বন্ধুদের সাথে মাছ ধরার স্মৃতিময় গল্প//পর্ব-১
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই স্মৃতি পাতা থেকে আজকে আর একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই গল্পটি পড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে বন্ধুদের সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, এই স্মৃতির কথাগুলো মনে করতে পেরেও যেন খুবই ভালো লাগে। আসলে বন্ধুদের সাথে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। কতই না ভালো হতো। তাই আজকে আমি আমার বন্ধুর সাথে মাছ ধরার গল্প নিয়ে এসেছি। আসলে বন্ধুদের সাথে মাছ ধরার এই মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিলো। আমরা গ্রামের মানুষ, আর আমাদের গ্রামে একটি নদী বয়ে চলেছে। আমরা বন্ধুরা মিলে এই নদীতে মাছ ধরতে যেতাম। সত্যি মাছ ধরার গল্প অনেক রয়েছে। সেই গল্পের পাতা থেকে আজকে একটি গল্প শেয়ার করছি। আশা করছি এই গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।
আমাদের গ্রামে একটি নদী বয়ে চলেছে। আর এই নদীতে বিকেলবেলা অনেকে মাছ ধরতে আসে। তাই আমরা বন্ধুরা মিলে একদিন নদীর পাড়ে গিয়েছি। আর নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম জেলেরা নদীতে মাছ ধরছে। এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো এবং নদীর একপাশে দেখতে পেলাম আমার চাচা এবং চাচাতো ভাই মাছ ধরছে। তাই এই মাছ ধরার দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো। তাই আমরা দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আমরা মাছ ধরবো। আর এই মাছ ধরার জন্য একটি জাল বানাতে হবে।
আমরা মাছ ধরার জাল ছিলো না, তাই আমি বাড়িতে আসলাম এসে আমার বাবাকে বললাম। আমাকে জাল কিনে দিতে। কারণ নদীতে সকলেই এখন জাল দিয়ে মাছ ধরছে। তাই বাবা বলল। বাবা বললো ঠিক আছে, বিকেল বেলা হাটে যাব, হাঁটে থেকে জাল কিনে আসবো। বাবাকে বললাম আমিও হাঁটে যাবো। বাবা বলল তোমার হাঁটে যেতে হবে না। আমি জাল কিনে আনব। আমি বললাম না আমি হাঁটে যাব এবং আমার সাথে আমার বন্ধুও যাবে। তাই বাবা বলল আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেল বেলা তোমার বন্ধুকে নিয়ে এসো। বাবার সাথে আমার বন্ধু এবং আমি হাঁটে যাবো জাল কিনতে।তাই খুবি ভালো লেগেছে।
আমার বন্ধু আমি এবং বাবার বিকেল চারটার দিকে হাঁটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের গ্রাম থেকে নৌকায় করে হাঁটে যেতে হয়। সত্যিই বাবার সাথে এই নৌকায় করে হাঁটে যাওয়ার মুহূর্তটা আমি অনেক আনন্দের সাথে উপভোগ করতেছিলাম। বাবা বলল আজকে তোমাদের নৌকায় করে হাঁটে নিয়ে যাব। তাই বাবার সাথে নৌকায় করে যাচ্ছিলাম। নৌকায় যখ নদীর বুকে দিয়ে রওনা দিলো, তখন খুবই ভালো লাগতেছিল। সকলের সাথে হাঁটে যাওয়ার সেই মুহূর্তটা সত্যিই অনেক আনন্দের ছিল। এমনিতে আমরা মাছ ধরার জন্য জাল কিনতে যাচ্ছি। মনের ভিতর এক অন্যরকম আনন্দ কাজ করতেছিল।
নৌকায় করে হাটে আসলাম। আর এই নৌকায় করে হাঁটে আসতে ২০ মিনিট সময় লেগেছে।এই ২০ মিনিট নৌকার মধ্যে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করলাম তারপরে বাবার সাথে যখন হাটে আসলাম। হাটের ভিতরে অনেক মানুষ দেখতে পেলাম। আর এই হাটের ভিতরে অনেক মানুষকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।কারণ হাটে আমাদের গ্রামের অনেক চেনা মানুষ রয়েছে। তো বাবার সাথে আমরা মাছ ধরার জাল কেনার হাট এর পাশে আসলাম। এখানে শুধু মাছ ধলার বিভিন্ন জাল বিক্রি করা হচ্ছে। সেখান থেকে আমরা কারেন্টজাল নামে একটি জাল কিনলাম। এই জালের দাম নিয়েছিল ৫০০ টাকা. বাবা বলল এই জাল দিয়ে তোমরা দুজন মাছ ধরতে পারবে এবং এই জাল দিয়ে মাছ ধরতে ২/৩ জন লাগে।তারপনবাবা বললাম ঠিক আছে জাল তো কেনা হয়ে গেলো এখন তো তোমরা অনেক খুশি। আমি ও আমার বন্ধু বললাম বাবা আমরা অনেক খুশি। তখন বাবা আমাদের বললো যে আসবো তোমাদের এখন মিষ্টি খাওয়ায়। তখন বাবা আমাদের একটি দোকানে বসিয়ে দিলো মিষ্টি কিনে দিয়ে।আমরা মিষ্টি খেতে লাগলাম এবং বাবা বাজার করতে হাঁটের মধ্যে গেলো।
