বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের স্মৃতিময় গল্প //পর্ব-৩

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বর্ষাকালে গ্রাম অঞ্চলের অনেকেই পিকনিকের আয়োজন করে। আর নৌকায় করে পিকনিক খাওয়ার মজাটাই অন্যরকম। তাই বড় ভাইদের সাথে নৌকায় করে পিকনিক খেয়েছি এবং আমার বন্ধুরাও ছিল। সেই মুহূর্তগুলো অনেক আনন্দময় ছিল। স্মৃতির পাতায় সেই দিনগুলো আজ যেন জমা হয়ে রয়েছে। এখন আর আগের মতো বর্ষা হয় না। যার কারণে বর্ষার কালে এত আনন্দ উপভোগ করা যায় না। প্রিয় বন্ধুরা আপনাদের সাথে বর্ষাকালে পিকনিকের সেই স্মৃতিময় গল্প শেয়ার করতেছিলাম। আজকে তৃতীয় পর্ব নিয়ে এসেছি, আশা করছি তৃতীয় পর্বের মাধ্যমে আপনাদের সাথে অনেক গল্পটুকু শেয়ার করতে পারব তো বন্ধুরা চলুন গল্পটি পড়া শুরু করা যাক।


তো বড় ভাইদের সাথে এই নৌকায় করে পিকনিক খাওয়ার মুহূর্তটা অনেক আনন্দময় ছিল। আমরা ফুলজোর নদীর ব্রিজের নিচব নৌকা থামিয়ে সেখানে রান্নাবান্না করতে ছিলাম। আমিও সাহায্য করলাম। বড় ভাইরা ভালো রান্না করতে পারতো এবং আমরা গান-বাজনার সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করতেছিলাম। আর সেই মুহূর্তটা অনেক আনন্দময় ছিল। আমরা নৌকা থেকে নেমে কিছু মুহূর্ত উপভোগ করলাম।


people-gcffa7d81d_1280.jpg

source

রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হওয়ার পরে আমরা নদী থেকে একটি দোকানে গেলাম। সেখান থেকে কিছু ওয়ান টাইম প্লেট কিনে নিয়ে আসলাম এবং এই নৌকার উপরে আমরা খাওয়া-দাওয়া করব। তাই বড় ভাইদের সাথে নিয়ে যেন অনেক আনন্দময় ছিল। এখন বড় ভাইরা বলল যে আর কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরেই যেন আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে। তখন আমরা সকলেই একসাথে খাওয়ার জন্য বসলাম এবং বড় ভাই খুবই সুন্দরভাবে পরিবেশন করলো। আসলে বড় ভাইরা এত সুন্দর ভাবে পরিবেশন করেছিল কারো কোন অভিযোগ ছিল না। অনেক আনন্দের সাথে আমরা সবাই খেলাম আর খাওয়া-দাওয়ার সেই মুহূর্তটা শেষ করলাম। সত্যি অনেক আনন্দ ছিল এবং অনেক হাসাহাসির মুহূর্ত উপভোগ করেছি।


খাওয়া-দাওয়া শেষে আমরা সকলেই একসাথে বসে থাকলাম এবং বড় ভাইরা বলল এখন প্রতিযোগিতা হবে। সকলকেই গান গাইবে কিংবা কৌতুক করবে।সত্যিই সকলকেই গান কিংবা কৌতুক যে কোন একটা করতেই হবে। এবং এ মধ্যে থেকে যে ভালো করবে তাকে বিজয় করা হবে।বড় ভাই বলল যে বিজয় হবে তাকে পুরস্কৃত করা হবে। আর পুরস্কৃত করা হবে পাঁচজনকে। এ কথা শোনার পর ভালো লাগতেছিল। তবে আমাকে দিয়ে পরিবেশন করানো হবে এটা ভেবে যেন আমার কষ্ট হচ্ছিল। কারণ আমি কিছু করব এটা সবার সামনে খুবই লজ্জা পাচ্ছিলাম। একের পর এক সবাইকে গান গাইতে বললো। সবার গান কৌতুক দেকে অনেক মজা পাচ্ছিলাম এবং আমাকে একটি গান বলতে বলা হলো। কিন্তু আমি গান তো গাইলাম না, তখন আমাকে বলল যে গান সা গাইলে নদী থেকে ফেলে দেবো। তখন বাধ্য হয়ে একটা গান গেয়েছিলাম, আর সবাই আমার গান শুনে অনেক হাসাহাসি করেছিলো।


