই স্মৃতির পাতা থেকে আজকে মাছ ধরার গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বর্ষাকালে নদীতে মাছ ধরার এই গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। আজকে তাই আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আসলে বাবার সাথে নৌকায় করে হাঁটে গিয়ে জাল কেনার সেই অনুভূতি অসাধারণ ছিল। সাথে ছিল বন্ধু তাই সেই মুহূর্তগুলো উপভোগ করেছি। আজকে তাই আপনাদের মাঝে বর্ষাকালের নদীতে মাছ ধরা সেই মুহূর্তগুলো শেয়ার করব। আশা করছি এই পর্বটি পড়ে আপনাদের ভালো লাগবে।
বর্ষাকালে চারিদিকে পানি থইথই করে। আর এই পানির মধ্যে সকলেই যেন মাছ ধরার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর সবার এই মাছ ধরার দৃশ্য গুলো দেখে যেন আমাদের ইচ্ছা করে মাছ ধরতে। তাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্ষার পানি যেন নদীতে থৈথৈ করছে। নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম সকলে মাছ ধরছে আর এই মাছ ধরার দৃশ্য গুলো দেখে আমার বন্ধু এবং আমিও মাছ ধরার জন্য বায়না করলাম। তাই বাবার সাথে হাটে গিয়ে জাল কিনে এনেছি। আর এই জাল কিনে আনতে পেরে খুবই ভালো লেগেছে। বাবা পরের দিন আমাদের খুবই সুন্দর করে একটি মাছ ধরার জাল বানিয়ে দিলো। আর এই মাছ ধরার জালটি নিয়ে আমরা নদীর পারে চলে গেলাম মাছ ধরতে। নদীর পাড়ে গিয়ে দেখি পানি অনেক বৃদ্ধি পেয়েছে। আর এখান অনেকেই জাল পেতে রেখেছে।
নতুন জাল কিনে নিয়ে আমরা নদীর পাড়ে আসলাম। সত্যিই নতুন জাল কিনে আনার পরে মাছ ধরার জন্য একটা অন্যরকম নেশা কাজ করে। আর এই মাছ ধরার জন্য আমরা বন্ধুরা মিলে জাল পাতলাম। সত্যিই আমরা চার বন্ধু ছিলাম এই মাছ ধরার জন্য সকলে যেন আনন্দে খুশিতে নদীর পাড় দিয়ে জালগুলো পাতলাম।জলের নাম কারেন্ট জাল। এই জাল নদীতে পেতে রাখতে হয়। কিছুক্ষণ পরে যখন আমরা আসবো জাল তুলবো তখন দেখতে পাব জালে মাছ আটকে রয়েছে। এই মাছগুলো তুলতে পেরে খুবই ভালো লাগে। তাই আমরা চার বন্ধু মিলে মাছ ধরার জন্য জাল পেতে একটু অপেক্ষা করতে লাগলাম।
নদীতে জাল পেতে আমরা চার বন্ধু অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করতে লাগলাম। নদীর পাড়ের দৃশ্য দেখতে লাগল । সেই দৃশ্যগুলো দেখতে দেখতে কিছু সময় পার হয়ে গেল। আর দুই ঘন্টা পরে আমরা আবারও আমাদের জালের কাছে ফিরে আসলাম এবং আমার বন্ধু সুজন বলল যে এখন এই জালে অনেক মাছ আটকে রয়েছে।আমিও অনেক আনন্দের সাথে জাল তুলতে লাগলাম। জাল তুলে যেন দেখতে পেলাম একটি টেংরা মাছ ধরে রয়েছে।
সর্বপ্রথম আমার এই জালে টেংরা মাছ দেখতে পেলাম তখন আমার খুবই ভাল লাগল। সত্যিই এভাবেই যেন আনন্দে খুশিতে মেতে উঠলাম। আমার বন্ধু এবং আমি আরো জাল পেতে লাগলাম। জাল তুলে দেখি অনেক মাছ ধরেছে। টেংরা থেকে শুরু করে অনেক মাছ। সত্যিই এই মাছগুলো ছাড়াতে যেন আমার কষ্ট হচ্ছিল। তার পরেও আনন্দে আমি এই মাছগুলো ব্যাগে রাখতে ছিলাম এবং অর্ধেক তোলার পরে দেখতে পেলাম অনেক বড় একটি শিং মাছ আমাদের জানে ধরা পড়েছে। আর এই সিংহটি আমার বন্ধুর ছাড়াতে গিয়ে হাতে কাঁটা লেগেছে।সেই মাছুদের হাতে এত ব্যথা যা বলার মতো না। বন্ধু অনেক চিৎকার করতে লাগল এবং রক্ত পড়তে লাগলো। আমি বন্ধুকে ধরে নদীর পাড়ে বসিয়ে দিলাম।