ভাইয়া আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে, আপনার বাবা এবং আপনার বন্ধুর সাথে নৌকায় করে হাটে যাওয়ার মুহূর্তটা অত্যন্ত আনন্দে ছিল। যাহোক ভাইয়া, আপনার বন্ধুর সাথে ছোটবেলায় মাছ ধরার স্মৃতিময় গল্পে আপনার বন্ধুর সাথে জাল দিয়ে মাছ ধরার দ্বিতীয় পর্বটি পড়ার অপেক্ষায় রইলাম।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুদের সাথে মাছ ধরার স্মৃতিময় এর গল্প। আপনার গল্প পড়ে আমার বেশ ভালো লেগেছে কিন্তু আমারো ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় বন্ধুদের সাথে যখন তখন মাছ ধরতে যেতাম। বাড়িতে ফেরার পরে অনেক বকা খেতাম। সত্যি ভাই বন্ধুদের সাথে নৌকায় করে যাওয়ার মুহূর্তটি বেশ আনন্দ দায়ক।
আসলে বন্ধুদের সাথে অনেক স্মৃতিময় গল্প সবার মাঝে রয়েছে। বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো এখনো স্মৃতির পাতায় রয়ে গিয়েছে। আসলে সেই স্মৃতিগুলো কখনো ভোলার নয়। আপনি আপনার বন্ধুকে নিয়ে মাছ ধরার মুহূর্তটা আমাদের মাঝে খুবই সুন্দরভাবে শেয়ার করতে চলেছেন। আজকে প্রথম পর্ব শেয়ার করেছেন। আপনার বাবা আপনাকে এবং আপনার বন্ধুকে একটা জাল কিনে দিয়েছিল হাঁটে নিয়ে গিয়ে সেই মুহূর্তটা পড়ে ভালো লেগেছে। আপনারা দুই বন্ধু তাহলে মিষ্টিও খেয়েছিলেন। মাছ ধরার মুহূর্তটা পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকলাম।
গ্রামের দৃশ্য গুলো অন্যরকম ভালো লাগার দৃশ্য এবং ভালো লাগার মুহূর্ত। ছোটকালে আমরাও নদীতে অনেক মাছ ধরেছি তবে জাল দিয়ে ধরি নাই হাত দিয়ে ধরেছি অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল। দুই বন্ধু মিলে মাছ ধরতে যাবেন কিন্তু বাবা জাল কিনে দিল অনেক আনন্দের কথা। কিন্তু নৌকা ভ্রমন করার মুহূর্তটি আলাদা ছিল। তখন নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা। বেশ সুন্দর অনুভূতি শেয়ার করছেন প্রথম পর্বে। আশা করি দ্বিতীয় পর্ব অনেক ভালো লাগে পড়তে।
মাছ ধরার মজাই আলাদা। যাদের বাড়ির পাশের নদী আছে তারা কমবেশি সবাই মাছ ধরে। যাক আপনার বাবা কারেন্ট জাল ৫০০ টাকা দিয়ে কিনে দিলেন। বাবা মানে এমন একটি বটগাছ যে বাজারে নিয়ে গিয়ে আপনাদেরকে মিষ্টিও খাওয়ালেন। পরের পর্ব জানতে পারবো জাল দিয়ে কতগুলো মাছ পেয়েছেন। অপেক্ষা রইলাম আপনার পরের পর্বের জন্য।
ছোটবেলা বন্ধুদের সাথে মাছ ধরার মজাই আলাদা। আর অনেক চেষ্টা করলে এখন আর ছোটবেলা যেতে পারবো না আমরা। তবে আমাদের বাড়ির পাশে ও একটি ছোট নদী আছে। ছোটবেলা আপনার মত আমিও অনেকবার মাছ ধরেছি নদীতে। যাক আপনার বাবাকে বলার কারণে সেই বাজার থেকে ৫০০ টাকা দিয়ে একটি কারেন্ট জাল কিনে দিয়েছে আপনাকে। এবং বাজারে আপনাদেরকেও মিষ্টিও খাওয়ালেন আপনার বাবা। বাবা এমন একটি জিনিস যার না থাকে সেই বুঝে। দেখা যাক পরের পর্বে কারেন্ট জাল দিয়ে কতটুকু মাছ পেলেন সে সম্পর্কে জানতে পারব।
আপনাদের বাড়ির পাশে যেহেতু নদী ছিল তাই ওখানে অনেক মানুষ মাছ ধরত। এই দৃশ্যটা দেখে আপনার এবং আপনার বন্ধুর কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই আপনারাও মাছ ধরার কথা চিন্তা করেছিলেন এবং আপনার বাবাকে বলেছিলেন একটা জাল কিনে দেওয়ার জন্য। এরপর আপনারা নৌকায় করে আপনার বাবার সাথে হাটে গিয়েছিলেন জল কেনার জন্য। তারপরে আপনার বাবা একটা কারেন্ট জাল ৫০০ টাকা দিয়ে কিনে দিয়েছিল আপনাদেরকে এবং মিষ্টি খাওয়ার জন্য দোকানে নিয়ে গিয়েছিল। সব মিলিয়ে খুবই ভালোই লিখেছেন আজকে পোস্টটা। পরের পর্বে আপনাদের মাছ ধরার মুহূর্তের গল্প পড়বো। অপেক্ষায় থাকলাম।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।