নদীর বিভিন্ন জাতের মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে সকালবেলা আমি বড় ভাইয়ের সাথে যমুনা নদীর পারে গিয়েছিলাম। নদীর পাড়ে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে খুবি ভালো লাগতে ছিলো। এই মাছগুলো একদম টাটকা ছিল তাই এই মাছগুলো কেনার জন্য ভাইয়া তাদের কাছে এগিয়ে গেল এবং এগিয়ে গেল দেখতে পেলাম নদীর অপরূপ সৌন্দর্যময় সুস্বাদু মাছগুলো। এই মাছগুলো বিভিন্ন জাতি। তারা একসাথে বিক্রি করছে। এগুলোর দাম ছিল ৯০০ টাকা কেজি। তাই আমরা এক কেজি মাছ কিনলাম। আর এই এক কেজি মাছের ভিতরে নানান জাতির মাছ ছিল। নদীর মাছ হওয়াতে এগুলোর কেনার চাহিদা বেশি। যমুনা নদীর এই বিভিন্ন জাতের মাছ গুলোর মধ্যে আইর মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ ও ইটা মাছ নামে নানান জাতের মাছ ছিল। আর এই মাছগুলো একসাথে রান্না করলে অনেক মজাদার হয়। তাই এই বিভিন্ন জাতের মাছ কিনলাম।এই বিভিন্ন জাতের সুস্বাদু রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আজকে আপনাদের সাথে এই নদীর বিভিন্ন জাতের মাছের মজাদার রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে।


GridArt_20231002_142510381.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১)নদীর বিভিন্ন জাতের মাছ৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
নদীর বিভিন্ন জাতের মাছের মজাদার রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20231002_141955.jpgIMG_20231002_141910.jpg
  • প্রথমেই নদীর এই মাছগুলো সুন্দর করে কেটে, ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20231002_142152.jpgIMG_20231002_142137.jpg
  • তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, রসুন বাটা দিয়ে মাছগুলো কড়াইয়ের ভিতরে মাখিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20231002_142109.jpgIMG_20231002_142048.jpg
  • এই নদীর মাছের ভুনা রেসিপি করবো, তাই কড়াই এর ভিতরে অনেক পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে তেলে ভাজতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20231002_142230.jpgIMG_20231002_142212.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখানো নদীর মাছগুলো দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20231002_142301.jpgIMG_20231002_142246.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে নিয়ে এই মজাদার নদীর বিভিন্ন জাতের মাছের ভুনার রেসিপি তৈরি করলাম। এই রেসিপিটির শেষের ধাপে সে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। আর রেসিপিটি খেতেও খুবই মজাদার হয়েছিল।
👇পরিবেশন🍲

IMG_20231002_142342.jpg

নদীর বিভিন্ন জাতের এই মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে এই মাছের ভিতরে আইর মাছ, চিংড়ি মাছ, নদীর পাবদা মাছ ছিল তাই বেশি মজাদার হয়েছিল এবং ইটা মাছ নামে আরেকটি মাছ ছিল। যে মাছটি আমি প্রথম কিনেছিলাম। আর এই মাছের রেসিপি খেতে সত্যি অনেক মজাদার হয়েছিল।তাই নদীর মাছের সুস্বাদু এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

নদীর মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে। পাশাপাশি নদীর এই মাছগুলো অনেক দামি হয়ে থাকে। নদীর মাছের রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি রেসিপির প্রতিটা ধাপ দারুণভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য ভাই।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নদীর মাছ খেতে খুবই সুস্বাদু লাগে আর আপনি যেভাবে রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে নদীর টাটকা মাছ দেখলে আমার মনে হয় কেউই লোভ সামলাতে পারে না ।সবাই কিনে নিয়ে যায়। আপনারাও তাই করলেন। একসঙ্গে বেশ কয়েক রকমের মাছ পেলেন। তবে ইটা মাছের নাম এই প্রথম শুনলাম। তবে সবগুলো মাছ একসঙ্গে রান্না করেছেন খেতে নিশ্চয়ই বেশ মজার হয়েছিল ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

নদীর মাছের সত্যি তুলনা হয় না। নদীর যেকোন মাছ খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। রেসিপির কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

নদীর বিভিন্ন জাতের মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই অসাধারণ লাগছে। কালারটা তো খুবই চমৎকার। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

নদীর অনেক সুন্দর মাছ আজকে আপনি আমাদের মাঝে রেসিপি করে দেখানোর চেষ্টা করেছেন। রান্নার প্রসেস কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে আমাদের মাঝে রান্নার সমস্ত কার্যক্রম তুলে ধরার চেষ্টা করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল রেসিপি।

 3 years ago 

নদীর মাছের স্বাদ অতুলনীয় হয়ে থাকে। রেসিপি দেখেও বেশ লোভণীয় লাগছে দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

নদীর মাছগুলো খাওয়ার মজাটাই আলাদা ।তার মধ্যে যদি টাটকা হয় তাহলে তো কথাই নেই। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইজান নদীর মাছ গুলো খেতে খুবই স্বাদ লাগে। কারন আমি নদীর অনেক মাছ খেয়েছে এবং এই স্বাদ উপভোগ করেছি । তবে আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনার এই নদীর মাছগুলো খেতে অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38