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুদের সাথে মাছ ধরার স্মৃতিময় গল্প। আপনার প্রথম গল্প আমি পড়েছিলাম আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে এই গল্পটি বেশ ভালো লাগলো। আসলে বন্ধুদের সাথে মাছ ধরতে বেশ মজা আমি অনেকবার ধরেছি তাই বিষয়টা আমি খুব ভালোভাবে জানি। মাঝরাতে গিয়ে আপনার বন্ধু মাসুদের হাত কেটে যায় এবং অনেক রক্ত বের হয় বিষয়টি খুবই দুঃখজনক। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার বন্ধুদের সাথে মাছ ধরার স্মৃতিময় গল্প পড়ে অনেক ভালো লাগল। আসলে কারেন্ট জাল কিনে এনে আপনারা নদীতে পেতে কিছু ক্ষণ অপেক্ষা করার পর দেখলেন অনেক মাছ ধরেছে। সত্যি এভাবে মাছ ধরা পড়লে অনেক ভালো লাগে। তারপর মাছ গুলো থেকে কিছু মাছ পিকনিকের জন্য রাখলেন, সেটা তো অনেক আনন্দের কথা।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নতুন জাল পেয়ে আপনি এবং আপনার বন্ধুরা অনেক খুশিতে মাছ ধরার জন্য গিয়েছিলেন। আসলে নতুন জাল নিয়ে মাছ ধরার মুহূর্তটা একেবারেই অন্যরকম। সবাই অনেক আনন্দ করতে করতে মাছ ধরার জন্য গিয়েছিলেন এবং মনে হচ্ছে অনেক মাছ পেয়েছিলেন। শিং মাছ জাল থেকে ছাড়ানোর সময় আপনার বন্ধু মাসুদের হাতে কাটা ফুটে গিয়েছিল এবং অনেক রক্ত বের হয়েছিল সত্যি এটা জেনে খারাপ লাগলো। আপনার আব্বু আপনাদের মাঝে দেখে অনেক খুশি হয়েছিলেন। যাইহোক পরবর্তী পর্বে কি হবে তা দেখার অপেক্ষায় থাকলাম।
কখনো এভাবে জাল পেতে মাছ ধরা হয়নি কিন্তু যখন কেউ মাছ ধরত তখন দাঁড়িয়ে দেখতাম। তবে শিং মাছ থেকে আমি বহু হাত দূরে ছিলাম। একবার দেখেছিলাম আমার আব্বু যখন পুকুরে মাছ ধরছিল তখন আমার আব্বুর পায়ে শিং এর কাটা লেগেছিল তারপর এটি ফুলে অবস্থা খারাপ। অনেক ওষুধ খেতে হয়েছিল ব্যথা কমে না। আর সেজন্যই আমরা সব সময় শিং মাছ এবং টেংরা মাছ থেকে দূরেই থাকি। অন্যান্য মাছগুলো ধরতে ভালোই লাগে। দারুন মুহূর্ত শেয়ার করেছেন ভাইয়া।
ছোটবেলা যখন নানার বাড়িতে বেড়াতে যেতাম, তখন ছোট মামার সঙ্গে পুকুরে অনেকবার মাছ ধরেছি। কিন্তু কখনো কারেন্ট জালে মাছ ধরা হয়নি। তবে কারেন্ট জালে মাছ মারার দৃশ্য অনেক দেখেছি। শিং মাছের কাঁটা ফুটলে ভীষণ ব্যথা পাওয়া যায় তা আমার জানা আছে। আপনার বন্ধু মাসুদের হাতে কাটা ফুটেছে শুনে, উপলব্ধি করতে পেরেছি সে ঠিক কথাটা ব্যথা পেয়েছিল। যাইহোক ভাই, বন্ধুদের সাথে মাছ ধরার সুন্দর স্মৃতি টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার আব্বু আপনাদেরকে কারেন্ট জাল কিনে দিয়েছিলেন মাছ ধরার জন্য সেই পর্বটা আমি পড়েছিলাম। আসলে বর্ষার মৌসুমে মাছ ধরার মুহূর্তটা একেবারে অন্যরকম হয়। এভাবে মাছ ধরতে সবার কাছেই ভালো লাগে। আপনি আপনার বন্ধুদের সাথে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন মাছ ধরতে গিয়ে দেখছি। আসলেই ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। আপনারা প্রথমবার যখন জাল তুলেছিলেন তখন একটা টেংরা মাছ পেয়েছিলেন। এরপরে আস্তে আস্তে অনেকগুলো মাছ ধরতে পেরেছিলেন। তারপরে তো দেখছি একটা শিং মাছ আপনার বন্ধুকে কাটা ফুটিয়ে দিয়েছিল। যার কারণে অনেক রক্ত বের হয়েছিল এই বিষয়টা সত্যি খুবই দুঃখজনক ছিল। তৃতীয় পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।