নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির মাঝে ভ্রমন ও ফটোগ্রাফি //পর্ব-১
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
যমুনা নদীর অপরূপ সুন্দর দৃশ্য দেখার জন্য বড় ভাইয়ের সাথে ভ্রমন করতে গিয়েছিলাম। আর এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য বিশেষ করে বিকেলবেলা হাজার হাজার মানুষ এই নদীর পাড়ে আসে। আর নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যার কারণে নদীর পাড়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই দৃশ্যগুলো উপভোগ করে এবং নদীর পারে যেন একটি মেলার মতো অবস্থায়। এখানে ছোট বাচ্চাদের খেলাধুলার সকল আসবাবপত্র থেকে শুরু করে মেলার পরিবেশ যেন এই নদীর পাড় দিয়ে লক্ষ্য করা যায়। তাই নদীর পাড়ে ভ্রমণের সেই মুহূর্ত আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আর সেই মুহূর্তগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা চলুন ফটোগ্রাফি গুলো দেখা শুরু করা যাক।
নদীর এই সুন্দরময় দৃশ্য দেখার জন্য আমরা রিক্সা নিয়েই নদীর বাঁধ দিয়ে যাচ্ছিলাম। আর নদীর এই বাঁধটি অপরূপ সৌন্দর্যময় সবুজ প্রকৃতির দৃশ্য এবং বাঁধের পাশ দিয়ে অনেকে হেঁটে নদীর দৃশ্য দেখার জন্য যাচ্ছিল, তাই এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আমরা একটি রিকশা নিয়ে যাচ্ছিলাম। আমি রিক্সার উপর থেকে এই সৌন্দর্যময় নদীর বাঁধের ফটোগ্রাফি করতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
বিকেল বেলা যেন এই নদীর পারে হাজার হাজার মানুষ আসে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে গাড়ি নিয়ে, রিক্সা কেউ বা হেঁটে আমরাও রিক্সা যাচ্ছিলাম।যাওয়ার পথে দেখতে পেলাম অনেক গাড়ি যেন এ রাস্তা দিয়ে চলছে। আসলে এই রাস্তাটি আমার খুবই ভালো লাগে কারণ দু'পাশে অনেক সবুজের সমাহার মাঝখান দিয়ে রাস্তা এত সুন্দর পরিবেশ, রাস্তা দিয়ে ভ্রমণের মুহূর্ত টাই অনেক ভালো লেগেছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পারে যেন মেলার আয়োজন। এখানে ছোট বাচ্চাদের খেলাধুলা বিক্রি করার জন্য অনেক দোকান রয়েছে। আসলেই নদীর পাড়ে ছোট বাচ্চারাই যেন বেশি আসে। কারণ তারা তাদের এই নদীর পারে মা বাবার সাথে আসে এবং এখানে খেলাধুলার অনেক ব্যবস্থা রয়েছে।নাগরদোলা থেকে শুরু করে প্রায় সকল খেলনায় যেন এই নদীর পাড়ে রয়েছে। আর এখানে এই দোকানগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ছোট বাচ্চারা যেন এই দোকান থেকে তাদের খেলনা কেনার জন্য ব্যস্ত ছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পারে অনেক ফুচকা চটপটির দোকান রয়েছে। আর এখানে বসার খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। নদীর পাড়ে নদীর এই ঢেবের শব্দ এবং নদীর প্রকৃতির বাতাস উপভোগ তার পাশে বসে থেকে ফুচকা চটপটি খাওয়ার মুহূর্ত সত্যিই অসাধারণ। তাই যেন এই ফুচকার দোকানগুলোতে সবসময় ভিড় লেগেই থাকে। এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগলো। আমরাও যেন চটপটি খাওয়ার জন্য এই দোকানের পাশে আসলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর এই পাড় দিয়ে ছোট ছোট গাছ লাগানো হয়েছিলো। আজকে যখন বড় ভাইয়ের সাথে এসে ভ্রমণ করলাম, তখন দেখতে পেলাম এই গাছগুলো অনেক বড় হয়েছে। আসলে অনেক আগে এসেছিলাম আর আজকে অনেকদিন পরে এসে দেখতে পেলাম নদীর পাড় দিয়ে সুন্দরময় গাছগুলো অনেক বড় হয়েছে। আর এই গাছগুলোর নিচে বসে থেকে নদীর সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখতে আরো বেশি ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড়ে অনেক গাছ লাগানো হয়েছে, বট গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো বড় হয়েছে, তাই যেন প্রিয় মানুষকে সাথে নিয়ে এই গাছের নিচে বসে নদীর পাড়ের আবহাওয়া উপভোগ করছে অনেকেই। তাদের এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। তাই প্রিয় মানুষকে নিয়ে এই নদীর পাড়ে ভ্রমণ করার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://twitter.com/rayhan111s/status/1694962749833715739?t=4BOREHYK7NRjt7qo1yzGsw&s=19
নদীর পাড়ে গেলে মনটা শান্ত হয়ে যায়। শান্ত নদীর তীরে বসে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। আর চারিদিকের পরিবেশটাও দেখছি অনেক বেশি সুন্দর। কারণ বাচ্চাদের খেলনা নিয়ে বসে আছে অনেক লোকজন আর বাচ্চারা সেখানে গিয়ে নিজেদের ইচ্ছেমতো জিনিসপত্র কিনতে পারবে। তাতে তারা খুশি থাকবে। আপনার প্রত্যেকটি ছবিতে খুব সুন্দর আলোচনা করেছেন। গাছগুলো দেখে মনে হচ্ছে বাদাম গাছ, সারিসারি গাছ গুলো দেখতে সত্যিই ভালো লাগছে।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে ভাই আপনার নদীর পাড় ভ্রমণ এবং ফটোগ্রাফি পোস্টি পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে নদীর পাড়ে বেড়াতে গেলে প্রত্যেকটি মানুষের অনেক বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে নদীর পাড়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল তার মধ্যে বেশ ভালো লেগেছে বটগাছের দৃশ্য। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে নদীর পাড়ে সময় অতিবাহিত করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
নদীর পাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে। বিশেষ করে পড়ন্ত বিকেলে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত গুলো বেশ অসাধারণ হয়ে থাকে। নদীর পাড়ে মেলা বসে জেনে খুব ভালো লাগলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