লাউ দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি লাউ সবজি দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছি। আসলে রুই মাছ আমার খুবই প্রিয়। যার কারণে এই রুই মাছের রেসিপি আমি মাঝেমধ্যেই তৈরি করি। আর লাউ সবজি আমাদের গ্রামের থেকে আনা হয়েছে। আসলে আমাদের গ্রামে চাচাতো ভাইদের লাউ গাছ রয়েছে। সেখানে দেখতে পেলাম অনেকগুলো লাউ ধরে রয়েছে। আর এই লাউ দেখতে পেয়ে খেতে খুব ইচ্ছা করলো। যার কারণে আমি এই লাউ এইটা নিয়ে এসেছিলাম। আর সেই লাউ দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছি।তবে লাউ দিয়ে আমার কাছে বোয়াল মাছের রেসিপি সবচেয়ে বেশি মজাদার লাগে। তো বন্ধুরা চলুন আজকে লাউ দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি তৈরি করা দেখা শুরু করা যাক।


IMG_20240514_080034.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20240514_081121252.jpg

উপাদানপরিমাণ
১) রুই মাছ৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) লাউ১ টি।
৯)পিঁয়াজ২৫০ গ্রাম।।
১০)কাঁচা মরিচ১০০ গ্রাম।
লাউ দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240514_080444.jpgIMG_20240514_080402.jpg
  • রুই মাছের সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য, প্রথম আমি রুই মাছগুলো মসলা দিয়ে মেখিয়ে, এই রুই মাছ জ্বাল দিয়ে একটা পাত্রে রেখে দিলাম।
ধাপ-২🍲
IMG_20240514_080312.jpgIMG_20240514_080257.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিলে ভাজতে লাগলাম এবং মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি এই মসলা মাখাতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20240514_080324.jpgIMG_20240514_080238.jpg
  • তারপর মসলার ঝোল তৈরি করে নিলাম। আর এই মসলা ঝোলের মধ্যে লাউ সবজি গুলো দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20240514_080222.jpgIMG_20240514_080151.jpg
  • লাউ সবজি গুলো ভালো করে সিদ্ধ করে নিলাম।সবজি সিদ্ধ হয়ে গেলে, জ্বাল দেওয়ার রুই মাছের পিসগুলো আমি এই লাউ সবজির উপরে দিয়ে আবারো জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20240514_080127.jpgIMG_20240514_080114.jpg
  • এভাবে আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি এই মজাদার লাউ দিয়ে রুই মাছের রেসিপির শেষের ধাপে এসে পৌঁছালাম। শেষে ধাপে এসে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। রেসিপি কালারটাও দেখে অনেক মজাদার মনে হচ্ছিলো।
👇পরিবেশন🍲

IMG_20240514_080057.jpg

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার প্রিয় লাউ দিয়ে এই সুস্বাদু রুই মাছের রেসিপি তৈরি করে শেয়ার করলাম। আসলে রুই মাছের রেসিপিটা লাউ দিয়ে তৈরি করার কারণে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এই লাউ সবজি ঠান্ডা হলে আরো বেশি মজা লাগে। তাই আপনাদের মাঝে আমার এই রেসিপিটা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি মজাদার এই রেসিপি দেখে আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 5 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 5 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করে রেসিপিটি ছিল লাউ দিয়ে রুই মাছ রান্নার বেশ সুস্বাদু রেসিপি। আসলে ভাইয়া লাউ দিয়ে মাছ রান্না করলে সে তরকারি খেতে আরো স্বাদ বেড়ে যায়‌ । অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

লাউ দিয়ে সুস্বাদু রুই মাছ রান্নার রেসিপি দেখলে তো আমার জিভে জল চলে এসেছে। রেসিপির কালার টি দেখে আরও সেউরিটি হতে পারলাম যে রেসিপিটি অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে পর্যায়ক্রমে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

লাউ দিয়ে এখন পর্যন্ত সুস্বাদু রুই মাছের রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে লাউ দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি অনেক সুন্দর হয়েছে। আপনি একদম স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করে রুই মাছের রেসিপি টি সম্পন্ন করেছেন। ফাইনাল স্টেপের ফটোগ্রাফী টি দেখে মনে হচ্ছে রুই মাছের রেসিপি টি অনেক মজাদার হয়েছিল।

 2 years ago 

লাউ তরকারি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন। রুই মাছ এমনিতেই অনেক সুস্বাদু একটা মাছ। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রুই মাছ আমার খুবই প্রিয়। আপনি লাউ সবজি দিয়ে রুই মাছের দারুন রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি গুলো গরম গরম খেতে সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। আমাদের কমিউনিটিতে খুবই সুন্দর সুন্দর রেসিপি তৈরি দেখতে পাই। আপনার রেসিপি তৈরি অনেক সুন্দর ছিল । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লাউ দিয়ে রুই মাছের লোভনীয় একটা রেসিপি উপস্থাপন করেছেন ভাই। এই খাবারটি আমার ভীষণ পছন্দের এবং মাঝে মাঝে এভাবে তৈরি করে খেতে পছন্দ করি। আপনার পরিবেশন আর রেসিপি উপস্থাপন সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাই চমৎকার রেসিপি পোস্ট উপহার দেয়ার জন্য।

 2 years ago 

লাউ দিয়ে মাছ খেতে ভীষণ সুস্বাদু লাগে।অনেক সুন্দর হয়েছে রেসিপিটি। লোভনীয় লাগছে খুব।রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার গ্রামের এক চাচাতো ভাইয়দের গাছে লাউ দেখে খেতে ইচ্ছা করছিলো,যার কারণে একটি লাউ নিয়ে এসেছিলেন আর সেই লাউ দিয়ে রুই মাছ রান্না করে আমাদের মাঝে রেসিপি পোস্ট শেয়ার করেছেন জেনে ভালো লাগলো। মাছ দিয়ে লাউ রান্না খেতে বেশ সুস্বাদু লাগে মনে হয় আপনাদের রান্নাটাও খেতে বেশ সুস্বাদু হয়েছিল।যাই হোক ধন্যবাদ আপনাকে রুই মাছ দিয়ে লাউ রান্না করার রেসিপিটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে গ্রামের চাচাতো ভাইদের লাউ গাছ থেকে লাউ নিয়ে এসেছিলেন এবং সেই লাউ দিয়েই রুই মাছ রান্না করেছে। রুই মাছ আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে আর এটা যদি লাউ দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38