"আমার বাংলা ব্লগ"// কবিতা //আজও তোমার অপেক্ষায় 💗

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


sunset-gbd4298aec_1280.jpg

source

ভালোবাসার মানুষের জন্য হাজার বছর অপেক্ষা করতে জানো ভালো লাগে।আর এই ভালোবাসার প্রিয় মানুষটি যখন ফিরে আসে তখনই অনেক ভালো লাগে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ভালোবাসার প্রিয় মানুষটির জন্য সারাজীবন অপেক্ষা করতে রাজি। তেমনি একজন মানুষ রয়েছে আমাদের বাড়ির পাশে নাম তার রহিম। আর এই রহিম ভাই তার ভালোবাসার প্রিয় মানুষটির জন্য আজও অপেক্ষা করে আছে। রহিম ভাফ যখন ঢাকাতে থাকবো, তখন একটা মেয়ের সাথে তার ভালোবাসা হয় এবং সেই মেয়েটিকে বিয়ে করে। বিয়ে করার পর এই মেয়েটিকে নিয়ে সে গ্রামে এসেছিলো এবং গ্রামে এসে চার মাস সংসার করেছে। তবে সেই মেয়েটির বাড়ি যায় এবং তার বাড়ি ছিলো বরিশাল।সে আসবে বলে কথা দিয়েছিল,কিন্তু এখন পাঁচটা বছর কেটে গেল এখনো সেই রহিম ভাইয়ের বউ ফিরে আসেনি। কিন্তু রহিম ভাই আমাদের কাছে ঠিকই বলে যে অবশ্যই সে ফিরে আসবে। কিন্তু আমরা তো জানি সে ফিরে আসবে না। কারণ তার মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল না। রহিম ভাইয়ের মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল। যার কারণে তাঁর মনে এখনো আশা রয়েছে, তার ভালোবাসার প্রিয় মানুষটি ফিরে আসবে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করেই আজও তোমার অপেক্ষায় এই কবিতা লিখেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি ভালো লাগবে।


আজও তোমার অপেক্ষায়
মোঃরায়হান রেজা

অপেক্ষার প্রহর আর তো মর সহেনা,
কবে তুমি আসবে প্রিয়ও।
ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে ধরবো তোসাকে ,
শক্ত করে আজীবনের মত।


অপেক্ষার সকল বাধা পার করে,
আসবে তুমি যখন আমার ঘরে।
আলোকিত হবে তোমার আগমনে,
আমার হৃদয়ের ঘরটি জুড়ে।

তোমার অপেক্ষায় তাই আমি পথ চেয়ে,
থাকি বারেবারে,কবে তুমি আসবে ফিরে।
আমার এই মনের ঘরে,
ভালবাসার আলো জ্বালিয়ে।

তোমার জন্য অপেক্ষা করতে,আমি যুগ যুগ ধরে রাজি।
যদি তুমি আসো ফিরে অপেক্ষার প্রহর কাটিয়ে।
আনন্দ ভেসে উঠবে আমার মন,
তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে।

তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি,
গোলাপ ফুলের তোড়া নিয়ে,
কখনো আসবে তুমি আমার কাছে।
ফুল দিয়ে বরণ করে নেব আমার এই বুকের মাঝে।

তাইতো আজও দাঁড়িয়ে আছি,প্রিয়ও তোমার অপেক্ষাই।
তোমার আশাতেই থাকতে চাই হাজার বছর ধরে।
ফিরে আসবে তুমি আমার কাছে,
অপেক্ষার সকল বাধা দূর করে,আমার এই মনের ঘরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতে ভালো লাগে। এই পৃথিবীতে অপেক্ষা শব্দটি খুবই কঠিন। কেউ অপেক্ষা করতে চায় না, কিন্তু ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা যায়। আর এই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আজকের এই কবিতাটি লিখেছি।আসলে ভালোবাসার প্রিয় মানুষটি যখন ফিরে আসে তখন সকল কষ্ট দূর হয়ে যায়। তো বন্ধুরা আশা করছি আমার আজকের ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 
 3 years ago 

অপেক্ষার সকল বাধা পার করে,
আসবে তুমি যখন আমার ঘরে।
আলোকিত হবে তোমার আগমনে,
আমার হৃদয়ের ঘরটি জুড়ে।

আপনি ভাই দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ভালোবাসার মানুষের উপরে এমন বিশ্বাস রাখা উচিত একদিন আসবে সে সকল বাঁধা অপেক্ষা করে। সেদিন আপনার ঘর আলোকিত হবে। কবিতার প্রতিটি লাইনের মাধুর্যতা বেশ ভালো ছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আসলে যদি কেউ কাউকে প্রকৃত অর্থে ভালবাসে তাহলে সে তার প্রিয় মানুষটিকে ছেড়ে যেতে পারে না। হয়তো রহিম ভাই তাকে সত্যিকার অর্থে ভালোবাসতো কিন্তু মেয়েটি তাকে সত্যিকার অর্থে ভালোবাসেনি। আজকে কি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কবিতা লিখেছেন সত্যি বেশ ভালো লেগেছে কারণ এই অপেক্ষা শব্দটা শুনলেই যেন মনের মধ্যে ধরফর করে ওঠে। তবে সেটা যদি হয় আপনার প্রিয় মানুষকে নিয়ে অপেক্ষা করা তাহলে সেটা তো আরো কষ্টকর হয়ে যায় কারণ সব সময় সবাই চায় তার প্রিয় মানুষটা তার পাশেই থাকুক।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 3 years ago 

অপেক্ষার সকল বাধা পার করে,
আসবে তুমি যখন আমার ঘরে।
আলোকিত হবে তোমার আগমনে,
আমার হৃদয়ের ঘরটি জুড়ে।

আসলে আপনি ঠিকই বলেছেন মানুষ মানুষকে ভালবাসলে তাকে নিয়ে অনেক রকমের স্বপ্ন দেখতে থাকে। আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো বাস্তবে কিছু স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য। কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল। অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা যায়। অনেকেই আছে অপেক্ষা করতে চায় না। কিন্তু অপেক্ষা করার পরে যদি প্রিয় মানুষটি ফিরে আসে তখন সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি খুবই সুন্দর ভাবে এই টপিকটি তুলে ধরে কবিতাটি লিখেছেন। সম্পূর্ণ কবিতাটি জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আসলে আপনার পুরো কবিতাটি ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইন খুব সুন্দর ভাবে উঠে উঠেছে। প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কবিতা দেখতে চাই

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38