hands-g5fc45117c_1280.jpg

source

সত্যি সেই প্রতিযোগিতার মুহূর্তটা অনেক আনন্দময় ছিল। সবাই অনেক হাসাহাসি করলেও আমরা অনেক মজা পেয়েছি এবং সকলেই গান নাচ ও দেখতে পেয়েছি মসত্যি সেই মুহূর্তটা অনেক ভালো লেগেছে এবং বিজয়ী করা হলো আমাদের বড় ভাইয়ের মধ্যে সুজন নামে এক ভাই ছিল সে ফার্স্ট হয়েছিল। নাচে আর একজন, আর রফিক ভাই হয়েছিল কৌতুকে ফাস্ট।তারা পুরস্কারের ব্যবস্থা করেছিল। তারপরে একটি লটারি আয়োজন করা হয়েছিল। আর এই লটারিটি বড় ভাই বলল যে আমরা ব্রিজের নিচে করবোনা। আমাদের নৌকাটি নিয়ে আবার ভ্রমন করলাম।নদীর চর রয়েছে সেখানে ছোট একটি ঘর রয়েছে। আমরা নামবো আর নদীর এই বালুচরের ভিতর কিছু মুহূর্ত উপভোগ করবো।


তো বড় ভাইদের কথা মতে আমাদের নৌকাটি আবারও সেই বালুচরের উদ্দেশ্যে রওনা দিল। নদীর এই চরটি বিশাল বড় এখানে অনেক সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করার উদ্দেশ্যে এবং লটারির আয়োজনটা সেখানে করার উদ্দেশ্যে আমরা ভ্রমণ শুরু করে দিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। নদীর বালুচরে গিয়ে আমরা কতটা মজা করেছিলাম। সেই বাকি অংশটুকু, আশা করছি সেই পর্বটি পড়ার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

নৌকা ভ্রমন খুবই একটা মজার ভ্রমণ। নৌকায় ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ির পাশেই একটা অনেক বড় পুকুর আছে সেখানে নৌকা আছে। যদি আমার সেভাবে সময় পাইনা যাওয়ার। আপনার নৌকা ভ্রমণে রান্নাবান্না করেছেন খাওয়া দাওয়া করেছেন অনেক আনন্দও করেছেন। পাশাপাশি অনুষ্ঠানের আয়োজনও করেছেন সব মিলিয়ে খুবই সুন্দর মুহূর্ত কাটতেছেন আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের স্মৃতিময় গল্পের তৃতীয় পর্ব। আসলে খাওয়া-দাওয়া শেষে আপনাদের মধ্যে সেই সময় গান এবং কৌতুকের প্রতিযোগিতা চলছিল জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে আপনি একটা গান গেয়েছিলেন এই গান শুনে যে সবাই হাসাহাসি করছিল এটা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আসলে বন্ধুদের সাথে এমন একটু মজার আড্ডা সব সময় দেয়া হয় আমারও।

 3 years ago 

আপনার নৌকা ভ্রমণের অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের অনুভূতি বেশ দুর্দান্ত হয়ে থাকে। আসলে ভাই কিছু কিছু স্মৃতিময় অনুভূতি এখনো মনে পড়লে হৃদয় শিউলিত হয়ে ওঠে। বন্ধুরা যেখানে থাকবে সেখানে গল্প, হাসি আনন্দ থাকবে। আপনার গান শুনে সবাই হাসলো জেনে ভালো লাগলো। আপনার গান শুনে সবাই বেশ আনন্দ উপভোগ করেছে। আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের স্মৃতিময় গল্প পড়ে খুবি ভালো লেগেছে আমার।এই গল্প পড়ে নৌকায করে পিকনিক করার ইচ্ছে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38