"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আসলে যখন একাকী নীরব ভাবে জীবন পার করি আমরা কিংবা একাকী যখন বসে থাকি, তখন যেন মনের কল্পনাতেই প্রিয় মানুষের কথা বারবার মনে পড়তে থাকে। আর এই প্রিয় মানুষের কথা মনে পড়তে পেরে খুবই ভালো লাগে। তাকে নিয়ে কল্পনার সাগরে যেন আমরা ভেসে বেড়ায়। তখন কল্পনার রাজ্যে মনের ভিতরে থাকে তার কথা খু্ব মনে পড়ে। তখন খুবই ভালো লাগে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে। আর এই ভালবাসার অনুভূতি আমি কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। আসলে অণু কবিতা গুলো লিখেছি ভালোবাসার মানুষকে কেন্দ্র করে। আর প্রিয় মানুষকে কেন্দ্র করে দুটি ভালোবাসার কবিতা লিখলাম। আর মায়া ভরা এই প্রকৃতির দৃশ্যগুলো নিয়ে আমি দুটি অনু কবিতা লিখেছি। তাই আজকে আপনাদের মাঝে আমার মনের অনুভূতি এবং কল্পনা নিয়েই এই কবিতাগুলো লিখে শেয়ার করলাম।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

আমার এই মনের মাঝে,
রয়েছ তুমি ভালোবাসার স্বপ্ন নিয়ে।
ভালোবেসেছি তোমাকে আমি,
মন উজাড় করে।

তাইতো তোমায় রেখেছি আমি,
মনের ছোট্ট ঘরে।
রাখবো তোমাকে ভালোবাসা দিয়ে,
আমার জীবন মাঝে।

অনু কবিতা-২

আজও অপেক্ষায় রয়েছি,
আমি নদীর কিনারায়।
তুমি আসবে বলে নৌকো নিয়ে,
তাইতো পথ চেয়ে থাকি আমি বারেবারে।

ভালোবাসার নৌকা নিয়ে,
ভেসে আসবে তুমি আমার ঘরে,
তাইতো তোমাই বরণ করবো,
ভালোবাসা ফুল দিয়ে।

অনু কবিতা-৩

এসেছি আমি গ্রাম বাংলার মাঠে,
গ্রামের এই মেঠো পথ দিয়ে,
হেঁটে যায় আমি বারে বারে।
স্মৃতিময় এই দিনগুলো আমার যে তাই খুবই মনে পড়ে।

গ্রামের মেঠো পথে দিয়ে হাজারো,
স্মৃতি রয়েছে আমার জীবন জুড়ে।
তাইতো গ্রামের দৃশ্য দেখে মন হারিয়ে যায়,
আমার স্মৃতিময় সেই দিনগুলোর মাঝে।

অনু কবিতা-৪

প্রকৃতির মায়া ভরা দৃশ্যের মাঝে,
মন হারিয়ে যেতে চাই খুব গোপনে।
ভালবাসার মায়াভরা এই গ্রামের দৃশ্য,
দেখে মন ভরে ওঠে লাগে মনে তাই আনন্দ।

বেড়ে উঠেছি আমি আপন মনে,
মায়ের ভালোবাসা পেয়ে।
তাইতো বারে বারে ফিরে আসি,
আমি এই ভুবনের ছায়ায়।

fox-ga73d03b37_1920.png

source

প্রিয় মানুষকে নিয়ে কল্পনা করতে এবং তাকে নিয়ে ভাবতে খুবই ভালো লাগে। মনে হয় যেন তাকে নিয়ে স্বপ্নের সাগরে হারিয়ে যায়। এই অনুভূতিগুলো আমাদের প্রত্যেকেরই হৃদয় থেকে জন্ম হয়। আর প্রকৃতির মায়া ভরা দৃশ্যগুলো যেন খুবই ভালো লাগে। নীরবে কখনো একা বসে থাকলে এই প্রকৃতির সৌন্দর্য নিয়ে মনের ভিতর কল্পনা জাগে। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে মন খুবই ইচ্ছা করে। তাই সেই অনুভূতি নিয়েই আজকের কবিতাগুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা আশা করছি আজকের কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ।
💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম ভাই। এমন সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা কবিতা বেশ দারুন ভাবে লিখেছেন আপনি। আর এই সমস্ত কবিতার মাঝে আপনার মনের আবেগ প্রকাশিত হয়েছে।

 2 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে এবং প্রাকৃতিক দৃশ্যকে নিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লিখলে সেগুলো খুব ভালো লাগে আমার কাছে। ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের ভিতরে অনেক কল্পনা সৃষ্টি হয়, আর এই কল্পনাগুলো নিয়ে যদি কবিতা লেখা হয় তাহলে অনেক সুন্দর হয়। প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে, তেমনি প্রকৃতির মাঝে গেলে আলাদা রকম অনুভূতির সৃষ্টি হয়। আর এগুলোকে নিয়ে কবিতা লিখলে তো আরো ভালো লাগে।

 2 years ago 

একগুচ্ছ অনু কবিতার প্রতিটি কবিতাই ছিল ভালোবাসায় ভরপুর। আমার কাছে কিন্তু আপনার প্রতিটি অনুকবিতা বেশ ভালো লেগেছে। ভালোবাসায় পূর্ণ ছিল কবিতার প্রতিটি লাইন। ধন্যবাদ এমন কিছু অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি প্রায় সময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার প্রত্যেকটা কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর লিখেছেন আপনি প্রত্যেকটা কবিতা। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে প্রিয় মানুষকে নিয়ে অনু কবিতা বা কবিতা লিখলে এই কবিতাগুলো অসাধারণ হয়। প্রত্যেক মানুষের ভালোবাসা স্মৃতি কম বেশি থাকে। তবে আপনার অনু কবিতার ভাষা ও অসাধারণ। সবগুলো অনু কবিতা সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38