"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসি তোমাকে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। আর আজকের এই কবিতাটির নাম হল ভালবাসি তোমাকে। প্রিয় মানুষকে কেন্দ্র করে এই ভালোবাসার কবিতাটি লেখা। আসলে রাতের বেলা প্রিয় মানুষের কথা একা একা বসে মনে পড়তে ছিলো।আর এই মুহূর্তটাকে আমি কবিতার আকারে যেন প্রকাশ করলাম। আসলে একা একা প্রিয় মানুষকে নিয়ে ভাবতেও খুবই ভালো লাগে। যার কারণে এই কবিতাটি লিখেছি আর ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে আমার লেখা এই কবিতাটি শেয়ার করলাম। আসলে আমার বাংলা পরিবারের মাধ্যমে আমি কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। যার কারণে কবিতা লিখতে লিখতে এখন কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে। তাই এই ভালোবাসার কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে ভালো লাগবে, তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


ভালোবাসি তোমাকে
মোঃরায়হান রেজা

ভালোবাসি বলে দিয়েছিলে কথা,
তাইতো তোমার জন্য আজ আমি রয়েছি একা।
আসবে তুমি কবে,
ভালোবাসবে আমায় হৃদয় উজার করে।


হৃদয়ের সবটা দিয়ে ভালবেসেছি শুধুই তোমাকে,
তোমায় ছাড়া হৃদয়ের মাঝে।
অন্য কারো জন্য ভালোবাসা,
আর কখনো তৈরি হবে না যে।

আমার হৃদয়ের কল্পনা জল্পনা,
সবটা শুধুই তোমাকে নিয়ে।
তোমায় ছাড়া ভাবতে পারিনা অন্য কাউকে।
তাইতো তোমায় শুধু ভালোবেসেছি আমি নীরবে।

আমার হৃদয়ের সবটা ভালোবাসা,
জন্ম হয়েছে তোমার জন্য।
তুমি যে আমার প্রিয়তমা,
তুমিই যে আমার স্বপ্ন ভরা আশা।

এত মায়া এত ভালোবাসা দিতে চাই,
তোমাকে উজাড় করে।
তাইতো আজও ভালবাসি আমি তোমায়,
বলতে চাই চিৎকার করে।

ভালবাসি আমি ভালবাসি আমি,
শুধুই তোমাকে।
আমার ভালোবাসা গ্রহণ করে নাও,
প্রিয় দুহাত বাড়িয়ে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার অনুভূতিগুলো কবিতার আকারে প্রকাশ করতে পেরে এখন অনেক ভালো লাগে। তাই আজকে এই ভালোবাসার কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন কল্পনা আমাদের মনের ভিতর তৈরি হয়, সেই কল্পনা থেকে যেন এই কবিতাটি লেখা। আজকের এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোনো ভালোবাসার কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার লেখা ভালবাসি তোমাকে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার দারুন এক অনুভূতি ফুটে উঠেছে। একই সাথে কবিতার ভাষাগুলো খুবই সাবলীল হয়েছে। সত্যি দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রিয় মানুষকে কেন্দ্র করে অসাধারণ একটি ভালোবাসার কবিতা লিখেছেন আজকে ভাইয়া। তবে এটা জেনে ভালো লাগলো যে বাংলা পরিবারের অনুপ্রেরণা পেয়ে কবিতা লেখার প্রতি আপনার আগ্রহ জাগ্রত হয়েছে। কবিতায় অনেক সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ ভাই আপনি আজকে আমাদের মাঝে ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। প্রত্যেকটি মানুষ সব সময় তার ভালোবাসাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েই ভালোবাসা। কবিতার এত সুন্দর ভাবে প্রতিটা লাইনের সাথে প্রতিটা লাইনের মিল রেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 3 years ago 

ভালোবাসার অনুভূতিটাই অন্যরকম। সত্যিকারের ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস ও কবিতা পড়েছি। আপনার কবিতাটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা লাইন ছন্দ আকারে মিলিয়ে লিখছেন যা পড়তে বেশ ভালো লাগলো। পরবর্তী সময়ে এই ধরনের কবিতার আশায় থাকলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹

 3 years ago 

আপনার ভালোবাসি তোমাকে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক প্রিয় মানুষকে নিয়ে একা একা বসে বসে ভাবতে অনেক ভালো লাগে। আর প্রিয় মানুষকে নিয়ে মনের ভিতর আলাদা একটা অনুভূতি আসে। তবে তো আপনি প্রিয় মানুষ নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার প্রতিটি লাইন আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

একা একা প্রিয় মানুষকে নিয়ে ভাবতে সবার কাছে ভালো লাগে ভাইয়া। আজকে আপনি অনেক সুন্দর করে ভালোবাসি তোমাকে কবিতাটি লিখেছেন। প্রিয় মানুষকে মনে করে অনেক সুন্দর কবিতা লিখেছেন। আর প্রিয় মানুষ নিয়ে ভাবতে এবং লিখতে কিছু অনেক ভালো লাগে। তবে আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।আসলেই মানুষ যখন নির্জনে একাকী সময় কাটায় তখন প্রিয় মানুষটির কথা বেশি বেশি মনে পড়ে ,হয়তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ্ চমৎকার একটি কবিতা আপনি শেয়ার করেছেন ভাইয়া আমাদের মাঝে।আপনার কবিতার লাইনগুলো জাস্ট চমৎকার ছিল।ভালো লাগলো অনেক কবিতাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38